এক্সপ্লোর

IPL 2023 Orange Cap: আইপিএলে অরেঞ্জ ক্যাপ এখনও ডুপ্লেসির, তাড়া করছেন যশস্বী

IPL 2023: সর্বোচ্চ স্কোরারদের তালিকায় শীর্ষে আরসিবি তারকা। ডুপ্লেসির দখলে অরেঞ্জ ক্যাপ।

কলকাতা: আইপিএলের (IPL 2023) অরেঞ্জ ক্যাপের দৌড়ে যেন সাপলুডোর খেলা। ফাফ ডুপ্লেসিকে পেরিয়ে অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নিয়েছিলেন রাজস্থান রয়্যালসের যশস্বী জয়সবাল। ফের তাঁর থেকে অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নিয়েছেন আরসিবি তারকা। শনিবার দিল্লি ক্যাপিটালসের কাছে তাঁর দল আরসিবি হারলেও, অরেঞ্জ ক্যাপ রয়েছে ডুপ্লেসির জিম্মায়।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সংক্ষেপে আইপিএল (IPL)। টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের সেরা টুর্নামেন্ট মনে করা হয়। বিভিন্ন দেশের ক্রিকেটারেরা যে টুর্নামেন্টে খেলতে মুখিয়ে থাকেন। শাকিব আল হাসানের মতো তারকারা অনেক সময়ই বলেছেন যে, ভারতে আইপিএল খেলে তাঁরা যে অভিজ্ঞতা অর্জন করেছেন, তা আন্তর্জাতিক ক্রিকেটেও তাঁদের উন্নতিতে সাহায্য করেছে।

জন্ম ২০০৮ সালে। আর শুরুর বছর থেকেই ব্যাট-বলের রোমহর্ষক প্রতিদ্বন্দ্বিতা সকলের প্রশংসা আদায় করে নিয়েছে। ক্রিকেটীয় দ্বৈরথের রোমাঞ্চকে আরও উত্তেজক করে তুলতে ভারতীয় ক্রিকেট বোর্ড দুটি বিশেষ পুরস্কার দিয়ে থাকে আইপিএলে। অরেঞ্জ ক্যাপ। যা দেওয়া হয় টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করা ব্যাটারকে। আর পার্পল ক্যাপ। যা পান সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার।

ষোড়শ আইপিএলে অরেঞ্জ ক্যাপের (Orange Cap) দৌড়ে সবচেয়ে এগিয়ে কে? কার ঝুলিতে রয়েছে সবচেয়ে বেশি রানের নজির?

ষোড়শ আইপিএলে দুরন্ত ছন্দে ফাফ ডুপ্লেসি। ১০ ম্যাচে তাঁর ৫১১ রান। ব্যাটিং গড় ৫৬.৭৮! রয়েছে ৫টি হাফসেঞ্চুরিও। সর্বোচ্চ? ৮৪ রান। অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন তিনি।

দুইয়ে উঠে এসেছেন যশস্বী। ১১ ম্যাচে করেছেন ৪৭৭ রান। সেঞ্চুরি একটি। হাফসেঞ্চুরি তিনটি। ১৬০-এর কাছাকাছি স্ট্রাইক রেটে রান করছেন। তাঁর জন্যই রাজস্থান রয়্যালসের টপ অর্ডারকে বিপজ্জনক দেখাচ্ছে। আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় আপাতত দুইয়ে যশস্বী।

তিনে উঠে এসেছেন শুভমন গিল। রবিবার যিনি বিধ্বংসী ৯৪ রানের অপরাজিত ইনিংস খেললেন লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। ১১ ম্যাচে ৪৬৯ রান গিলের।

চেন্নাই সুপার কিংসের ডেভন কনওয়ে চার নম্বরে। যিনি চেন্নাই সুপার কিংসের হয়ে ইনিংস ওপেন করে নিয়মিতভাবে ঝোড়ো ইনিংস খেলছেন। ১১ ম্যাচ খেলে ৪৫৮ রান করেছেন। ৫৭.২৫ গড়ে রান করেছেন। ৫টি হাফসেঞ্চুরি রয়েছে কনওয়ের। সর্বোচ্চ অপরাজিত ৯২ রান।

পাঁচ নম্বরে রয়েছেন বিরাট কোহলি। ১০ ম্যাচে ৪১৯ রান করেছেন আরসিবি তারকা। সর্বোচ্চ অপরাজিত ৮২। ৬টি হাফসেঞ্চুরি রয়েছে। স্ট্রাইক রেট ১৩৭.৮৭।

শেষ পর্যন্ত কার মাথায় উঠবে সেরা ব্যাটারের শিরোপা?

আরও পড়ুন: ফলাহারের সাতকাহন, কখন ফল খাবেন? কীভাবে ফল খাবেন?

সেরা শিরোনাম

Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget