এক্সপ্লোর

Litton Das: আইপিএল অভিষেকেই ব্যর্থ, লিটনকে বাদ দিয়ে চেন্নাই যুদ্ধে নামল কেকেআর

IPL 2023: রবিবার ইডেন গার্ডেন্সে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে প্রথম একাদশ থেকে বাংলাদেশের তারকাকে ছেঁটে ফেলল কেকেআর। তাঁর পরিবর্তে সুযোগ দেওয়া হল ডেভিড উইজাকে।

সন্দীপ সরকার, কলকাতা: তাঁকে খেলানোর দাবি জোরাল থেকে জোরালতর হচ্ছিল। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (BCB) প্রধান তো এমনও আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, না খেলিয়ে বসিয়ে রাখা হতে পারে। তার চাইতে দেশের হয়ে খেলা ভাল।

সেই লিটন দাসকে (Litton Das) দিল্লি ক্যাপিটালসের (DC vs KKR) বিরুদ্ধে সুযোগ দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু চূড়ান্ত ব্যর্থ হন তিনি। ব্যাট হাতে জঘন্য শট খেলে আউট হন। উইকেটের পিছনেও হতশ্রী পারফরম্যান্স করেন। যার পর থেকে লিটন হঠাও দাবি তুলেছিলেন কেকেআর ভক্তরা।

রবিবার ইডেন গার্ডেন্সে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে প্রথম একাদশ থেকে বাংলাদেশের তারকাকে ছেঁটে ফেলল কেকেআর। তাঁর পরিবর্তে সুযোগ দেওয়া হল ডেভিড উইজাকে।

কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দিল্লি ক্যাপিটালসে বিরুদ্ধে নিজের আইপিএল অভিষেক ঘটান বাংলাদেশের তারকা কিপার-ব্যাটার লিটন দাস। তবে নিজের আইপিএল অভিষেকে চূড়ান্ত ব্যর্থ লিটন। ব্যাট হাতে মাত্র চার রান করেই সাজঘরে ফেরেন বাংলাদেশি তারকা। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে একাধিক স্টাম্পিংও মিস করেন লিটন। দলের পরাজয়ের জন্য অনেকেই লিটনের দিকে আঙুল তুলেছিলেন। প্রশ্ন উঠেছিল, প্রথম ম্যাচে দলকে কার্যত একা হাতেই ডোবানোর পর আর কোনও ম্যাচে লিটনকে আদৌ সুযোগ দেওয়া হবে?

আইপিএল শুরুর আগে লিটন, শাকিবদের টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে কম জলঘোলা হয়নি। তাঁরা কবে দেশে আসবেন, আদৌ আসবেন কি না, সেই নিয়ে প্রবল সংশয় ছিল। এমনকী বাংলাদেশ বোর্ড প্রধান তো কোনও রাখঢাক না করে জানিয়ে দেন যে, আইপিএলে বেঞ্চগরম করার থেকে দেশের জার্সিতে খেলা ভাল।

এক সাংবাদিক বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজমুল হোসেন পাপন বলেন, 'লিটন, শাকিবকে ছেড়ে দেওয়া হয়েছে আইপিএলের জন্য। টুর্নামেন্টে শুরুর তিন মাস আগে আমাদের কাছে আইপিএলের তরফে জানতে চাওয়া হয়েছিল যে কবে থেকে পাওয়া যাবে লিটনদের, সেই ভাবেই আমরাও বলে দিয়েছিলাম।'এরপরেই পাপন উল্টো সাংবাদিকদের প্রশ্ন করেন যে, 'টেস্টের অধিনায়ক ও সহ অধিনায়ক দুইজনকেই ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু ওখানে ওদেরকে খেলাবে তো? যদি না খেলায়, তবে রিজার্ভ বেঞ্চে বসে থাকার থেকে দেশের হয়ে খেলাটা ভাল নয় কি?'

অনেক জল্পনা-কল্পনার পর শাকিব আইপিএল থেকে ব্যক্তিগত কারণে সরে দাঁড়ালেও, লিটন কেকেআর শিবিরে দুই ম্যাচ পরে যোগ দেন। তবে বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম হাফসেঞ্চুরি করা ক্রিকেটার আইপিএলের প্রথম ম্যাচে চূড়ান্ত ব্যর্থ। যার জেরে বাদই দেওয়া হল লিটনকে। যদিও ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায় তাঁকে রাখা হয়েছে। কিন্তু তাঁকে ব্যবহার করার সম্ভাবনা কম বলেই খবর কেকেআর সূত্রে।

আরও পড়ুন: ধোনিকে দেখতে ফোন বিক্রির টাকায় টিকিট কেটে ইডেনে, নায়ক বরণের অভূতপূর্ব ছবি

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: দ্বিতীয় ইনিংসে আর হাফসেঞ্চুির হল না পাড়িক্কালের, লাজঘরে ফিরলেন অর্ধশতরানের দোরগোড়ায়
দ্বিতীয় ইনিংসে আর হাফসেঞ্চুির হল না পাড়িক্কালের, লাজঘরে ফিরলেন অর্ধশতরানের দোরগোড়ায়
Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget