এক্সপ্লোর

IPL 2021: আঙুলের চোটে আইপিএলে নেই ওয়াশিংটন, আরসিবি শিবিরে বাংলার আকাশদীপ

IPL 2021: আঙুলে চোটের জন্য সেপ্টম্বরের ১৯ তারিখ থেকে শুরু হতে চলা আমিরশাহিতে আইপিএলের দ্বিতীয় পর্বে পাওয়া যাবে না এই তরুণ অলরাউন্ডারকে। তিনি আরসিবির হয়ে খেলেন।

ব্যাঙ্গালোর: আইপিএলের দ্বিতীয় পর্ব থেকে ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর। আঙুলে চোটের জন্য সেপ্টম্বরের ১৯ তারিখ থেকে শুরু হতে চলা আমিরশাহিতে আইপিএলের দ্বিতীয় পর্বে পাওয়া যাবে না এই তরুণ অলরাউন্ডারকে। তিনি আরসিবির হয়ে খেলেন। তাঁর বদলি হিসেবে আরসিবি শিবিরে জায়গা করে নিয়েছেন বাংলার মিডিয়াম পেসার আকাশ দীপ।  

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ শুরুর আগেই চোট পেয়েছিলেন ওয়াশংটন সুন্দর। প্রস্তুতি ম্যাচ খেলার সময় মহম্মদ সিরাজের একটি বল আচমকা তাঁর আঙুলে লাগে। এরপরই এক্স রে করা হয়। আর দেখা যায় যে আঙুলের হাড়ে চিড় ধরেছে। উল্লেখ্য, ২০১৮ মরসুম থেকে আরসিবিতে খেলে আসছেন ওয়াশিংটন।

রয্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, 'রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর আঙুলে চোটের জন্য ছিটকে গিয়েছেন আইপিএল থেকে। বাংলার পেস বোলার ও ফ্র্যাঞ্চাইজির নেট বোলার আকাশ দীপকে সুন্দরের বিকল্প হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে আরসিবিতে।' 

২৪ বছরের আকাশ দীপ বাংলার নির্ভরযোগ্য পেসার। ২০১৯ সালে টি-টোয়েন্টিতে প্রথমবার অভিষেক হয়েছিল ঘরোয়া ক্রিকেটে। গত বছর রাজস্থান রয়্যালসের হয়ে নেট বোলার হিসেবে সুযোগ পেয়েছিলেন। প্রথমবার আইপিএলের ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পাওয়ার পর আকাশ দীপ বলেন, 'আগের বছর রাজস্থান ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করেছি। বিশ্বসেরা ক্রিকেটারদের থেকে অনেক কিছু শিখেছি। তবে আমার পছন্দের দল ছিল আরসিবি সবসময়। আমি এই দলের হয়ে খেলতেও চেয়েছিলাম। সেদিক থেকে বলতে গেলে স্বপ্ন সত্যি হওয়ার মত আমার কাছে।' এখনও পর্যন্ত ২১ উইকেট নিয়েছেন ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে হায়দরাবাদের বিরুদ্ধে ৩৫ রানে ৪ উইকেট নিয়েছিলেন আকাশ দীপ। সেটাই কুড়ির ফর্ম্যাটে তাঁর সেরা পারফরম্যান্স। নেট বোলার থেকে এবার আইপিএলের মঞ্চ। নিজেকে মেলে ধরতে মরিয়া তরুণ এই পেসার।

 

সেরা শিরোনাম

ZIM vs BAN ODI: লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া
লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া
Vaibhav Sooryavanshi: সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?
সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?
ENG vs IND: ফের ব্যর্থ বৈভব, অভিষেকরা, একা লড়ে দলকে সম্মানজনক রান তুলতে সাহায্য করলেন অধিনায়ক শ্রেয়স
ফের ব্যর্থ বৈভব, অভিষেকরা, একা লড়ে দলকে সম্মানজনক রান তুলতে সাহায্য করলেন অধিনায়ক শ্রেয়স
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget