এক্সপ্লোর

GT vs MI, Match Highlights: আফগান স্পিনারদের দাপটে ৫৫ রানে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল গুজরাত টাইটান্স

IPL 2023, GT vs MI: মুম্বইয়ের হয়ে ব্যাট হাতে নেহাল ওয়াদেরা এবং ক্যামেরন গ্রিনই খানিকটা লড়াই করেন। ওয়াদেরা ৪০ ও গ্রিন ৩৩ রান করেন।

আমদাবাদ: মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে গুজরাত টাইটান্স (Gujarat Titans) নিজের আইপিএল ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ ২০৭ রান তুলেছিল গুজরাত। জবাবে টপ অর্ডারের ব্যর্থতায় কোনও সময়ই ম্যাচে তেমন লড়াইই করতে পারেনি মুম্বই। শেষমেশ ৫৫ রানে পরাজিত হতে হয় পল্টনদের। গতবারের চ্যাম্পিয়ন গুজরাতের হয়ে নুর আমেদ (Noor Ahmed) তিনটি ও রশিদ খান (Rashid Khan) দুইটি উইকেট নেন। এই দুই আফগান স্পিনারদের দাপটেই মুম্বই পরাজিত হল।

শুরু থেকেই চাপে

এদিন শুরুতেই হার্দিক দ্বিতীয় ওভারেই মুম্বই অধিনায়ক রোহিত শর্মাকে দুই রানে সাজঘরে ফেরান। আরেক মুম্বই ওপেনার ঈশান কিষাণও ২১ বলে ১৩ রান করেই সাজঘরে ফেরেন। তাঁকে ও তিলক বর্মাকে (২) একই ওভারে সাজঘরে ফেরান তারকা স্পিনার রশিদ। ৫০ রানের আগেই তিন উইকেট হারিয়ে কার্যত ধুঁকছিল মুম্বই। সেই পরিস্থিতি থেকে মুম্বইকে উদ্ধার করার দায়িত্ব নেন সূর্যকুমার যাদব ও ক্যামেরন গ্রিন। কিন্তু ছন্দে দেখানো গ্রিনকে ৩৩ রানে ফেরান নুর আমেদ। একই ওভারে আরেক অজি তারকা টিম ডেভিডও শূন্য রানে আউট হন। সূর্যকুমারকেও ২৩ রানে তিনিই সাজঘরে ফেরান।

সপ্তম উইকেটে পীযূষ চাওলা ও নেহাল ওয়াদেরা ৪৫ রান যোগ করেন বটে। ওয়াদেরা ২১ বলে ৪০ রানের একটি লড়াকু ইনিংস খেলেন। তবে দলের জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। মোহিত শর্মা ওয়াদেরাকে ফেরান মোহিত শর্মা। অর্জুন তেন্ডুলকর ১৩ রান করেন। কিন্তু শেষমেশ নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটের বিনিময়ে মাত্র ১৫২ রানেই থেমে যায় পল্টনদের ইনিংস। ৫৫ রানের বিরাট ব্যবধানে জয় পায় গুজরাত। 

প্রথম ইনিংস 

এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। শুরুটা অবশ্য গুজরাত একদমই ভালভাবে শুরুটা করতে পারেনি। ইনিংসের দ্বিতীয় ওভারেই ঋদ্ধিমান সাহাকে সাজঘরে ফেরত পাঠান অর্জুন তেন্ডুলকর। চার রানে সাজঘরে ফেরেন ঋদ্ধি। তিন নম্বরে ব্যাট করতে নেমে হার্দিক পাণ্ড্যও (Hardik Pandya) বড় রান করতে ব্যর্থ হন। মাত্র ১৩ বলে সাজঘরে ফেরেন তিনি। অবশ্য ঋদ্ধি ও হার্দিক অল্প রানে ফিরলেও শুভমন গিল কিন্তু দুরন্ত অর্ধশতরান করেন। ৩৪ বলে ৫৬ রানের ইনিংস খেলেন শুভমন।

শুভমন ও বিজয় শঙ্কর ইনিংসটাকে ভালভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে পরপর দুই ওভারেই শুভমন ও বিজয় সাজঘরে ফেরেন। শুভমনকে ফেরান কুমার কার্তিকেয়া, বিজয়কে ১৯ রানে সাজঘরে ফেরান পীযূষ চাওলা। তবে ১০১ রানে চার উইকেট হারিয়ে ফেলার পর গুজরাতের ইনিংস সামাল দেন ডেভিড মিলার ও অভিনব মনোহর। পঞ্চম উইকেটে দুই তারকা ৩৫ বলে ৭১ রান যোগ করেন। তবে দুই তারকাই নিজেদের অর্ধশতরান হাতছাড়া করেন। মিলার ২২ বলে ৪৬ রানের ইনিংস খেলেন। অভিনব মনোহর ২১ বলে ৪২ রান করেন। 

শেষের দিকে রাহুল তেওয়াটিয়া মাত্র পাঁচ বলে ২০ রান করেন তিনি। তিনটি ছক্কা হাঁকান গুজরাতের তারকা অলরাউন্ডার। তাঁর দৌলতেই দু'শো রানের গণ্ডি পার করে গুজরাত। এদিন বল হাতে মুম্বইয়ের হয়ে পীযূষ চাওলাই সর্বসেরা বোলিং করেন। নির্ধারিত চার ওভারে ৩৪ রানের বিনিময়ে দুই উইকেট নেন তিনি। এছাড়া অর্জুন, জেসন বেরেনডর্ফ, রাইলি মেরিডিথ ও কুমার কার্তিকেয়া একটি করে উইকেট নেন।

আরও পড়ুন: ধোনি, কার্তিকদের বিশেষ তালিকায় নাম লেখালেন ঋদ্ধি, পেলেন স্মারকও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget