এক্সপ্লোর

IPL 2023: দিল্লি-পাঞ্জাব ম্য়াচে অনন্য নজির ওয়ার্নারের, রেকর্ড গড়লেন ধবনও

PBKS vs DC: দিল্লি-পাঞ্জাব ম্যাচে ওয়ার্নার ৪৬ রান করলেও, শিখরব ধবনকে শূন্য রানেই সাজঘরে ফিরতে হয়।

ধর্মশালা: বুধবার আইপিএলের  (IPL 2023)মঞ্চে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকলেন ক্রিকেটপ্রেমীরা। রোমাঞ্চকর ম্যাচে ১৫ রানে পাঞ্জাব কিংসকে (Punjab Kings) পরাজিত করল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র দুই উইকেটের বিনিময়ে ২১৩ রান তোলে দিল্লি ক্যাপিটালস। জবাবে আট উইকেটের বিনিময়ে ১৯৮ রানেই থামে পাঞ্জাবের ইনিংস। দিল্লির হয়ে অধিনায়ক ডেভিড ওয়ার্নার (David Warner) ৩১ বলে ৪৬ রানের ইনিংস খেলেন। তাঁর ও পৃথ্বী শয়ের ৯৪ রানের ওপেনিং পার্টনারশিপই দিল্লির জয়ের ভিত গড়ে। 

ওয়ার্নার নিজের ইনিংসে পাঁচটি চার ও দু'টি ছক্কা হাঁকান। এই ইনিংসের সুবাদেই নতুন ইতিহাস গড়ে ফেললেন ওয়ার্নার। অজি তারকা ব্যাটার পাঞ্জাবের বিরুদ্ধে ২৫ ম্যাচে ৫০.২২ গড় ও ১৪৪.৪৪ স্ট্রাইক রেটে মোট ১১০৫ রান করেছেন। পাঞ্জাবের বিরুদ্ধে ১৩টি অর্ধশতরান হাঁকিয়েছেন ওয়ার্নার। তাঁর সর্বোচ্চ স্কোর ৮১। ওয়ার্নার ১১০৫ রানই আইপিএলের ইতিহাসে কোনও ব্যাটারের কোনও নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে করা সর্বোচ্চ রান। প্রসঙ্গত, ওয়ার্নার কিন্তু কেকেআরের বিরুদ্ধেও ধারাবাহিকভাবে রান করেছেন। আইপিএলে নাইটদের বিরুদ্ধে ওয়ার্নারের মোট সংগ্রহ ১০৭৫ রান।

তবে ওয়ার্নার ব্যাট হাতে ভাল পারফর্ম করলেও, প্রতিপক্ষ অধিনায়ক শিখর ধবন (Shikhar Dhawan) কিন্তু এই ম্যাচে ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ। তাঁর দীর্ঘদিনের বন্ধু ইশান্ত শর্মের বিরুদ্ধে ইনিংসের প্রথম বলেই শূন্য রানে সাজঘরে ফেরেন তিনি। এই গোল্ডেন ডাকের ফলে এক অনিচ্ছুক রেকর্ড তালিকায় খানিকটা এগিয়েই এলেন শিখর। পাঞ্জাব কিংসের অধিনায়কের দখলেই বর্তমানে আইপিএল ইতিহাসে ওপেনারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চবার শূন্য় রানে আউট হওয়ার রেকর্ড। 

আদিত্যনাথ-পীযূষ সাক্ষাৎ

তিনি উত্তরপ্রদেশের ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে খেলেন উত্তরপ্রদেশের হয়েই। কিন্তু আইপিএলে (IPL 2023) তিনি লখনউ সুপার জায়ান্টস (LSG) দলে নেই। খেলেন মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians)। মঙ্গলবার তিনি ঘরের মাঠে খেললেন অ্যাওয়ে ম্যাচ। লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে তাঁর দল মুম্বই ইন্ডিয়ান্স ম্য়াচ হেরে গিয়েছে। তবে পীযূষ চাওলা রয়েছেন খোশমেজাজে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করলেন। মুম্বই ইন্ডিয়ান্সের লেগস্পিনারকে শুভেচ্ছা জানালেন যোগী আদিত্যনাথ। 

আদিত্যনাথের সঙ্গে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পীযূষ। সঙ্গে লিখেছেন, 'স্যর, আপনার সঙ্গে দেখা করতে পারাটা আমার কাছে সম্মানের। আপনার মহার্ঘ সময় দেওয়ার জন্য ধন্যবাদ।'

আরও পড়ুন: গরম বাড়ার সঙ্গে সঙ্গে আমরা ঘামতে শুরু করি কেন, এর পেছনে বৈজ্ঞানিক কারণ কী ?

 

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget