এক্সপ্লোর

IPL 2023: ট্রফির জন্য পয়মন্ত কৌশল! এক বছরেই জার্সি বদলে ফেলল লখনউ সুপার জায়ান্টস

LSG: ২০২৩ সালের আইপিএলে নতুন জার্সি পরে মাঠে নামবেন কে এল রাহুলরা। নতুন জার্সির উদ্বোধন করল এলএসজি।

লখনউ: ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজ শেষ হওয়ার পরই শুরু হবে আইপিএল। তিন বছর পর হোম ও অ্যাওয়ে ফর্ম্য়াটে শুরু হবে আইপিএল (IPL 2023)। এই প্রথমবার নিজেদের ঘরের মাঠে খেলতে নামবে গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। গতবার যে দুই ফ্র্যাঞ্চাইজি আইপিএলে অন্তর্ভুক্ত হয়েছিল। গুজরাত প্রথমবার আইপিএল খেলতে নেমেই বাজিমাত করেছে। আর এবার ট্রফি জিততে মরিয়া হয়ে মাঠে নামবে লখনউ সুপার জায়ান্টস। বদলে ফেলল নিজেদের জার্সি।

২০২৩ সালের আইপিএলে নতুন জার্সি পরে মাঠে নামবেন কে এল রাহুলরা। নতুন জার্সির উদ্বোধন করল এলএসজি। গতবারের জার্সির সঙ্গে কী তফাত? ২০২২ সালে তারা আকাশি রংয়ের জার্সি পরে খেলতে নেমেছিলেন রাহুল, ক্রুণাল পাণ্ড্যরা। এবার নীল রংয়ের জার্সি বেছে নিল লখনউ সুপার জায়ান্টস। নতুন জার্সির উদ্বোধন হয়ে গেল।

লখনউ সুপার জায়ান্টসের পক্ষ থেকে একটি ফ্যাশন শো-র আয়োজন করা হয়েছিল। যেখানে কে এল রাহুল, রবি বিষ্ণোই, আবেশ খান, জয়দেব উনাদকট, দীপক হুডারা ব়্যাম্পে হাঁটলেন। সেখানেই নতুন জার্সির উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ ও লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ও দলের মেন্টর গৌতম গম্ভীর।
জার্সির রংয়ের সঙ্গে অনেকে টিম ইন্ডিয়ার জার্সির মিলও খুঁজে পেয়েছেন। এই নতুন জার্সি দিয়েই বাজিমাত করবেন ক্রিকেটারেরা, আশা করছেন কর্তারা। আইপিএলে লখনউ তাদের অভিযান শুরু করবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। এবার ঘরের মাঠে ম্যাচ হওয়ায় সমর্থকদের থেকে বাড়তি উন্মাদনা আশা করছে ম্যানেজমেন্ট।                   

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Lucknow Super Giants (@lucknowsupergiants)

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Lucknow Super Giants (@lucknowsupergiants)

দলের মেন্টর গৌতম গম্ভীর জানিয়েছেন, ধারাবাহিকতার ওপর জোর দিচ্ছেন তাঁরা। সব রকম পরিস্থিতিতে ক্রিকেটারদের মানিয়ে নিতে হবে বলেও জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে জোড়া আইপিএল জেতা অধিনায়ক।                      

আরও পড়ুন: আমদাবাদের পিচ নিয়ে রহস্য, বাইশ গজ নিয়ে ধোঁয়াশা রাখছে বোর্ড?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget