এক্সপ্লোর

RCB vs DC Match Highlights: টানা ৫ ম্যাচে হার! বিরাটদের আরসিবির কাছে আত্মসমর্পণ দিল্লির

IPL 2023: শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ১৭৫ রানের লক্ষ্যে নেমে ১৫১/৯ স্কোরে আটকে গেল দিল্লি। ২৩ রানে ম্যাচ জিতল আরসিবি।

বেঙ্গালুরু: এক নয়। দুই নয়। তিন নয়। চার নয়। টানা পাঁচ। এবং পাঁচে পাঁচ।

আইপিএলে টানা পাঁচ ম্যাচ হারল দিল্লি ক্যাপিটালস। শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ১৭৫ রানের লক্ষ্যে নেমে ১৫১/৯ স্কোরে আটকে গেল দিল্লি। ২৩ রানে ম্যাচ জিতল আরসিবি।

প্রথমে ব্যাট করে আরসিবি তুলেছিল ১৭৪/৬। ঝোড়ো শুরুটা করেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। সঙ্গী ফাফ ডুপ্লেসি। মাত্র ৪.৪ ওভারে ৪২ রান তুলে ফেলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ১৬ বলে ২২ রান করে ডুপ্লেসি ফিরলেও, মহীপাল লোমরর এসে বিরাটের সঙ্গে ধ্বংসলীলায় যোগ দেন। ৩৪ বলে ৫০ রান করে কোহলি যখন ফিরছেন, আরসিবির স্কোর ১০.১ ওভারে ৮৯/২। ওভার প্রতি প্রায় ৯ রান করে উঠছে। প্রোজেক্টেড স্কোর দেখাচ্ছে, দুশো তুলে ফেলাও সম্ভব।

সেখান থেকে প্রত্যাঘাত করে দিল্লি ক্যাপিটালস। কুলদীপ যাদব, অক্ষর পটেল, মিচেল মার্শ, ললিত যাদব - দিল্লির সব বোলাররাই আঁটসাঁট বোলিং করেন। যাঁদের সামনে থমকে গেল আরসিবি। ১৭৪/৬ স্কোরে আটকে যায় আরসিবি। ম্যাচ জিততে ১৭৪ রান করতে হতো ডেভিড ওয়ার্নারদের। অনেকে ভেবেছিলেন, বোলাররা ঘুরে দাঁড়ানোর পর হয়তো টুর্নামেন্টের প্রথম জয়ের মুখ দেখবে দিল্লি। যদিও দিল্লির স্পিনার কুলদীপ যাদব জানিয়েছিলেন যে, পিচ বেশ মন্থর গতির। বল পড়ে ভালভাবে ব্যাটে আসছে না। এই পিচে ১৭৪ রান ভাল স্কোর। তিনি নিজের দলের ব্যাটারদের উপদেশ দেন যে, স্পিনারদের বলে খুচরো রান নিয়ে স্কোরবোর্ড সচল রাখতে হবে।

ম্যাচে দেখা গেল, কুলদীপ ভুল বলেননি। দিল্লির স্ট্রোক প্লেয়াররা কেউই সেভাবে ব্যাটে বলে টাইমিং করতে পারছিলেন না। একমাত্র মণীশ পাণ্ডে কিছুটা লড়াই করেন। তিনি হাফসেঞ্চুরিও করেন। ৩৮ বলে ৫০ রান করে ফেরেন কর্নাটকের ক্রিকেটার। আর কেউই সেভাবে আরসিবি শিবিরে পাল্টা লড়াইয়ের বার্তা পৌঁছে দিতে পারেননি।

ম্যাচের সেরা বিরাট

আইপিএলে ব্যাট হাতে বিরাট কোহলির (Virat Kohli) তাণ্ডব চলছে। শনিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের (DC) বিরুদ্ধে ফের ব্যাট হাতে জ্বলে উঠলেন কোহলি। মাত্র ৩৩ বলে পূর্ণ করলেন হাফসেঞ্চুরি। স্মরণীয় হয়ে রইল হাফসেঞ্চুরির পর তাঁর সেলিব্রেশনও। হাত দিয়ে বুক ঠুকে হুঙ্কার করতে দেখা গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকাকে। মাঠের যে আগ্রাসনের জন্য কোহলি বিখ্যাত। ভক্তরাও চান, সাফল্যের পর এভাবেই উৎসব করুন কোহলি। তাতে যে গোটা দলের মনোবল এক ধাক্কায় বেড়ে যায়।

শেষ পর্যন্ত ৩৪ বলে ৫০ রান করে আউট হলেন কোহলি। তাঁর ইনিংসে রয়েছে ৬টি চার ও একটি বিশাল ছক্কা। আইপিএলে এটি কোহলির ৪৭তম হাফসেঞ্চুরি। সঙ্গে রয়েছে ৫টি সেঞ্চুরিও। ম্যাচের সেরার পুরস্কার দেওয়া হয় কোহলিকেই

আরও পড়ুন: চিংড়ির মালাইকারি, ভেটকি পাতুরি, মিষ্টি দই, নববর্ষে কেকেআর শিবিরের মেন্যুতে কী?

সেরা শিরোনাম

Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget