এক্সপ্লোর

IPL 2022: কোহলির জায়গায় ফাফ ডুপ্লেসিসকে অধিনায়ক হিসেবে বেছে নিল আরসিবি

IPL 2022: আরসিবি-র কোচ সঞ্জয় বাঙ্গার বলেছেন, ফাফ ডুপ্লেসিসের নেতৃত্বদানের ক্ষমতা দলের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সেই সঙ্গে ব্যাটিং ডিপার্টমেন্টেও শক্তিশালী করবে তাঁর উপস্থিতি।

IPL 2022: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর আসন্ন মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore -RCB)  দলের নেতৃত্ব করবেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ফাফ ডুপ্লেসিস। উল্লেখ্য, এর আগে বিরাট কোহলি জানিয়েছিলেন, আইপিএলের ১৪ তম সিজনের পর নেতৃত্বভার ছাড়বেন। এ জন্য আইপিএলের ১৫ তম সিজনের জন্য অধিনায়ক হিসেবে ফাফ ডুপ্লেসিসের নাম ঘোষণা করল আরসিবি। 

উল্লেখ্য, ইতিমধ্যেই আসন্ন আইপিএলের ক্রীড়াসূচি প্রকাশিত হয়েছে। আগামী ২৭ মার্চ থেকে এবারের আইপিএল শুরু হচ্ছে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১৫ তম আইপিএলের উদ্বোধনী ম্যাচে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। 

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবারের সিজনের জন্য তিন জন খেলোয়াড়কে রিটেন করেছে। তাঁরা হলেন, বিরাট, ম্যাক্সওয়েল ও মহম্মদ সিরাজ। এই তিন মার্কি প্লেয়ার ছাড়াও ব্যাঙ্গালোরের এই ফ্র্যাঞ্চাইজি আইপিএলের মেগা নিলামে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে দলে নিয়েছে। ফাফ ডুপ্লেসিকে নিলামে বেশ চড়া দামে দলে নিয়েছিলেন আরসিবি-র হয়ে অংশগ্রহণকারীরা। 

আরসিবি-র কোচ সঞ্জয় বাঙ্গার বলেছেন, ফাফ ডুপ্লেসিসের নেতৃত্বদানের ক্ষমতা দলের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সেই সঙ্গে ব্যাটিং ডিপার্টমেন্টেও শক্তিশালী করবে তাঁর উপস্থিতি। পারফর্মার হিসেবে আর প্রমাণের অপেক্ষা রাখেন না ফাফ ডুপ্লেসিস। তিনি খুবই অভিজ্ঞ ক্রিকেটার। সর্বোচ্চ পর্যায়ে নিজেকে বারেবারেই প্রমাণ করেছেন। আরসিবি-র পক্ষ থেকে জারি করা বিবৃতিতে এ কথা বলেছেন বাঙ্গার। 

বাঙ্গার বলেছেন, আমরা এমন কাউকে খুঁজছিলাম, যিনি আমাদের টপ অর্ডারকে শক্তিশালী করে তুলবেন। ফাফ ডুপ্লসেসির অন্তর্ভূক্তি ওই চাহিদা পূরণ করেছে। ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে তিনটি ফরম্যাটেই প্রচুর অভিজ্ঞতা রয়েছে ফাফ ডুপ্লেসির। ফলে আমাদের হাতে বিকল্প থাকছে। শুধু ওপেনিংয়েই নয়, নেতৃত্বের ক্ষেত্রেও ফাফের উপস্থিতি দলকে সাহায্য করবে। 

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্বদানের অভিক্ষতা রয়েছে ফাফ ডুপ্লেসিসের। কাজেই সেই অভিজ্ঞতা আইপিএলের খেতাবি লড়াইয়ে আরসিবি-র পক্ষে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিরাট কোহলির ছেড়ে যাওয়া জায়গা পূরণের ক্ষেত্রে তাঁর ওপরেই ভরসা রাখল রয়্যাল চ্যালে়ঞ্জার্স বেঙ্গালুরু শিবির। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
FC Barcelona: নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
Jamal Musiala: চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget