এক্সপ্লোর

IPL 2023: কাঁধে চোট পেলেন তারকা বোলার, টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে চাপ বাড়ল ভারতের

Team India: লখনউ-আরসিবি ম্যাচের আগে নেটে বোলিং করার সময় কাঁধে চোট পান ভারতীয় তারকা ফাস্ট বোলার।

নয়াদিল্লি: আইপিএলের শেষেই ৭ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2023) অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে যশপ্রীত বুমরা বা শ্রেয়স আইয়ার কেউই চোট সারিয়ে মাঠে ফিরতে পারবেন না। এবার আবারও ধাক্কা খেল ভারতীয় দল। আইপিএলের অনুশীলনেই চোট পেলেন জাতীয় দলের তারকা ফাস্ট বোলার জয়দেব উনাদকাট (Jaydev Unadkat)।

নেটে চোট

বাঁ-হাতি ফাস্ট বোলার আইপিএলে (IPL 2023) লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) দলের সদস্য। গতকাল, আরসিবি-লখনউ (LSG vs RCB) একানা স্টেডিয়ামে একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচের আগেই অনুশীলনে নেটে বোলিং করার সময়ই কাঁধে চোট পান জয়দেব। অনুশীলনে বোলিং করার সময় উনাদাকাটের পা নেটের ধারে একটি দড়িতে আটকে যায় এবং ফলস্বরূপ তিনি পড়ে গিয়ে নিজের বাম কাঁধে চোট পান। পড়ে যাওয়ার পরেই উনাদকাট ব্যথায় কাতরাতে থাকেন। সঙ্গে সঙ্গে লখনউ দলের ফিজিও ঘটনাস্থলে ছুটে আসেন।

এরপরেই আইপিএলের এক পোস্টে তাঁকে দ্রুত মাঠে ফিরে আসার শুভেচ্ছা জানিয়ে লেখা হয়, 'জয়দেব উনাদকাটা, দ্রুতই আবার মাঠে তোমার সঙ্গে দেখা হবে। বাঁ-হাতি ফাস্ট বোলারের দ্রুত সুস্থতা কামনা করছি।' বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় স্কোয়াডে জয়দেব উনাদকাট রয়েছেন। যদিও তাঁর চোট কতটা গুরুতর সেই বিষয়ে লখনউ দলের তরফে এখনও সরকারিভাবে কিছুই জানানো হয়নি, তবে উনাদকাটের চোট যে ভারতীয় শিবিরের চিন্তা বাড়াল, তা বলাই বাহুল্য।

 

 

পাঠানো হল স্ক্যানে

এরপর ম্যাচ চলাকালীনই ধারাভাষ্যকার ড্যানি মরিসন জানান, 'জয়েদব উনাদকাটকে মুম্বইয়ে স্ক্যানের জন্য পাঠানো হয়েছে। আশা করছি ওর তেমন গুরুতর কিছু হয়নি।' প্রাক্তন তারকা ফাস্ট বোলার তথা ধারাভাষ্যকার ব্রেট লি গোটা বিষয়ে বেশ ক্ষুব্ধ। তিনি বলেন, 'ওইখানে ওই দড়িটা যে কীভাবে এবং কেন ছিল, তা আমার ধারণার বাইরে। মাঠ কর্মীদের এই বিষয়ে সাফাই দেওয়ার প্রয়োজন আছে।' উনাদকাট আর আদৌ আইপিএলে খেলতে পারবেন কি না, সেই নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন রয়েইছে।

আরও পড়ুন: ভারতীয় পেসারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের স্ত্রীর

সেরা শিরোনাম

IND vs SL Test Day 2: সেঞ্চুরি করে ভারতকে রানের পাহাড়ে পৌঁছে দিলেন জুড়েল, ৫০৩/৯ স্কোরে ডিক্লেয়ার গিলের
সেঞ্চুরি করে ভারতকে রানের পাহাড়ে পৌঁছে দিলেন জুড়েল, ৫০৩/৯ স্কোরে ডিক্লেয়ার গিলের
Dhruv Jurel Tattoo: ঠাকুরদা কৃষক, বাবা সেনা, শ্রীলঙ্কার বিরুদ্ধে সেঞ্চুরি করে অভিনব সেলিব্রেশন জুড়েলের
ঠাকুরদা কৃষক, বাবা সেনা, শ্রীলঙ্কার বিরুদ্ধে সেঞ্চুরি করে অভিনব সেলিব্রেশন জুড়েলের
India vs Sri Lanka: মাঠে ঝামেলায় জড়িয়ে কড়া শাস্তি পেলেন যশস্বী ও আসিথা, ঘোষণা করল আইসিসি
মাঠে ঝামেলায় জড়িয়ে কড়া শাস্তি পেলেন যশস্বী ও আসিথা, ঘোষণা করল আইসিসি
Chennai Super Kings: কে হতে পারেন চেন্নাই সুপার কিংসের নতুন কোচ? দৌড়ে নিদাহাস ট্রফির নায়ক?
কে হতে পারেন চেন্নাই সুপার কিংসের নতুন কোচ? দৌড়ে নিদাহাস ট্রফির নায়ক?

ভিডিও

Suvendu Adhikari: 'ক্যাম্পাসে এভাবে দেশবিরোধী কাজ চলতে দেওয়া যাবে না', কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Jadavpur University: যাদবপুরকাণ্ডে সব পক্ষকে নিয়ে কর্তৃপক্ষের বৈঠক, হঠাৎই অসুস্থ উপাচার্য
Police On Jadavpur Incident: 'বিশ্ববিদ্যালয়ে গিয়ে ঘটনাস্থল দেখা হয়েছে', জানাল পুলিশ
Suvendu Adhikari: নিউটাউনে ২ হাজার বেডের হাসপাতাল করতে চায় আদানি গোষ্ঠী: মুখ্যমন্ত্রী
Mahua Moitra: ২৭ অগাস্ট পর্যন্ত মহুয়া মৈত্রের উপরে গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
Weather Update: সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
West Bengal: ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
Indian Railway: কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা নিয়ে দিলেন বড় আপডেট
অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা পাওয়া নিয়ে দিলেন বড় আপডেট
Brydon Carse : নাইটক্লাবের বাইরে ইংরেজ ক্রিকেটারকে হাতকড়া পরাল পুলিশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
নাইটক্লাবের বাইরে ইংরেজ ক্রিকেটারকে হাতকড়া পরাল পুলিশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
মিত্র ইনস্টিটিউশনে সাপের কামড় প্রথম শ্রেণির পড়ুয়াকে, ছড়াল আতঙ্ক
মিত্র ইনস্টিটিউশনে সাপের কামড় প্রথম শ্রেণির পড়ুয়াকে, ছড়াল আতঙ্ক
Embed widget