এক্সপ্লোর

Jasprit Bumrah: ঈশ্বর তোমাকে অনেক সময় নিয়ে গড়েছেন, সঞ্জনার জন্মদিনে বুমরার প্রেমের বার্তা

IPL 2023: শনিবার সঞ্জনার জন্মদিন। আর বিশেষ এই দিনে বিশেষভাবে শুভেচ্ছাবার্তা দিলেন ভারতীয় দলের পেসার।

আমদাবাদ: আইপিএল (IPL 2023) মধ্যগগনে। তবে চোটের জন্য তিনি নেই। মুম্বই ইন্ডিয়ান্স বোলিংকেও যে কারণে অনেকটাই দুর্বল দেখাচ্ছে। তবে চাপের পরিস্থিতিতে যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) পাশে পেয়েছেন স্ত্রী সঞ্জনা গণেশনকে (Sanjana Ganeshan)। শনিবার সঞ্জনার জন্মদিন। আর বিশেষ এই দিনে বিশেষভাবে শুভেচ্ছাবার্তা দিলেন ভারতীয় দলের পেসার।

বুমরা সোশ্যাল মিডিয়ায় সঞ্জনার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন পাঞ্জাবি গানের এক কলি। লিখেছেন, 'সচি তনু সামা লাকে রব নে বানায়া'। বাংলা করলে যার অর্থ দাঁড়ায়, 'ঈশ্বর তোমাকে অনেক সময় নিয়ে গড়েছেন'। সঙ্গে লিখেছেন, 'আমার খুশি থাকার কারণের জন্মদিন আজ'।

বুমরাকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন সঞ্জনাও।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by jasprit bumrah (@jaspritb1)

আইপিএল (IPL) থেকে ছিটকে যান যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। আমদাবাদের ডানহাতি ফাস্টবোলারের পরিবর্ত হিসাবে সন্দীপ ওয়ারিয়রকে সই করিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ২০২১ সালে ভারতের জার্সিতে অভিষেক হয়েছিল সন্দীপের। ঘরোয়া ক্রিকেটে ভীষণ অভিজ্ঞ। খেলেছেন দুশোটির বেশি ম্যাচ। যার মধ্যে ৬৯টি টি-টোয়েন্টি ম্যাচ। সব ধরনের ফর্ম্যাট মিলিয়ে ৩৬২ উইকেট রয়েছে সন্দীপের ঝুলিতে। 

বুমরার অস্ত্রোপচার হয়েছে নিউ জ়িল্যান্ডে। সেই অস্ত্রোপচারের ছ’সপ্তাহ পর রিহ্যাব শুরু করা হয়েছে। বেঙ্গালুরুতেই এখন রিহ্যাব চলবে বুমরার। পিঠে চোট ছিল তাঁর। এখন আর তাঁর কোনও ব্যথা নেই বলেই জানিয়েছে বোর্ড। আশা করা হচ্ছে এক দিনের বিশ্বকাপের আগে সুস্থ হয়ে যাবেন বুমরা।                    

আরও পড়ুন: দুরন্ত কিপিং থেকে দায়িত্বপূর্ণ ব্যাটিং, গুজরাতকে জিতিয়ে কী বললেন ঋদ্ধিমান?

গত বছর সেপ্টেম্বরে শেষ বার ক্রিকেট খেলতে দেখা গিয়েছিল বুমরাকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি তিনি। এই বছরের শুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁকে দলে রাখা হলেও শেষ পর্যন্ত খেলতে পারেননি বুমরা। আইপিএলেও খেলতে পারছেন না তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও (৭ জুন) খেলতে পারবেন না বুমরা।                                                               

আরও পড়ুন: রান্নার তেলের বোতলে কেন এমন ঢাকনা থাকে জানেন?

সেরা শিরোনাম

Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
Joe Root: পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget