এক্সপ্লোর

IPL 2023: আজ কখন, কোথায় দেখবেন কেকেআর বনাম দিল্লি দ্বৈরথ?

DC vs KKR: কলকাতা ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে বাংলার হয়ে রনজি খেলা দুই ক্রিকেটার মুকেশ কুমার ও অভিষেক পোড়েল, কেমন পারফর্ম করেন, নজর থাকবে সেদিকেও। 

নয়াদিল্লি: আইপিএল (IPL) লম্বা প্রতিযোগিতা হলেও এখনও যদি জয়ের রাস্তা খুঁজে না পায় দিল্লি ফ্র্যাঞ্চাইজি তাহলে চলতি আইপিএলের প্লে-অফের অঙ্ক কষা কার্যত আর হবে না তাদের। তাই ঘরের মাঠে জয়ের রাস্তায় ফেরার জন্য মরিয়া চেষ্টাতেই নামবে তারা। প্রথম একাদশে তারা কী পরিবর্তন করবে সেদিকেই থাকবে নজর। মিডল অর্ডারে রভম্যান পাওয়ালের প্রত্যাবর্তন হবে কি না, পেস বিভাগে আনরিখ নর্জে না রাউলি রুসো কার ওপর আস্থার রাখবে দিল্লি দল, সেটাই দেখার। এদিকে, কলকাতা ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে বাংলার হয়ে রনজি খেলা দুই ক্রিকেটার মুকেশ কুমার ও অভিষেক পোড়েল, কেমন পারফর্ম করেন, নজর থাকবে সেদিকেও। 

পাশাপাশি জোড়া হারের পর কেকেআর শিবিরেও বদল আসতে হতে পারে বলেই সম্ভাবনা প্রবল। ব্রিটিশ ব্যাটার জেসন রয়ের কেকেআর জার্সিতে অভিষেক হতে পারে দিল্লির বিরুদ্ধে। সেক্ষেত্রে চার বিদেশির কম্বিনেশন বজায় রাখতে কলকাতা টিম ম্যানেজমেন্ট প্রথম একাদশের বাইরে রাখতে পারে রাহমানুল্লা গুরবাজকে। কিপার-ব্যাটসম্যান গুরবাজ দলের বাইরে গেলে সেক্ষেত্রে উইকেটের পিছনে দেখা যেতে পারে অন জগদীশনকে

আজকের খেলা

আজ আইপিএলে দিল্লি ক্য়াপিটালসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স

কবে খেলা

আজ ২০ এপ্রিল, বৃহস্পতিবার দিল্লি বনাম কেকেআর একে অপরের মুখোমুখি হবে

কোথায় খেলা

আজকের খেলাটি হবে নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে

কখন শুরু ম্যাচ

এই ম্যাচটি শুরু হবে সন্ধে ৭.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে, অর্থাৎ সন্ধে ৭টায় টস হবে।

কোথায় দেখবেন?

স্টার স্পোর্টসে দেখা যাবে আইপিএল

অনলাইনে কোথায় দেখা যাবে?

অনলাইনে জিও সিনেমায় দেখা যাবে দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচটি।

টানা পাঁচ ম্যাচে হার। প্যানিক বাটন প্রেস করে দিচ্ছেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) কর্তারা। দলের সব ভারতীয় ব্যাটাররা ব্যর্থ।অগত্যা আনক্যাপড ও নিলামে অবিক্রিত দুই ক্রিকেটারকে ডেকে পাঠাল দিল্লি। যাঁদের মধ্যে একজন বাংলার অভিমন্যু ঈশ্বরণ। অন্যজন প্রিয়ম গর্গ। এক সময় যিনি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে খেলেছেন। পৃথ্বী শ রান পাচ্ছেন না। যশ ধূল, ললিত যাদব, কেউই প্রত্যাশা পূরণ করতে পারেননি। বাধ্য হয়ে লাল বলের দুই বিশেষজ্ঞকে ডেকে পাঠাল দিল্লি ক্যাপিটালস।

দিল্লি দলের দিকে নজর রাখা আইপিএলের এক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, সর্বোচ্চ ২৫ ক্রিকেটারকে নেওয়া যেতে পারে যে কোনও দলে। দিল্লি দলে ইতিমধ্যেই ২৫ জন রয়েছে। তাই কীভাবে কারও পরিবর্ত নেওয়া যায়, দেখা হচ্ছে। আপাতত শুধু এটুকু বলা যেতে পারে যে, দুই ক্রিকেটারই ট্রায়ালের জন্য আসছেন।

সেরা শিরোনাম

India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget