এক্সপ্লোর

KKR in IPL 2021: দল হিসেবে খুব ভালো জায়গায় রয়েছে কেকেআর, দর্শকদের মুখে হাসি ফোটানোই লক্ষ্য,বললেন কার্তিক

কার্তিক বলেছেন,  সামগ্রিকভাবে দল হিসেবে আমরা খুব ভালো জায়গায় রয়েছি। নিজেদের একসূত্রে বেঁধে এবার ফারাক গড়ে তুলতে হবে।

কলকাতা: ইংল্যান্ডে ধারাভাষ্যকারের ভূমিকা পালনের পর  ১৪ তম আইপিএলের বাকি পর্বের জন্য কলকাতা নাইট রাইডার্স স্কোয়াডে যোগ দিয়েছেন দীনেশ কার্তিক।  কেকেআরের অন্যতম  গুরুত্বপূর্ণ খেলোয়াড় তিনি। দলের অধিনায়কত্বের দায়িত্বও পালন করেছেন। আইপিএলের পরবর্তী পর্বের আগে সেই কার্তিক  বলছেন, স্কোয়াড খুবই ভালো জায়গায় রয়েছে এবং খেলোয়াড়দের পরস্পরের সঙ্গে বোঝাপড়া গড়ে তুলে এবার বাকি কাজটা সারতে হবে এবং অন্য দলগুলির থেকে ফারাক গড়ে তুলতে হবে।

কার্তিক বলেছেন,  সামগ্রিকভাবে দল হিসেবে আমরা খুব ভালো জায়গায় রয়েছি। নিজেদের একসূত্রে বেঁধে এবার ফারাক গড়ে তুলতে হবে।  কোয়ালিফাই করতে আমরা বাকি সাতটার মধ্যে ছয়টি ম্যাচে জিততে চাই। 

কেকেআরের ওয়েবাইটে কার্তিকের এই বক্তব্য তুলে ধরা হয়েছে। কার্তিক বলেছেন, এক-একটা ম্যাচের কথা ভেবে এগোতে হবে এবং বাকি সাতটি ম্যাচের মধ্যে ছয়টিতে জিততে হবে।

২০২০-র মরশুমে প্লেঅফের জন্য কোয়ালিফাই করার ক্ষেত্রে অল্পের জন্য ছিটকে গিয়েছিল। গত বছর নেট রান রেটের নিরিখে পঞ্চম স্থানে শেষ করতে হয়েছিল নাইড ব্রিগেডকে। এবার সংযুক্ত আরব আমিরশাহীতে গত মরশুমের ব্যর্থতা পিছনে ফেলে এগিয়ে যেতে চাইবে কেকেআর।

কার্তিক বলেছেন, গত বছর সংযুক্ত আরব আমিরশাহীতে  অল্পের জন্য প্লেঅফে যেতে পারিনি। শেষ দল যতগুলি ম্যাচ জিতেছিল, আমরাও ততগুলি ম্যাচ জিতেছিলাম। কিন্তু অল্পের জন্য প্লেঅফে জায়গা পাইনি। পরপর দুবার আমরা পঞ্চম স্থানে শেষ করেছি।  এই বিষয়টা এখনও আমাকে কষ্ট দিচ্ছে।

এবারের আইপিএলের প্রথম পর্বে কেকেআর খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি। সাতটার মধ্যে জিতেছে মাত্র দুটিতে। তবে কার্তিক বলেছেন, দলকে ইতিবাচক মনোভাব নিয়ে চলতে হবে এবং আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে।

কার্তিক বলেছেন, আগ্রাসী ও ইতিবাচক  ক্রিকেট খেলার জন্য পরিচিতি রয়েছে কেকেআরের। দ্বিতীয় পর্বে এই ধারাই অব্যাহত রাখতে চাই। আমার এখনও মনে হয়, দলের স্পিরিট খুব ভালো জায়গায় রয়েছে। ইতিবাচক মানসিকতা রয়েছে আমাদের এবং দলের কোচ সবসময় ইতিবাচক চিন্তাভাবনাই সঞ্চার করেন।

কার্তিক বলেছেন, আমরা এমন ক্রিকেট খেলতে চাই, যা সমর্থকদের গর্বিত করবে এবং তাঁদের মুখে হাসি ফোটাবে।

উল্লেখ্য, এবারের আইপিএলের পরবর্তী পর্ব আগামী ১৯ সেপ্টেম্বর মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে। লিগ পর্বের শেষ ম্যাচ আগামী ৮ অক্টোবর আরসিবি ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স

ভিডিও

NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget