এক্সপ্লোর

IPL 2023: পার্পল ক্যাপ জয়ের দৌড়ে সবার আগে রশিদ, দ্বিতীয় স্থানে চাহাল

Rashid Khan: নিজের জাত চেনানো শুরু করে দিয়েছেন রশিদ খান। আর পার্পল ক্যাপ জয়ের অন্যতম দাবিদারও এখন গুজরাত টাইটান্সের এই লেগস্পিনার। 

কলকাতা: আইপিএলের (IPL 2023) শুরুতে তিনি সেভাবে সাফল্য পাচ্ছিলেন না এবার। কিন্তু টুর্নামেন্ট যত এগিয়েছে, ততই ফের নিজের জাত চেনানো শুরু করে দিয়েছেন রশিদ খান (Rashid Khan)। আর পার্পল ক্যাপ (Purple Cap) জয়ের অন্যতম দাবিদারও এখন গুজরাত টাইটান্সের (Gujrat Titans) এই লেগস্পিনার। এখনও পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছেন চলতি মরসুমে রশিদ (Rashid Khan)। ৩৮৬ রান খরচ করে ২৩ উইকেট তুলে নিয়েছেন তিনি। মুম্বইয়ের বিরুদ্ধে গত ম্যাচেই ৩০ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নিয়েছেন তিনি। আর এই স্পেলটিই এবারের মরসুমে সেরা স্পেল আফগান লেগস্পিনারের। 

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রাজস্থান রয়্যালসের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল। রশিদ মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে নামার আগের চাহালই ছিলেন পার্পল ক্যাপ জয়ের দৌড়ে সবার আগে। এই মুহূর্তে চাহালের ঝুলিতে রয়েছে ২১ উইকেট। তিনিও ১২ ম্যাচ খেলেছেন। ৩৫৫ রান খরচ করেছেন ভারতের এই ডানহাতি স্পিনার। 

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলা দেশের অভিজ্ঞ লেগস্পিনার পীযূশ চাওলা। ডানহাতি এই লেগি তিনিও ১২ ম্যাচ খেলে ১৯ উইকেট ঝুলিতে পুরেছেন। ৩৫৭ রান খরচ করেছেন তিনি। 

তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন ২ পেসার মহম্মদ শামি ও তুষার দেশপাণ্ডে। শামি গুজরাত টাইটান্সের স্ট্রাইক বোলার। তাঁর ঝুলিতে রয়েছে ১৯ উইকেট। ভারতের জার্সিতে খেলা এই অভিজ্ঞ পেসার ৩৬৪ রান খরচ করেছেন এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে। 

তুষার দেশপাণ্ডে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন। এই তরুণ পেসারও ১২ ম্যাচ খেলে এখনও পর্যন্ত ১৯ উইকেট নিয়েছেন। তবে তিনি বাকিদের থেকে একটু বেশি রান খরচ করেছেন। এখনও পর্যন্ত তুষার ৪১৪ রান খরচ করেছেন। 

ছিটকে গেল দিল্লি

অন্তত ১১ ম্যাচ খেলে ফেলেছে প্রত্যেকটি দল। অবশেষে প্লে অফের দৌড় থেকে প্রথম দল হিসাবে ছিটকে গেল দিল্লি ক্যাপিটালস। দিল্লিকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইল পাঞ্জাব কিংস।

শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ২৭ রানে হেরে গিয়েছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। তবু আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে হার্দিক পাণ্ড্যরা (Hardik Pandya)। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে গুজরাত। বাকি ২ ম্যাচের একটি জিতলেই প্লে অফ নিশ্চিত গুজরাতের। এমনকী, ২ ম্যাচ হেরে গেলেও প্লে অফে পৌঁছে যেতে পারেন তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget