এক্সপ্লোর

IPL 2023: লখনউয়ের বিরুদ্ধে স্বপ্নের স্পেলে একাধিক আইপিএল রেকর্ড ভাঙলেন 'ইঞ্জিনিয়ার' মাধওয়াল

Akash Madhwal: লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে পাঁচ রান খরচ করে পাঁচ উইকেট নেন মাধওয়াল।

চেন্নাই: বুধবার (২৪ মে) লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে একপেশে ম্যাচ জিতে আইপিএলের (IPL 2023) দ্বিতীয় কোয়ালিফায়ারে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। মুম্বই এদিন ম্যাচে আকাশ মাধওয়ালের (Akash Madhwal) এক স্বপ্নের স্পেলেই লখনউ ব্যাটিং লাইন আপকে মাত্র ১০১ রানে সীমাবদ্ধ রাখতে সক্ষম হয়। ৮১ রানের বিরাট ব্যবধানে ম্যাচ জিতে নেয় পলটনরা। এই ম্যাচ নিজের দুরন্ত বোলিংয়ে একাধিক রেকর্ডও নিজের নামে করে ফেললেন আকাশ।

একাধিক রেকর্ডের মালিক

আকাশ লখনউয়ের বিরুদ্ধে ৩.৩ ওভার হাত ঘুরিয়ে মাত্র পাঁচ রানের বিনিময়ে পাঁচটি উইকেট তুলে নেন। ২৯ বছর বয়সি মাধওয়ালই আইপিএলের ইতিহাসে প্রথম বোলার যিনি টুর্নামেন্টের প্লে-অফের কোনও ম্যাচে পাঁচটি উইকেট নিয়েছেন। এর আগে দশজন বোলার আইপিএলের প্লে-অফে চার উইকেট নিলেও, এতদিন কেউই কিন্তু পাঁচটি উইকেট নিতে পারেননি। মাধওয়ালই লখনউয়ের বিরুদ্ধে বুধবারের (২৪ মে) ম্যাচে নতুন ইতিহাস লিখলেন।

আজ থেকে ১৪ বছর আগে কিংবদন্তি ভারতীয় বোলার অনিল কুম্বলে ২০০৯ সালে আরসিবির হয়ে রাজস্থানের বিরুদ্ধে পাঁচ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন। সেটাই আইপিএলে কোনও ভারতীয়র এক ম্যাচে সেরা বোলিং। মাধওয়াল নিজের স্বপ্নের স্পেলে কুম্বলের সেই কৃতিত্বে ভাগ বসালেন। পাশাপাশি আইপিএলে কোনও ভারতীয় 'আনক্যাপড' বোলারেরও এটা সেরা স্পেল। মাধওয়াল এক্ষেত্রে অঙ্কিত রাজপুতের রেকর্ড ভাঙলেন। রাজপুত ২০১৮ সালে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৪ রানের বিনিময়ে পাঁচ উইকেট নিয়েছিলেন। এদিন সেটাই 'আনক্যাপড' ভারতীয় বোলারের সেরা বোলিং পারফরম্যান্স ছিল। এবার সেই রেকর্ডও নিজের নামে করে ফেললেন মাধওয়াল।

দ্রুত রপ্ত করার দক্ষতা

পেশায় ক্রিকেটার হলেও, মাধওয়াল কিন্তু ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনা করেছেন। অনবদ্য স্পেলের পর মুম্বই তারকা মজা করে দাবি করেন যে ইঞ্জিনিয়ার যে কোনও বিষয়েই খুব তাড়াতাড়ি রপ্ত করতে পটু এবং তাঁর ক্ষেত্রেও এমটাই হয়েছে। 'আমি সুযোগের অপেক্ষায় ছিলাম এবং মন দিয়ে নিজের অনুশীলন চালিয়ে যাচ্ছিলাম। আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনা করেছি, তবে ক্রিকেট আমার প্যাশন, তাই যখনই সুযোগ পেতাম টেনিস বলেও ক্রিকেটটা খেলতাম। ইঞ্জিনিয়াররা কিন্তু সব জিনিসই দ্রুত রপ্ত করতে পারে। আমি যেমন অনুশীলন করেছি, ম্যাচেও সেই পরিকল্পনামাফিকই বোলিং করেছি। নিজের পারফরম্যান্সে গর্বিত। তবে পরের ম্যাচে আরও ভাল করার চেষ্টা করব।' বলেন মুম্বই তারকা।

আরও পড়ুন: এখানেই শেষ ভাবলে ভুল হবে, পরবর্তী আতিমারি হবে আরও ভয়ঙ্কর, সতর্ক করল WHO

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mountaineers Death: পাহাড় জয় করতে বেরিয়ে মর্মান্তিক পরিণতি, উদ্ধার তিন পর্বতারোহীর দেহ, উদ্বিগ্ন পিয়ালি
পাহাড় জয় করতে বেরিয়ে মর্মান্তিক পরিণতি, উদ্ধার তিন পর্বতারোহীর দেহ, উদ্বিগ্ন পিয়ালি
Neeraj Chopra: কনকনে ঠান্ডা আর দামাল হাওয়াকে বশ করে নীরজের রুপো, জ্যাভলিনে চমক যশবীরের ব্রোঞ্জ
কনকনে ঠান্ডা আর দামাল হাওয়াকে বশ করে নীরজের রুপো, জ্যাভলিনে চমক যশবীরের ব্রোঞ্জ
Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
Gold Medel in CWG: বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget