এক্সপ্লোর

IPL 2023: উইনিং শট খেলেই জাডেজা জানিয়ে দিলেন, ''এই জয় ধোনিকে উৎসর্গ করলাম''

IPL 2023, CSK vs GT: শেষ ২ বলে ১০ রান দরকার ছিল চেন্নাইয়ের জয়ের জন্য। সেখানে চাপের মুখে শেষ ২ বলে ছক্কা ও বাউন্ডারি হাঁকানো কিন্তু কোনওভাবেই মুখের কথা নয়।

আমদাবাদ: শেষ ওভারে ১৩ রান প্রয়োজন ছিল। আর শেষ দুই বলে প্রয়োজন ছিল ১০ রানের। আইপিএল ফাইনালের (IPL Final 2023) মত মঞ্চ। সেখানে চাপের মুখে শেষ ২ বলে ছক্কা ও বাউন্ডারি হাঁকানো কিন্তু কোনওভাবেই মুখের কথা নয়। কিন্তু অসাধ্য সাধন করাটা যেন বাঁ হাতের খেল বানিয়ে ফেলেছেন রবীন্দ্র জাডেজা। তাই শেষ দুই বলে একটি ছক্কা ও একটি বাউন্ডারি হাঁকিয়ে সিএসকেকে চ্যাম্পিয়ন করে দিলেন আইপিএলে পঞ্চমবারের মত। কেন তাঁকে 'স্য়ার' নামে সম্বােধন করা হয়, তা আরও একবার বুঝিয়ে দিলেন। আর ম্যাচ জিতেই জাডেজা সহজ বক্তব্য, এই জয় তিনি আর কাউকে নয়, দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকেই উৎসর্গ করছেন।

কী বলছেন জাডেজা?

ম্যাচের জয়সূচক বাউন্ডারি হাঁকিয়েই সিএসকের স্ট্যান্ডের দিকে দৌড় দিয়েছিলেন জাডেজা। সেখানে পৌঁছতেই তাঁকে কোলে তুলে নেন মহেন্দ্র সিংহ ধোনি। ম্যাচ জেতার পর জাডেজা বলেন, ''আমি এই জয় আর কাউকে না, আমাদের দলের বিশেষ সদস্য এম এস ধোনিকেই উৎসর্গ করতে চাই। দুর্দান্ত একটা অনুভূতি। ভরা গ্যালারির সামনে পঞ্চমবারের জন্য সিএসকের হয়ে আইপিএল জয়। সমর্থকদের অসংখ্য ধন্যবাদ। তাঁরা গতকাল রাত থেকে অপেক্ষা করছিল। বৃষ্টির জন্য তাঁদেরও সমস্যা হয়েছে, তবুও তাঁরা সিএসকেকে ভালবেসে গিয়েছে। স্টেডিয়ামে বৃষ্টি মাথায় নিয়ে খেলা দেখতে এসেছেন। আমি সোজাসুজি খেলতে চাইছিলাম সবসময়। মোহিত স্লোয়ার বল করছিল। তাই মাঠের সামনের দিকে খেলতে চেয়েছিলাম।''

আগামী মরসুমেও কি খেলবেন ধোনি?

ধোনি নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানান, 'পরিস্থিতির বিচারে এটাই অবসর নেওয়ার সেরা সময়। আমি এ মরসুমে যেখানেই গিয়েছি, সেখানে খেলতে গিয়ে এত ভালবাসা, সমর্থন পেয়েছি যে এর পরে ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়াটা সহজ। আমার কাছে কঠিন কাজ হল আরও নয় মাস খাটা খাটনি করে নিজেকে নয় মাস ধরে প্রস্তুত করা এবং আরও একটি আইপিএল মরসুম খেলা। সত্যি বলতে অনেকটাই আমার শরীরের ওপর নির্ভরশীল। আমার কাছে সিদ্ধান্ত নেওয়ার জন্য ছয়-সাত মাস রয়েছে। আমার জন্য এটা সহজ হবে না। তবে এটা আমার তরফ থেকে সকলের জন্য একটা উপহার হবে। সকলে আমার প্রতি যে ভালবাসা দেখিয়েছেন, তার জন্য আমারও তাঁদের কিছু ফিরিয়ে দেওয়াটা কর্তব্য।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget