এক্সপ্লোর

IPL 2023: পার্পল ক্যাপ পাওয়ার দৌড়ে সবার আগে রয়েছেন শামিই, টেক্কা দিতে পারেন রশিদ

IPL 2023, Purple Cap: আইপিএলে পয়েন্ট টেবিলের সাপ লুডোর খেলা যেমন চলছে, তেমনই পার্পল ক্য়াপ পাওয়ার দৌড়েও একে অপরকে টেক্কা দিচ্ছেন।

কলকাতা: আইপিএলের পার্পল ক্যাপ (IPL Purple Cap) দখলের লড়াইয়ে এই মুহূর্তে শীর্ষে মহম্মদ শামি (Mohammed Shami)। গুজরাত টাইটান্সের (Gujarat Titans) দুই বোলার মহম্মদ শামি ও রশিদ খানের মধ্যে জমজমাট লড়াই চলছে এবারের আইপিএলের (IPL 2023) সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার।

চলতি আইপিএলে ১৩ ম্যাচের শেষে ভারতীয় দলের পেসার মহম্মদ শামির ঝুলিতে রয়েছে ২৩ উইকেট। গুজরাত শিবিরে তাঁর সতীর্থ রশিদ খানের ঝুলিতেও রয়েছে সমান উইকেট। কিন্তু তিনি ইকনমি রেটে শামির থেকে কিছুটা পিছিয়ে রয়েছেন। শামির ইকনমি রেট যেখানে ৭.৫৪, সেখানে রশিদের ইকনমি রেট ৭.৯৬। আফগানিস্তানের লেগস্পিনারই একমাত্র এবারের আইপিএলে হ্যাটট্রিক করেছেন। তিনি ছাড়া এবারের টুর্নামেন্টে আর কেউ হ্যাটট্রিক করতে পারেননি। আগামীকাল আরসিবির বিরুদ্ধে ম্যাচ। সেই ম্যাচেই শামি ও রশিদের মধ্যেই হয়ত জোর টক্কর চলবে একে অপরকে পার্পল ক্যাপের দৌড়়ে শীর্ষে ওঠার লড়াইয়ে টেক্কা দেওয়ার।

চলতি আইপিএলে পার্পল ক্যাপের লড়াই অবশ্য বেশ জমে উঠেছে। শামি-রশিদের মধ্যে সেরা হওয়ার দুরন্ত লড়াই চললেও পিছিয়ে নেই বাকিরাও। এই মুহূর্তে তিন নম্বরে রয়েছেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। রাজস্থান রয়্য়ালসের এই লেগস্পিনার ১৩ ম্যাচ খেলে এখনও পর্যন্ত ২১ উইকেট ঝুলিতে পুরেছেন। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ইডেনে ৪ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। যা এবারের আইপিএলে তাঁর নিজের সেরা স্পেল। এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের অভিজ্ঞ স্পিনার পীযূষ চাওলা। তিনি এখনও পর্যন্ত চলতি আইপিএলে মোট ১৩ ম্যাচ খেলেছেন। তিনি ঝুলিতে পুরেছেন ১৯ উইকেট। লেগস্পিনার চাওলা সব ম্যাচেই একাদশে খেলেন না। রোহিতের নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে বেশিরভাগ ম্যাচেই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবেও ব্য়বহার করছে চলতি মরসুমে।

তালিকার পাঁচ নম্বরে এই মুহূর্তে বরুণ চক্রবর্তী। ১৪ ম্যাচের শেষে ২০ উইকেট কেকেআরের স্পিনারের। তুষার পাণ্ডে ৬ নম্বরে রয়েছেন। তাঁর ঝুলিতে রয়েছে ২০ উইকেট। ১৪ ম্যাচ খেলে ২০ উইকেট ঝুলিতে পুরেছেন তিনি। গুজরাত টাইটান্সের হয়ে খেলা মোহিত শর্মা এখনও পর্যন্ত ১০ ম্যাচ খেলেছেন। তাঁর ঝুলিতে রয়েছে ১৭ উইকেট। এছাড়া শেষের তিনটি স্থানে রয়েছেন যথাক্রমে মহম্মদ সিরাজ, রবীন্দ্র জাডেজা ও অর্শদীপ সিংহ। তিনজনের ঝুলিতেই রয়েছে ১৭টি করে উইকেট। সিরাজ ও জাডেজা তাঁদের সংখ্যাটা আরও বাড়িয়ে নিতে পারবেন। তবে পাঞ্জাব টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় অর্শদীপকে ১৭ উইকেট নিয়েই টুর্নামেন্ট শেষ করতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget