এক্সপ্লোর

IPL 2023: আইপিএলের ২২ গজে পাঞ্জাব-মুম্বই দ্বৈরথে কােন দল এগিয়ে?

PBKS vs MI: এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে মোট ৩০ বার পাঞ্জাব ও মুম্বই একে অপরের মুখোমুখি হয়েছে। ২ দলই ১৫টি করে ম্যাচ জিতেছে।

মোহালি: একটা দল টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। ঝুলিতে পাঁচবারের খেতাব। আর একটি দল প্রথম মরসুম থেকেই খেলছে, কিন্তু এখনও পর্যন্ত খেতাবের মুখ দেখতে পারেনি। আজ আইপিএলে পাঞ্জাব-মুম্বই দ্বৈরথ আরও একবার। টুর্নামেন্টের ইতিহাসে সেই ২০০৮ সাল থেকে একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে এই দুই দল। একনজরে দেখে নেওয়া যাক মুখোমুখি মহারণে কােন দল এগিয়ে -

কী বলছে পরিসংখ্যান?

এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে মোট ৩০ বার পাঞ্জাব ও মুম্বই একে অপরের মুখোমুখি হয়েছে। ২ দলই ১৫টি করে ম্যাচ জিতেছে। আজ মোহালির পিচে খেলা হবে। এই মাঠেও কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়েনি। মোট ৮ বার দুটো দল আমনে সামনে হয়েছে পিসিএ স্টেডিয়ামে। এখানেও চারবার করে জিতেছে পাঞ্জাব ও মুম্বই। আজ ঘরের মাঠে ম্যাচ জিতে পাঞ্জাবের সামনে সুযোগ মুম্বইকে টেক্কা দেওয়ার।

এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে পাঞ্জাব কিংস তাঁদের ঘরের মাঠে মোট ৫৯টি ম্যাচ খেলেছে। তার মধ্যে ৩১টি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে তাঁরা। ২৮ ম্যাচে হারতে হয়েছে তাঁদের। চলতি আইপিএলে গত ২৩ এপ্রিল ২ দল প্রথম পর্বের ম্যাচে ওয়াংখেড়েতে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে অর্শদীপ সিংহের দুর্দান্ত শেষ ওভারের ওপর ভর করে মুম্বইকে ১৩ রানে হারিয়ে দেয় পাঞ্জাব।

এখনও পর্যন্ত চলতি আইপিএলে মোট ৯ ম্যাচ খেলে পাঁচটিতে জয় ছিনিয়ে নিয়েছে পাঞ্জাব শিবির। অন্য়দিকে ৮ ম্যাচ খেলে ৪টি জয় ছিনিয়ে নিয়েছে মুম্বই শিবির। পাঞ্জাবের নেতৃত্বভার সামলাচ্ছেন শিখর ধবন। মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা। জাতীয় দলের জার্সিতে দীর্ঘ সময় ২ জনে ওপেনিং পার্টনার ছিলেন। রোহিত এখন ভারতীয় দলের অধিনায়ক হলেও ধবন জাতীয় দলের গ্রহ থেকে ক্রমেই দূরে সরে গিয়েছেন। তবে আজ ২ বন্ধুর সম্মুখ সমরে হওয়ার পালা। 

সেদিন কী কথা হয়েছিল বিরাট-গম্ভীরের?
সর্বভারতীয় সংবাদ সংস্থার এক রিপোর্টে ফাঁস করা হয়েছে আরসিবি বনাম লখনউ ম্যাচের শেষে বিরাট-গম্ভীরের কথোপকথন। সেই রিপোর্ট মারফৎ জানা যাচ্ছে যে সেদিন পুরস্কর বিতরণী অনুষ্ঠানের আগে গৌতম যখন বিরাটের দিকে এগিয়ে আসে, তখন তিনি বলেন, ''কী বলতে চাও, বলো আমাকে।'' জবাবে বিরাট বলেন, ''আমি তো আপনাকে কিছুই বলিনি। আপনি কেন মাঝখানে আসছেন।' সেই কথার উত্তরে পাল্টা গম্ভীর বলেন, ''তুমি যদি আমার প্লেয়ারদের কিছু বলে থাকো, তার মানে আমার পরিবারকে কিছু বলছ। কথা শোনাচ্ছো।'' এরপর বিরাট ফের বলেন, ''তাহলে আপনি আপনার পরিবারের সদস্যদের সামলে রাখুন একটু।'' এরপর ২ জনে পেছন ফিরে চলে যাওয়ার আগে শেষবার গম্ভীর বলেন, ''এখন তোমার থেকে আমাকে শিখতে হবে...?''

সেরা শিরোনাম

EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী

ভিডিও

Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget