এক্সপ্লোর

IPL 2023: অরেঞ্জ ক্যাপের দৌড়ে এখনও শীর্ষেই ডু প্লেসি

Orange Cap Stat: এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপের দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন রাজস্থান রয়্যালসের ওপেনার যশস্বী জয়সওয়াল। রাজস্থান টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে।

কলকাতা: আইপিএলে অরেঞ্জ ক্য়াপের দৌড়ে শীর্ষেই এখনও ফাফ ডু প্লেসি (Faf Du Plessis)। আরও একটা অর্ধশতরান। চলতি আইপিএলে তাঁর আট নম্বর। অরেঞ্জ ক্যাপ (IPL Orange Cap) দখলের লড়াইয়ে বাকিদের থেকে ব্যবধান আরও খানিকটা বাড়িয়ে নিয়েছিলেন। ৭০০ রানের গণ্ডি টপকে গিয়েছিলেন ফাফ ডু প্লেসি (Faf Du Plessis)। ১৩ ম্যাচের শেষে ৭০২ রান রান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কের। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আরসিবি-র দুরন্ত জয়ে গুরুত্বপূর্ণ অবদানও রাখেন ফাফ। বিরাট কোহলির ঝোড়ো শতরানের মাঝেও ৪৭ বলে ৭১ রানের ইনিংসে রান তাড়া করার কাজে দলের একপ্রান্ত আগলে রাখেন তিনি। ফাফের গড় চোখ ধাঁধানো ৫৮.৫০।

এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপের দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন রাজস্থান রয়্যালসের ওপেনার যশস্বী জয়সওয়াল। রাজস্থান টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। তবে নিজে ব্য়াট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন এই বাঁহাতি ওপেনার। ১৪ ম্য়াচে ৬২৫ রান করেছেন তিনি। তিন নম্বরে রয়েছেন চেন্নাই সুপার কিংসের ওপেনার ডেভন কনওয়ে। তিনি ১৪ ম্যাচে ৫৮৫ রান করেছেন। গুজরাত টাইটান্সের ওপেনার শুভমন গিল রয়েছেন তৃতীয় স্থানে। তিনি ১৩ ম্যাচে ৫৭৬ রান করেছেন। আগামীকাল আরসিবির বিরুদ্ধে ম্যাচে ফের খেলতে নামবে গুজরাত টাইটান্স। তাঁদের গ্রুপ পর্বে শেষ ম্যাচ। সেই ম্যাচে কনওয়েকে টপকে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে গিলের সামনে। 

শনিবার দিল্লি বনাম সিএসকে ও কেকেআর বনাম এলএসজি ম্য়াচের পর অরেঞ্জ ক্যাপ পাওয়ার দৌড়়ে যে তালিকা তাতে অনেক রদবদলও হয়েছে। পাঁচ নম্বরে রয়েছেন বিরাট কোহলি। ১৩ ম্য়াচে ৫৩৮ রান ঝুলিতে রয়েছে তাঁর। ৬ নম্বরে উঠে এসেছেন ডেভিড ওয়ার্নার। ১৪ ম্যাচে ৫১৬ রান করেছেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার। দিল্লির বিরুদ্ধে ম্যাচে এদিন ভাল পারফর্ম করে সাত নম্বরে উঠে এসেছেন রুতুরাজ গায়কোয়াড। ১৪ ম্যাচে ৫০৮ রান করেছেন তিনি। ১৩ ম্যাচে ৪৮৬ রান করে সূর্যকুমার যাদব তালিকায় অষ্টম স্থানে রয়েছেন। নবম স্থানে আছেন কেকেআরের রিঙ্কু সিংহ। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে অপরাজিত ৬৭ রানের ইনিংস খেলেন বাঁহাতি এই মিডল অর্ডার ব্যাটার। চলতি আইপিএলে কেকেআরের জার্সিতে সবচেয়ে ধারাবাহিক প্লেয়ার রিঙ্কু। তিনি নবম স্থানে উঠে এসেছেন। তালিকায় প্রথম দশের সবার শেষে রয়েছেন হেনরিচ ক্লাসেন। ১১ ম্যাচে ৪৩০ রান তাঁর ঝুলিতে।

সেরা শিরোনাম

Dhruv Jurel: কেন ধ্রুব জুড়েল কোনও মাইলফলক স্পর্শ করার পরে স্যালুট করে তা উদযাপন করেন? জানুন আসল কারণ
কেন ধ্রুব জুড়েল কোনও মাইলফলক স্পর্শ করার পরে স্যালুট করে তা উদযাপন করেন? জানুন আসল কারণ
Mohammed Siraj: 'অস্থিরতা তৈরি হচ্ছে', নাগাড়ে সিরাজ়কে একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে ম্যানেজমেন্টের বিপক্ষে সরব অশ্বিন
'অস্থিরতা তৈরি হচ্ছে', নাগাড়ে সিরাজ়কে একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে ম্যানেজমেন্টের বিপক্ষে সরব অশ্বিন
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে উড়ল সবুজ মেরুন আবির, আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের দাপট অব্যাহত
যুবভারতীতে উড়ল সবুজ মেরুন আবির, আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের দাপট অব্যাহত
Suryakumar Yadav: জাতীয় দল থেকে নাগাড়ে বাদ, ভবিষ্যৎ ঘিরে সংশয়, নিজের ব্যাটিং নিয়ে কড়া বার্তা দিলেন সূর্যকুমার যাদব
জাতীয় দল থেকে নাগাড়ে বাদ, ভবিষ্যৎ ঘিরে সংশয়, নিজের ব্যাটিং নিয়ে কড়া বার্তা দিলেন সূর্যকুমার যাদব

ভিডিও

PM Narendra Modi | প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক
Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget