এক্সপ্লোর

IPL 2023 Points Table: কেকেআরকে হারিয়ে প্লে-অফে লখনউ, কোয়ালিফায়ার ১ খেলবে সিএসকে

IPL 2023: লখনউ এবং সিএসকে উভয়েই ১৭ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করলেও, হলুদ ব্রিগেডের নেট রান রেট বেশি ভাল হওয়ায় তাঁরাই দ্বিতীয় স্থান পাকা করল।

কলকাতা: আইপিএলের (IPL 2023) গ্রুপ পর্ব একেবারে শেষ পর্যায়ে চলে এসছে। গ্রুপ পর্ব শেষ হতে আর মাত্র দুইটি ম্যাচ বাকি। তবে তার আগে শনিবারই প্লে-অফে নিজেদের স্থান পাকা করে ফেলল দুই দল। কলকাতা নাইট রাইডার্সকে ১ রানে হারিয়ে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) প্লে-অফে পৌঁছল। অপরদিকে, লখনউ অল্প রানের ব্যবধানে জয় পাওয়ায় চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) শুধু প্লে-অফে কোয়ালিফাইই করল না, লিগ তালিকায় প্রথম দুইয়ে থাকাও পাকা করে ফেলল। ফলে কোয়ালিফায়ার ওয়ানে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মাঠে নামবে সিএসকে। সেই ম্যাচ হারলেও ফাইনালে পৌঁছনোর আরও একটি সুযোগ থাকবে হলুদ ব্রিগেডের।

লখনউ এবং সিএসকে উভয়েই ১৭ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করলেও, হলুদ ব্রিগেডের নেট রান রেট বেশি ভাল হওয়ায় তাঁরাই দ্বিতীয় স্থান পাকা করল। চেন্নাই সুপার কিংস শনিবারের (২০ মে) প্রথম ম্যাচে অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে রুতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ের শতাধিক রানের পার্টনারশিপে ভর করে প্রথম ইনিংসে ২২৩ রান তোলে সিএসকে। জবাবে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৪৬/৯ তুলতে পারে দিল্লি। ৭৭ রানের বিরাট ব্যবধানে জয় পাওয়ায় সিএসকের নেট রান রেট অনেকটাই বৃদ্ধি পায়। 

১৪ ম্য়াচে আটটি জয় ও পাঁচটি হারের সুবাদে সিএসকের দখলে ১৭ পয়েন্ট রয়েছে। অপরদিকে, সমসংখ্যক ম্যাচ খেলে সমসংখ্যক পয়েন্ট রয়েছে লখনউ সুপার জায়ান্টসের দখলে। বৃষ্টির জন্য সিএসকে-লখনউয়ের ম্যাচটি ভেস্তে যায়। তাই উভয় দলই একটি পয়েন্ট ভাগ করে নেয়। সিএসকে বড় জয় পাওয়ায় এবং কেকেআরের বিরুদ্ধে এক রানে জয় পাওয়ায় লখনউয়ের নেট রান রেট (০.২৮৪) সিএসকের (০.৬৫২) থেকে বেশ খানিকটা কম। তাই সিএসকে দুই এবং লখনউ লিগে তিনে শেষ করল।

আপাতত তালিকায় ১৪ পয়েন্ট নিয়ে চারে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সমসংখ্যক পয়েন্ট পাঁচে থাকা রাজস্থান ও ছয়ে থাকা মুম্বই ইন্ডিয়ান্সেরও আছে। তবে আরসিবি নেট রান (০.১৮০) রাজস্থান (০.১৪৮), মুম্বই (-০.১২৮) থেকে বেশি। অবশ্য আজকের দুই ম্যাচে আরসিবি, মুম্বই উভয়েই মাঠে নামছে, তাই প্রথম চারের ছবিটা বদলে গেলেও যেতে পারে। এছাড়া কেকেআর ১২ পয়েন্ট নিয়ে সাত ও পাঞ্জাব কিংস আটে শেষ করল। ১০ পয়েন্ট পাওয়া দিল্লি আপাতত নয় ও আট পয়েন্ট নিয়ে লিগ তালিকার লাস্টবয় সানরাইজার্স হায়দরাবাদ।

আরও পড়ুন: মসৃণ-মোলায়েম ত্বক পেতে বছরভর চালু থাকুক পরিচর্যা, কীভাবে যত্ন করবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!
England Football Team: ইংল্যান্ডের ক্রীড়ামহলে ফের নাইটক্লাব বিতর্ক, বিশ্বকাপে ব্রোঞ্জজয়ী ফুটবলারের বিরুদ্ধে মামলা দায়ের
ইংল্যান্ডের ক্রীড়ামহলে ফের নাইটক্লাব বিতর্ক, বিশ্বকাপে ব্রোঞ্জজয়ী ফুটবলারের বিরুদ্ধে মামলা দায়ের
Lionel Messi: বিশ্বকাপজুড়ে বারংবার হামলার ছক, দুষ্কৃতির প্রধান লক্ষ্য ছিলেন লিওনেল মেসি!
বিশ্বকাপজুড়ে বারংবার হামলার ছক, দুষ্কৃতির প্রধান লক্ষ্য ছিলেন লিওনেল মেসি!
Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Embed widget