এক্সপ্লোর

CSK in IPL: দিল্লি ম্যাচ শেষেই ঝামেলায় জড়ালেন ধোনি-জাডেজা? ভাইরাল ভিডিও ক্লিপিংস

IPL 2023, CSK vs DC: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গতকাল ৭৭ রানে জয় ছিনিয়ে নেয় চেন্নাই সুপার কিংস। এরপরই প্লে অফের জায়গা পাকা করে নেয় ধোনির দল।

নয়াদিল্লি: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গতকাল ম্য়াচ জিতেই আইপিএলের প্লে অফে জায়গা করে নিয়েছে চেন্নাই সুপার কিংস। কিন্তু ম্যাচের শেষেই হঠাৎ একটি ভিডিও ক্লিপিংস ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায় যে ধোনি ও জাডেজাকে বেশ উত্তেজিত হয়ে বাক্যালাপ করছেন। জাডেজা কোনও একটি বিষয়ে হয়ত সন্তুষ্ট ছিলেন না। তবে মাঠ ছাড়ার সময় দেখা যাচ্ছে যে ধােনি জাডেজার কাঁধে হাত রেখে তাঁকে কিছু বোঝাচ্ছেন। তবে আদৌ কোনও বিষয়ে নিয়ে ধোনির সঙ্গে সমস্যা হয়েছিল কি না তা নিশ্চিত নয়। কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন যে জাডেজা ও ধোনির মধ্য়ে খেলার সময়ে কোনও একটা সিদ্ধান্ত নেওয়া নিয়ে ঝামেলা হয়। জাডেজা না কি ধোনির সিদ্ধান্তে সন্তুষ্ট ছিলেন না। 

 

প্লে অফে জায়গা পাকা করতে এই ম্যাচ জিততেই হত চেন্নাই সুপার কিংসকে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৭৭ রানের বড় ব্যবধানে জয় ছিনিয়ে দ্বিতীয় দল হিসেবে চলতি আইপিএলে প্লে অফে চলে গেল চেন্নাই সুপার কিংস। ২২৪ রান তাড়া করতে নেমে ১৪৬/৯ রানেই আটকে গেল ডেভিড ওয়ার্নারের দল। ৮৬ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে ব্যর্থ হলেন ডেভিড ওয়ার্নার। আরও একটা হার দিয়ে এবারের আইপিএলে নিজেদের অভিযান শেষ করল দিল্লি ক্যাপিটালস।

রান তাড়া করতে নেমে প্রথম থেকেই চালিয়ে খেলতে হল দিল্লির ওপেনারদের। কিন্তু সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হন পৃথ্বী শ। মাত্র ৫ রান করেই ফিরে যান তিনি। ফিলিপ সল্ট ৩ রান করে ফেরেন। রিলি রসউ খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে যান। যশ ধূলও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ১৩ রান করে আউট হন তিনি। ১৫ রান করেন অক্ষর পটেল। কেউই ওয়ার্নারকে যথাযথ সঙ্গ দিতে পারেননি। দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন যদিও ঝোড়ো অর্ধশতরানের ইনিংস খেলেন। তিনি ৭টি বাউন্ডারি ও ৫টি ছক্কার সাহায্যে ৫৮ বলে ৮৬ রান করেন। ওয়ার্নার ফিরতেই দিল্লির জয়ের আশা প্রায় শেষ হয়ে যায়। 

দিল্লি ম্যাচ জয়ের পর পুরস্কার বিতরণী মঞ্চে এসে ধোনি বলেন, ''সাফল্যের কোনও রেসিপি হয় না। টিম ম্যানেজমেন্টের যাবতীয় কৃতিত্ব প্রাপ্য। সঠিক প্লেয়ারকে দলে নেওয়া, তাঁকে যথাযথ সুযোগ দেওয়া উচিত। নতুন প্লেয়ারদের পর্যাপ্ত সুযোগ না দিলে তাঁরা নিজেদের মেলে ধরতে পারে না। সিএসকে টিম ম্যানেজমেন্ট এই কাজটাই সঠিকভাবে করেছে। প্লেয়াররাও খোলা মনে খেলতে পেরেছে। ডেথ বোলিংয়ের জন্য আত্মবিশ্বাস প্রয়োজন। যা আমাদের তরুণ বোলাররা অর্জন করেছে।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget