এক্সপ্লোর

MI vs RR, Match Highlights: টিম ডেভিড বোঝালেন, ওস্তাদের মার শেষ রাতে ....

IPL 2023, MI vs RR: ২১৩ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে তিন বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় মুম্বই। শেষ ওভারে তিনটি ছক্কা হাঁকান টিম ডেভিড।

মুম্বই: ওস্তাদের মার শেষ রাতে। প্রবাদটাই সত্যি হয়ে গেল ওয়াংখেড়েতে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রেকর্ড রান তাড়া করতে নেমে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিল মুম্বই ইন্ডিয়ান্স। একটা সময় ম্যাচ হাতের থেকে বেরিয়ে গেছে, এমন জায়গা থেকেই ১৪ বলে অপরাজিত ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলে নায়ক হয়ে গেলেন টিম ডেভিড। রোহিত শর্মার জন্মদিন তাঁকে জয় উপহার দিতে চেয়েছিল মুম্বই শিবির। আর ঠিক সেটাই করলেন তাঁরা। তিন বল বাকি থাকতেই ম্যাচ জিতে গেল মুম্বই।

নিজের জন্মদিন বলে কথা। তাও আবার আইপিএলের ইতিহাসে হাজারতম ম্যাচ। স্মরণীয় বলে কথা। কিন্তু এমন ম্যাচ স্মরণীয় করে রাখতে পারলেন না ব্য়াটার রোহিত। ২১৩ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র ৩ রান করেই সন্দীপ শর্মার বলে বোল্ড হয়ে ফেরেন হিটম্যান। ২৩ বলে ৪টি বাউন্ডারির সাহায্যে ২৮ রান করেন ঈশান কিষাণ। সূর্যকুমার যাদব ও ক্যামেরন গ্রিন মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ২৯ বলে ৫৫ রানের ইনিংস খেলেন সূর্যকুমার। নিজের ইনিংসে ৮টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি। ৪টি বাউন্ডারি ও ২টো ছক্কার সাহায্যে ২৬ বলে ৪৪ রান করেন গ্রিন। তবে ম্যাচ তখনও ছিল রাজস্থানের দখলেই। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৭ রান। কঠিন কাজটি সহজ করে দেন রাজস্থান বোলার জেসন হোল্ডারই। পরপর তিনটি ফুল টস, আর সেই সুযোগ হাতছাড়া করেননি টিম ডেভিড। তিন বলে তিনটি ছক্কা হাঁকিয়েই ম্যাচের যবনিকা টেনে দেন তিনি। ২টো বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকিয়ে ৪৫ রানে অপরাজিত থাকেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার। তিলক ভার্মা ২১ বলে ২৯ রান করে অপরাজিত থেকে যান। রাজস্থান বোলারদের মধ্যে ২টো উইকেট নেন অশ্বিন। ১টি করে উইকেট নেন বোল্ট ও সন্দীপ শর্মা। তবে চাহাল ৩ ওভারে ৩২ রান খরচ করলেও কোনও উইকেট পাননি। 

এর আগে টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। বাটলার ও জয়সওয়াল জুটি গত ২ মরসুম ধরেই রাজস্থান শিবিরকে টপ অর্ডারে ভরসা জোগাচ্ছেন। এদিন বাটলারের থেকে ভয়ঙ্কর ছিলেন জয়সওয়াল। ১৮ রানে ইংল্যান্ডের তারকা ব্যাটার ফিরে গেলেও মারমুখি মেজাজেই গোটা ইনিংসে ব্যাট করে গেলেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী জয়সওয়াল। ইনিংসের শুরুতে নেমেছিলেন। আর ইনিংসের শেষ ওভারে আউট হলেন। ৬২ বলে ১২৪ রানের ঝকঝকে ইনিংস খেলেন যশস্বী। নিজের ইনিংসে ১৬টি বাউন্ডারি ও ৮টি ছক্কা হাঁকান জয়সওয়াল। বাকি আর কেউই সেভাবে রান পাননি। তবে বাঁহাতি যশস্বীর ইনিংসই দুশোর গণ্ডি পার করে দিতে সাহায্য করে রাজস্থানের। 

মুম্বই বোলারদের মধ্যে এদিন ১ উইকেট নেন কামব্যাক করা জোফ্রা আর্চার। সর্বাধিক ৩ উইকেট নেন আর্শাদ খান। ২ উইকেট নেন পীযূশ চাওলা। ১টি উইকেট নেন রিলি মেরিডিথ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget