এক্সপ্লোর

IPL 2023: অরেঞ্জ ক্যাপের দৌড়ে এখনও সবার আগে ডু প্লেসি, ঘাড়ের কাছে নিঃশ্বাস গিলের

IPL 2023, Orange Cap: ৬ নম্বরে রয়েছেন চেন্নাই সুপার কিংসের ওপেনার রুতুরাজ গায়কোয়াড। ১৫ ম্যাচ খেলে এখনও পর্যন্ত ৫৬৪ রান করেছেন এই ডানহাতি ওপেনার।

কলকাতা: ধীরে ধীরে আইপিএলের শেষ লগ্ন চলে এসেছে। অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপের দৌড়ে একে অপরকে টেক্কা দেওয়ার পালা। কিন্তু অরেঞ্জ ক্যাপের দৌড়ে এখনও পর্যন্ত যদিও শীর্ষেই রয়েছেন ফাফ ডু প্লেসি। তিনিই তালিকায় এই মুহূর্তে শীর্ষে রয়েছেন। এখনও পর্যন্ত ১৪ ম্যাচ খেলে ৭৩০ রান ঝুলিতে পুরে নিয়েছেন প্রোটিয়া তারকা। যদিও তাঁর কাছে হয়ত অরেঞ্জ ক্যাপ থাকবে না। তার অন্যতম কারণ শুভমন গিল। চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত দুটো সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছেন। ১৫ ম্যাচ খেলে ঝুলিতে ৭২২ রানও পুরে নিয়েছেন।

মঙ্গলবার কোয়ালিফায়ার ওয়ানে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৪২ রান করে আউট হন শুভমন। ১৫ ম্যাচের শেষে শুভমনের ঝুলিতে ৭২২ রান। ২টি সেঞ্চুরি করেছেন চলতি আইপিএলে। সর্বোচ্চ অপরাজিত ১০৪ রানের ইনিংস। ১৪৯.১৭ স্ট্রাইক রেট রেখে রান করছেন শুভমন। গড় ৫৫.৫৪।

বিরাট কোহলি রয়েছেন তিন নম্বরে। এবারের আইপিএলে দুটি শতরানের সুবাদে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন কোহলি (Virat Kohli)। ভারতীয় ব্যাটারের ঝুলিতে ১৪ ম্যাচের শেষে ৬৩৯ রান। হায়দরাবাদ ও গুজরাত, পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করেছেন কিংগ কোহলি। তাঁর দল আইপিএল থেকে বিদায় নিলেও তাই সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় রয়েছেন বিরাট।

১৪ ম্যাচে ৬২৫ রান করে চার নম্বরে রয়েছেন যশস্বী জয়সওয়াল (Yasashvi Jaiswal)। একটি সেঞ্চুরি ও ৫টি হাফসেঞ্চুরি করেছেন রাজস্থান রয়্যালসের ক্রিকেটার। অরেঞ্জ ক্যাপে দখলের তালিকায় লড়াইয়ে থাকা ব্যাটারদের মধ্যে পাঁচ নম্বরে রয়েছেন ডেভন কনওয়ে। চেন্নাই সুপার কিংসের ওপেনার ১৫ ম্যাচে ৬টি অর্ধশতরানের সুবাদে ৬২৫ রান করেছেন। রান সংখ্যা সমান হলেও যশস্বীর চেয়ে এক ধাপ পিছিয়ে কনওয়ে। যেহেতু স্ট্রাইক রেটে সামান্য পিছিয়ে তিনি। শেষ পর্যন্ত কার মাথায় উঠবে অরেঞ্জ ক্যাপ?

৬ নম্বরে রয়েছেন চেন্নাই সুপার কিংসের ওপেনার রুতুরাজ গায়কোয়াড। ১৫ ম্যাচ খেলে এখনও পর্যন্ত ৫৬৪ রান করেছেন এই ডানহাতি ওপেনার। এছাড়াও ১৫ ম্যাচে ৫৪৪ রান করে সাত নম্বরে রয়েছেন সূর্যকুমার যাদব। ২জনই নিজেদের রান সংখ্যা আরও বাড়িয়ে নিতে পারবেন। কারণ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলার সুযোগ পাবেন সূর্যকুমার যাদব। আবার ডেভন কনওয়ে ফাইনালে চেন্নাইয়ের জার্সিতে খেলতে নামবেন। তবে শেষ পর্যন্ত কে অরেঞ্জ ক্যাপ জেতেন, সেটাই দেখার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rahul Dravid: ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হচ্ছেন ভারতের কিংবদন্তি রাহুল দ্রাবিড়! নাম সম্ভাব্যদের তালিকায়
ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হচ্ছেন ভারতের কিংবদন্তি রাহুল দ্রাবিড়! নাম সম্ভাব্যদের তালিকায়
FIFA World Cup: কেন সাদা জার্সি বরাবরের মতো বাতিল করে হলুদ বেছে নেয় ব্রাজ়িল? ম্যাচ না হেরেও বিদায়!
কেন সাদা জার্সি বরাবরের মতো বাতিল করে হলুদ বেছে নেয় ব্রাজ়িল? ম্যাচ না হেরেও বিদায়!
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিতেই ইংল্যান্ড শিবিরে টুশেল-বেলিংহ্যামের বাকবিতণ্ডা!
কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিতেই ইংল্যান্ড শিবিরে টুশেল-বেলিংহ্যামের বাকবিতণ্ডা!
Yastika Bhatia: মহিলাদের ক্রিকেটে এই প্রথম, লর্ডসের মাটিতে টেস্টে ইতিহাস গড়লেন ইয়াস্তিকা ভাটিয়া
মহিলাদের ক্রিকেটে এই প্রথম, লর্ডসের মাটিতে টেস্টে ইতিহাস গড়লেন ইয়াস্তিকা ভাটিয়া

ভিডিও

BJP News:
TMC Shahid Diwas: ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস পালন নিয়েও শুরু রাজনৈতিক টানাপোড়েন
Baruipur News: “ছেলেকে মারার সেই দৃশ্য, ভুলতে পারছি না”, বললেন নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের মায়ের
BJP News: তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসতে 'না' বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার
Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mobile Recharge Plan : আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
Best FD Interest : কোন ব্যাঙ্ক ৫ লাখে ১ বছরে দেয় সবথেকে বেশি সুদ ? এখানে রইল FD-র হিসেব
কোন ব্যাঙ্ক ৫ লাখে ১ বছরে দেয় সবথেকে বেশি সুদ ? এখানে রইল FD-র হিসেব
Railway Jobs : রেলে বিপুল নিয়োগ, ৬৫৫৭ জন টেকনিশিয়ান পদের বিজ্ঞপ্তি, জেনে নিন যোগ্যতা, আবেদনের শেষ তারিখ ও খুঁটিনাটি
রেলে বিপুল নিয়োগ, ৬৫৫৭ জন টেকনিশিয়ান পদের বিজ্ঞপ্তি, জেনে নিন যোগ্যতা, আবেদনের শেষ তারিখ ও খুঁটিনাটি
Fire News : ভিড়েঠাসা পানশালায় বিধ্বংসী আগুন, পুড়ে-শ্বাস আটকে মৃত্যু ২৭ জনের, গুরুতর জখম বহু
ভিড়েঠাসা পানশালায় বিধ্বংসী আগুন, পুড়ে-শ্বাস আটকে মৃত্যু ২৭ জনের, গুরুতর জখম বহু
US-Iran Conflict: ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, ইরানে বিরাট হামলা আমেরিকার, পাল্টা উপসাগরীয় দেশে আক্রমণ তেহরানের, কী পরিস্থিতি বিশ্বের?
ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, ইরানে বিরাট হামলা আমেরিকার, পাল্টা উপসাগরীয় দেশে আক্রমণ তেহরানের, কী পরিস্থিতি বিশ্বের?
Embed widget