এক্সপ্লোর

IPL 2023: লখনউকে হারিয়েও সন্তুষ্ট নন ধোনি, বোলারদের দিলেন সতর্কবার্তা

CSK: চিপকে তিন বছর বাদে প্রত্যাবর্তন ঘটিয়ে লখনউ সুপার জায়ান্টসকে ১২ রানে পরাজিত করে সিএসকে।

চেন্নাই: বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সোমবার চিপকে প্রত্যাবর্তন ঘটিয়েছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings), আর ঘরে ফিরেই দুরন্ত জয়। ১২ রানে লখনউ সুপার জায়ান্টসকে পরাজিত করে মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) নেতৃত্বাধীন সিএসকে। কিন্তু ম্যাচ জিতেও পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না অধিনায়ক ধোনি।

ধোনির সতর্কবার্তা

২১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সিএসকের বোলারদের বিরুদ্ধে লখনউ ২০৫ রান তোলে। ম্যাচ শেষে ধোনি বোলারদের লাইন লেংথ নিয়ে খানিকটা উদ্বেগই প্রকাশ করেন। ওয়াইড, নো বলের সংখ্যা কমানোর সতর্কবার্তা দিয়ে সিএসকে অধিনায়ক বলেন, 'আমাদের ফাস্ট বোলারদের আরও কিছুটা উন্নতি করতে এবং ওদের পরিবেশ বুঝে বোলিং করাটা জরুরি। পাটা পিচ হলেও, ব্যাটারদের বাধ্য করতে হবে যাতে তারা বড় শট খেলার জন্য ঝুঁকি নেয়। ওদের নো বল করাটা সম্পূর্ণভাবে থামানোর পাশাপাশি ওয়াইড করাটাও কমাতে হবে। আমরা প্রচুর পরিমানে অতিরিক্ত রান দিচ্ছি। ওদের এটা বন্ধ করতে হবে, না হলে নতুন অধিনায়ক খুঁজে নিতে হবে।'

পিচের গতিপ্রকৃতি অনুমান করতে তাঁর কিন্তু সামান্য ভুলই হয়েছিল, সে কথাও ম্যাচ শেষে স্বীকার করে নেন ধোনি। তিনি বলেন, 'ম্যাচে অনেক রান হয়েছে। পিচ কেমন হবে, সেই নিয়ে আমরা সকলেই ধন্দে ছিলাম। আমার মনে হয়েছিল পিচটা আরও মন্থর হবে। এই পিচে রান হতই, তবে হ্যাঁ পিচটার গতি পরের দিকে কিছুটা কমেছিল। পরের ছয় ম্যাচে পিচ কেমন খেলে, সেটা দেখতে হবে, কিন্তু আমরা আশাবাদী যে আমরা এখানে রান বড় রান তুলতে পারব।'

ম্যাচের বিবরণ

ঘরের মাঠে জয় দিয়েই প্রত্যাবর্তন। লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) ইনিংস ২০৫ রানে থামিয়ে ১২  রানে ম্যাচ জিতে নিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। আইপিএলের উদ্বোধনের ম্যাচে গুজরাট টাইটান্সের কাছে অল্প ব্যবধানে হারতে হলেও দ্বিতীয় খেলাতেই জয়ের রাস্তায় ফিরল চারবারের আইপিএল (IPL) চ্যাম্পিয়ন সিএসকে (CSK)। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২১৭ রান তুলেছিল চেন্নাই। গুজরাত ম্যাচের ফর লখনউয়ের বিরুদ্ধেও অর্ধশতরান হাঁকান রুতুরাজ গায়কোয়াড়। ৩১ বলে ৩ টি চার ও ৪ টি ছক্কার সাহায্যে ৫৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন রুতুরাজ।

আরও পড়ুন: গাড়ি দুর্ঘটনার পর অবশেষে মাঠে ফিরছেন ঋষভ পন্থ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
FC Barcelona: নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
Jamal Musiala: চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget