এক্সপ্লোর

Rishabh Pant in IPL : দুর্ঘটনার পর প্রথমবার মাঠে, দিল্লির ম্যাচ দেখতে হাজির ঋষভ

IPL GT VS DC : জরাত টাইটান্সের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামার আগেও দিল্লি টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে ক্রিকেটারদের পক্ষ থেকে পন্থকে দেওয়া বার্তার ভিডিও প্রকাশ করা হয়েছিল। 

দিল্লি : ভয়াবহ গাড়ি দুর্ঘটনার আতঙ্কের প্রহর কাটিয়ে ফের মাঠে প্রত্যাবর্তন। দিল্লি ক্যাপিটালসের খেলা দেখতে অরুণ জেটলি স্টেডিয়ামে হাজির হলেন ঋষভ পন্থ। গাড়ি দুর্ঘটনার পর এখনও ঋষভ পন্থের (Rishabh Pant) চোট সারেনি। সেই কারণেই এবারের আইপিএলে (IPL 2023) মাঠে নামতে পারছেন না পন্থ। তবে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ম্যানেজমেন্টের তরফে বারংবারই জানানো হয়েছে যে পন্থ না খেললেও, দিল্লি দলের অবিচ্ছেদ্য অঙ্গ। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামার আগেও দিল্লি টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে ক্রিকেটারদের পক্ষ থেকে পন্থকে দেওয়া বার্তার ভিডিও প্রকাশ করা হয়েছিল। এদিন কথামতো মাঠে হাজির হয়েছিলেন ঋষভ। হাতে ক্র্যাচ নিয়ে উঠে দাঁড়িয়ে একবার দিল্লির ক্রিকেটভক্তদের অভিবাদন গ্রহণ করতেও দেখা যায় তাঁকে। 

গত ডিসেম্বর মাসে দিল্লি থেকে উত্তরাখণ্ডের রুরকিতে নিজের শহরে ফেরার পথে হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ। একাধিক গুরুতর চোট প্রাণঘাতী হতে পারে বলেও মুহূর্তের আশঙ্কা তৈরি হয়েছিল। যদিও সেই শঙ্কার মেঘ কেটে মুম্বইয়ে অস্ত্রোপচার হয় ঋষভের। বেশ লম্বা সময় ধরে যারপর থেকে রিহ্যাবের মধ্যে রয়েছেন ভারতীয় এই কিপার-ব্যাটার। ক্র্যাচ নিয়ে বাড়িতে হাঁটা থেকে জলের নিচে নেমে হেঁটে রিহ্যাব ট্রেনিং করতে দেখা গিয়েছে তাঁকে। মাঝে ঋষভের বাড়িতে গিয়েছেন একাধিক প্রাক্তন ক্রিকেটারও। জনসমক্ষে এলেও চোটের পর থেকে আগে কখনও মাঠে আসেননি তিনি। গুজরাতের বিরুদ্ধে আইপিএলে দিল্লির প্রথম হোম ম্যাচে প্রথমবার মাঠে ফিরলেন তিনি। গ্যালারিতে দিল্লি ক্যাপিটালসের অন্যতম মালিক তথা জিন্দাল গোষ্ঠীর কর্ণধার পার্থ জিন্দালের পাশে বসে খেলা দেখতে দেখা যায় তাঁকে।  

ঋষভ পন্থ দিল্লি ক্যাপিটালসের নিয়মিত অধিনায়ক। কিন্তু গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার পর এখনও ফিট হয়ে উঠতে পারেননি তিনি। তাই এ বারের আইপিএলে তাঁকে ক্যাপিটালসের জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাচ্ছে না। তাঁর বদলে এ মরসুমে দিল্লিকে নেতৃত্ব দিচ্ছেন ডেভিড ওয়ার্নার। কিন্তু দলের হয়ে খেলতে না পারলেও, ক্যাপিটালসকে সমর্থন জানাতে যে তিনি ঘরের ম্যাচগুলিতে কোটলায় থাকার চেষ্টা করবেন, সে ইঙ্গিত আগেই দিয়েছিলেন পন্থ। যেমন কথা তেমনই কাজ।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by IPL (@iplt20)

আরও পড়ুন- দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাত টাইটান্স ম্যাচের লাইভ আপডেটস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup: বিশ্বচ্যাম্পিয়ন হয়ে জোড়া বিশ্বরেকর্ড স্পেনের, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের
বিশ্বচ্যাম্পিয়ন হয়েই জোড়া বিশ্বরেকর্ড গড়ল স্পেন, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের
Argentina vs Spain: একা কুম্ভ মার্তিনেজ়, তোরেসের গোলে ১০ জনের আর্জেন্তিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
একা কুম্ভ মার্তিনেজ়, তোরেসের গোলে ১০ জনের আর্জেন্তিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
Argentina vs Spain: এনজ়োর লাল কার্ড, দুর্ভেদ্য মার্তিনেজ়ের ১০ সেভ, বিশ্বকাপ ফাইনাল গড়াল অতিরিক্ত সময়ে
এনজ়োর লাল কার্ড, দুর্ভেদ্য মার্তিনেজ়ের ১০ সেভ, বিশ্বকাপ ফাইনাল গড়াল অতিরিক্ত সময়ে
Argentina vs Spain: আক্রমণের ঝড় স্পেনের, নাছোড় আর্জেন্তিনাও, চোট পেয়ে মাঠ ছাড়লেন লিসান্দ্রো, প্রথমার্ধ গোলশূন্য
আক্রমণের ঝড় স্পেনের, নাছোড় আর্জেন্তিনাও, চোট পেয়ে মাঠ ছাড়লেন লিসান্দ্রো, প্রথমার্ধ গোলশূন্য

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget