এক্সপ্লোর

MS Dhoni in IPL : ফ্ল্যাশলাইটের ঝলকানি ও জোড়া ছক্কা, আইপিএলে নতুন নজির ধোনির

CSK vs LSG : এবারের আইপিএলের মঞ্চে পার্পল ক্যাপ তথা সর্বোচ্চ উইকেট শিকারি মার্ক উডকে (Mark Wood) হাঁকালেন জোড়া ছক্কা। আর তার জেরেই আইপিএলের মঞ্চে ৫ হাজার রানের গণ্ডি পেরিয়ে গেলেন মহেন্দ্র সিংহ ধোনি। 

চেন্নাই : চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) ইনিংসের শেষ ওভার। চিদম্বরম স্টেডিয়ামে যেন মোবাইল আলোর রোশনাই। ক্রিজে এলেন 'থালা'। ক্রিজে থাকলেন মাত্র ৩ বল। আর তার মাঝেই শিরোনামে মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। এবারের আইপিএলের মঞ্চে পার্পল ক্যাপ তথা সর্বোচ্চ উইকেট শিকারি মার্ক উডকে (Mark Wood) হাঁকালেন জোড়া ছক্কা। আর তার জেরেই আইপিএলের মঞ্চে ৫ হাজার রানের গণ্ডি পেরিয়ে গেলেন তিনি। 

চেন্নাই ইনিংসের শেষ ওভারের প্রথম বলে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ তুলে নেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadega) । দ্বিতীয় বলে ক্রিজে আসেন ধোনি। মোবাইলের ফ্ল্যাশলাইটের ঝলকানি শুরু হয়ে গিয়েছিল তখনই। আর কিছুক্ষণের মধ্যে যেন শব্দব্রহ্ম তুলতে শুরু করল চিপক। ব্রিটিশ পেসারে প্রথম বলই আপার কাটে বাউন্ডারির বাইরে ফেললেন মাহি। চেন্নাইয়ের স্কোর ততক্ষণে পেরিয়ে গিয়েছে ২০০-র গণ্ডি। শেষ ওভারের তৃতীয় বল। পাঞ্চ সুলভ শটে এবার লেগ সাইডের বাউন্ডারি বাইরে উড়ে গেল ধোনির শট। উডকে পরপর দু'বলে দুটো ছক্কা হাঁকানোর পর তখন চেন্নাইয়ের ঘরের মাঠে কার্যত কান পাতা দায়। দ্বিতীয় ছক্কার সুবাদে আইপিএল কেরিয়ারে ৫০০৪ রান করে ফেলেন ধোনি। ৫ হাজার রানের গণ্ডি ডিঙিয়ে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় তিনি পৌঁছে গেলেন ৭ নম্বরে। শেষ ওভারের চতুর্থ বলে ধোনি ফের ছক্কা হাঁকাতে গিয়ে আউট হয়ে গেলেও চেন্নাই ততক্ষণে ঝোড়ো ধোনি-ধামাকায় মুগ্ধ।

শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২১৭ রানের বিশাল স্কোর খাড়া করে চেন্নাই সুপার কিংস। গুজরাট ম্যাচের পর ফের এদিন অর্ধশতরান হাঁকিয়ে সিএসকে শিবিরকে ঝোড়ো শুরু দেন রুতুরাজ গায়কোয়াড়। ৩১ বলে ৩ টি চার ও ৪ টি ছক্কার সাহায্যে ৫৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন রুতুরাজ। তাঁর ওপেনিং সঙ্গী কনওয়েও (২৯ বলে ৪৭ রান) দুরন্ত সঙ্গত দেন। ওপেনিং জুটিতে ঝোড়ো ১০০ রানের বেশি পার্টনারশিপ জোড়েন তাঁরা। রুতুরাজকে ফিরিয়ে চেন্নাই শিবিরে প্রথম ধাক্কা দেন বিষ্ণোই (৩ /২৮)। কেরিয়ারের শততম আইপিএল ম্যাচে দুরন্ত ক্যাচ নিয়ে যার কিছুটা পরই কনওয়েকে সাজঘরের পথ ধরান ক্রুণাল পাণ্ড্য।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by IPL (@iplt20)

দুই ওপেনার ফিরে গেলেও তাঁদের তৈরি করে দেওয়া ভীতের ওপর রানের গতি আরও বাড়াতে থাকেন চেন্নাইয়ের ব্যাটাররা। শিবম দুবে (১৬ বলে ২৭ রান) ও মইন আলি (১৩ বলে ১৯ রান) রান তোলার ধারা বজায় রেখেছিলেন। যদিও প্রথম ম্যাচের পরে এই ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন বেন স্টোকস (৮)। রবীন্দ্র জাদেজাও (৩) এদিন ব্যর্থ হন। যদিও আম্বাতি রায়াডুর ঝোড়ো ব্যাটিং ও শেষলগ্নে ধোনি-ধামাকায় ২০০ রানের গণ্ডি টপকে যায় সিএসকে। 

আরও পড়ুন- গোটা আইপিএলেই থেকে নাম তুলে নিচ্ছেন শাকিব ? ধাক্কা কেকেআর শিবিরে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Cricket: পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
Rohit Sharma: বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget