এক্সপ্লোর

CSK Jersey Tribute: ভারতীয় সেনাকে সম্মান জানাতে ধোনিদের জার্সিতে জংলা ছাপ

হলুদ জার্সিতে এবার রয়েছে অভিনবত্ব। জার্সির কাঁধের কাছে রয়েছে বিশেষ নকশা।

চেন্নাই: আগামী ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএল। ১০ তারিখ আইপিএল ২০২১ অভিযান শুরু করবে চেন্নাই সুপার কিংসের। চেন্নাইয়ে ইতিমধ্যেই চলছে দলের প্রস্তুতি শিবির। নেটে চেনা ছন্দে দেখা যাচ্ছে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। বুধবার তিনি উন্মোচন করলেন সিএসকে-র নতুন জার্সি।

হলুদ জার্সিতে এবার রয়েছে অভিনবত্ব। জার্সির কাঁধের কাছে রয়েছে বিশেষ নকশা। ভারতীয় সেনাবাহিনীর জলপাই রঙের পোশাকের ডিজাইন থাকছে ধোনিদের জার্সিতে। শোনা যাচ্ছে, এই ভাবনা মহেন্দ্র সিং ধোনিরই মস্তিষ্কপ্রসূত। জার্সিতে দলের স্পনসরের লোগো রয়েছে। তার উপরে বাঁ দিকে যেখানে দলের লোগো থাকে তার ঠিক উপরে রয়েছে তিনটি তারা। চেন্নাই সুপার কিংস তিনবার আইপিএল জিতেছে সেটা বোঝাতেই এই তিন তারার অবস্থান। ভারতীয় ক্রিকেট দলের জার্সিতেও এমন তারা দেখা যায়।

চেন্নাই মালিক এন শ্রীনিবাসন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, চেন্নাই সুপার কিংস থেকে মহেন্দ্র সিং ধোনিকে আলাদা করা সম্ভব নয়। সেই ছাপ সিএসকের নতুন জার্সিতেও। আইপিএল ২০২১-এর জন্য নতুন যে জার্সি তৈরি করেছে সিএসকে, তার নকশাতেও ধোনির বড়সড় প্রভাব রয়েছে। আসলে চেন্নাইয়ের জার্সিতে রয়েছে জংলা ছাপ, যা সেনাবাহিনীর কথাই মনে করায়। মহেন্দ্র সিং ধোনি যে টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল, সেটা মাথায় রেখেই সিএসকে এমন পদক্ষেপ নিয়েছে বলে খবর।

জানা গিয়েছে, ২৬ মার্চ আইপিএল খেলতে মুম্বই পাড়ি দেবে চেন্নাই সুপার কিংস। এবার কোনও দলই ঘরের মাঠে খেলতে পারবে না। নিয়ম মেনে কোয়ারেন্টিন-পর্ব কাটিয়ে শুরু হবে জোরকদমে অনুশীলন। ধোনি সকালে ইন্ডোরের পাশাপাশি বিকেলে নেটে অনুশীলন করছেন নিজেকে পুরোদমে আইপিএলের জন্য প্রস্তুত রাখতে। সমর্থকদেরও দলের জন্য প্রস্তুত হওয়ার বার্তা দিয়েছেন চেন্নাই অধিনায়ক। প্রথম ম্যাচে ধোনিদের প্রতিপক্ষও পৌঁছে গিয়েছে মুম্বইয়ের হোটেলে। দিল্লি ক্যাপিটালস দলের ক্রিকেটাররা ইশান্ত শর্মা, অমিত মিশ্র, উমেশ যাদবরা পৌঁছে গিয়েছেন। ৩০ মার্চ অবধি তাঁদের কোয়ারেন্টিনে কাটাতে হবে।

সেরা শিরোনাম

India vs New Zealand Live: সারাদিনে ৮৫ ওভারে মাত্র ৫ উইকেট ফেলতে সক্ষম ভারত, ব্লান্ডেল-ফিলিপ্স জুটিতে পাল্টা লড়াই
সারাদিনে ৮৫ ওভারে মাত্র ৫ উইকেট ফেলতে সক্ষম ভারত, ব্লান্ডেল-ফিলিপ্স জুটিতে পাল্টা লড়াই
Mohammed Siraj: মাঠেই কেঁদে ফেললেন সিরাজ়? দিনের পর দিন উপেক্ষা, ক্ষোভে ফুঁসছেন প্রাক্তন ক্রিকেটারেরাও
মাঠেই কেঁদে ফেললেন সিরাজ়? দিনের পর দিন উপেক্ষা, ক্ষোভে ফুঁসছেন প্রাক্তন ক্রিকেটারেরাও
India vs New Zealand Day 1 Highlights: ল্যাথাম-ব্লান্ডেলের হাফসেঞ্চুরিতে লড়াই নিউজ়িল্যান্ডের, ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন
ল্যাথাম-ব্লান্ডেলের হাফসেঞ্চুরিতে লড়াই নিউজ়িল্যান্ডের, ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন
Mohammed Siraj: ধর্মের জন্যই বাদ সিরাজ়? দ্বিতীয় টেস্টের ভারতীয় দল দেখে কংগ্রেস সাংসদের প্রশ্ন ঘিরে জল্পনা
ধর্মের জন্যই বাদ সিরাজ়? দ্বিতীয় টেস্টের ভারতীয় দল দেখে কংগ্রেস সাংসদের প্রশ্ন ঘিরে জল্পনা

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget