এক্সপ্লোর

Srikanth CSK Fan: ধোনির জার্সি পরে গ্যালারিতে ব্যাডমিন্টন তারকা, সিএসকে-র পোস্ট করা ছবি ভাইরাল

IPL 2023: ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মুম্বই ও সিএসকে। সেই ম্যাচ গ্যালারিতে বসে দেখেন ভারতের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড়। মহেন্দ্র সিংহ ধোনির জার্সি পরে।

মুম্বই: তিনি ব্যাডমিন্টন কোর্টের তারকা। তাঁর ফোরহ্যান্ড স্ম্যাশ সামলাতে হিমশিম খান বিশ্বের তাবড় শাটলাররা। সেই কিদাম্বি শ্রীকান্তকে (Kidambi Srikanth) দেখা গেল ক্রিকেট মাঠে। মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস (MI vs CSK) ম্যাচে।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মুম্বই ও সিএসকে। সেই ম্যাচ গ্যালারিতে বসে দেখেন ভারতের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড়। মহেন্দ্র সিংহ ধোনির জার্সি পরে। কিদাম্বি ব্যাডমিন্টন খেলার ফাঁকে সময় পেলেই ক্রিকেট দেখেন। এবং তিনি ক্যাপ্টেন কুলের অন্ধ ভক্ত। ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিএসকে-র হলুদ জার্সি পরে ম্যাচ দেখলেন। ধোনির জার্সি পরে তাঁর খেলা দেখার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সিএসকে। ক্যাপশনে লেখা হয়, 'ওয়াংখেড়ে স্টেডিয়ামে একজন চ্যাম্পিয়ন সুপারফ্যানকে দেখা গিয়েছে। হুইসল পোডু'।

 

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে প্রযোজনা সংস্থা তৈরি করেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। আপাতত তারকা ক্রিকেটার ব্যস্ত আইপিএল (IPL) নিয়ে, আর তার মধ্যেই প্রকাশ্যে এল তাঁর প্রযোজনা সংস্থার প্রথম ছবির ঘোষণা। এই সংস্থার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছেন ধোনি-পত্নী সাক্ষী সিংহ ধোনি (Sakshi Singh Dhoni)-ও। তাঁদের সংস্থার প্রথম ছবি 'এলজিএম-লেটস গেট ম্যারেড' (Lets Get Married)-এর ফার্স্ট লুক এল প্রকাশ্যে।

পোস্টারে দেখা গিয়েছে হরিশ কল্যাণ (Harish Kalyan), নাদিয়া (Nadiya) ও ইভানা (Ivana)-কে। ছবির পরিচালনা করছেন রমেশ থামিলমনি (Ramesh Thamilmani)। ছবির প্রযোজনা করছেন বিকাশ হাসিজা ও অ্যাসোসিয়েট প্রজিউসর শর্মিলা জে রাজা। সোশ্যাল মিডিয়ায় এই ছবির পোস্টার শেয়ার করে নিয়েছেন ধোনি স্বয়ং। তাঁর প্রযোজনা সংস্থা থেকেও এই ছবির পোস্টার শেয়ার করে নেওয়া হয়েছে। তামিল ভাষায় মুক্তি পাবে এই ছবিটি।

আইপিএলে ধোনির সময়টা ভাল যাচ্ছে। ৩ ম্যাচের মধ্যে ২টিতেই জিতেছে চেন্নাই সুপার কিংস। শনিবার মুম্বই ইন্ডিয়ান্সকে তাদের ডেরায় গিয়ে হারিয়ে দিয়েছে সিএসকে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে শ্রীলঙ্কাকে হারিয়ে মহেন্দ্র সিংহ ধোনিদের বিশ্বজয় অমর হয়ে রয়েছে। কিন্তু আইপিএলে এই মাঠে ধোনির স্মৃতি খুব একটা সুখকর নয়। বরং অনেকটা এগিয়ে রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান। ওয়াংখেড়েতে দশবারের সাক্ষাতে সাতবারই সিএসকে-কে হারিয়েছে মুম্বই। যে হিসেবটা শনিবার সামান্য হলেও বদলেছে।

শনিবার প্রথমার্ধে বল হাতে জ্বলে ওঠেন সিএসকে বোলাররা। মুম্বই ইন্ডিয়ান্সের কোনও ব্যাটারই সিএসকে-র নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতে পারলেন না। টস জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে প্রথমে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। রোহিত শর্মারা শুরু থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকলেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৫৭/৮ স্কোরে আটকে যায় মুম্বই। ম্যাচ জিততে ধোনিদের সামনে ১৫৮ রানের লক্ষ্য ছিল। রাহানের দাপটে যে লক্ষ্য সহজেই পূরণ করে সিএসকে।

আরও পড়ুন: ভারতীয় পেসাররা এনসিএ-র স্থায়ী বাসিন্দা হয়ে যেতে পারেন! চাহারদের চোট দেখে ক্ষুব্ধ শাস্ত্রী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget