এক্সপ্লোর

IPL 2023: মাঠের মহারণের আগে অনুশীলনেই মহাতারকারদের সাক্ষাৎ, খোশমেজাজে আড্ডা দিলেন সচিন-কোহলি

MI VS RCB: মুম্বই ও আরসিবি, দুই দলের দখলেই ১০ পয়েন্ট রয়েছে, তাই আজকের ম্যাচে দুই পয়েন্ট পেতে মরিয়া হয়ে ঝাঁপাবে দুই দলই।

মুম্বই: আইপিএলে (IPL 2023) জমে উঠেছে প্লে-অফের লড়াই। বর্তমানে লিগ তালিকার মাঝামাঝি জায়গায় পাঁচ দলের দখলে ১০ পয়েন্ট রয়েছে। খাতায় কলমে অন্তত কোনও দলই এখনও প্লে-অফে পৌঁছনোর দৌড় থেকে ছিটকে যায়নি। এমন পরিস্থিতিতে আজকে ওয়াংখেড়ে ময়দানে মুখোমুখি হচ্ছেন দুই ভারতীয় ক্রিকেটের মহাতারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) উভয় দলের দখলেই বর্তমানে ১০ পয়েন্ট রয়েছে। তাই প্লে-অফের দৌড়ে বাকিদের থেকে কিছুটা দূরত্ব তৈরি করতে আজকের ম্যাচে দুই পয়েন্ট সংগ্রহ করতে দুই দলই মরিয়া হয়ে ঝাঁপাবে।

মহাতারকাদের সাক্ষাৎ

ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই দেখার পূর্ণ সম্ভাবনা রয়েছে। তবে ম্যাচের আগে সেই উত্তাপের লেশমাত্রও টের পাওয়া গেল। অনুশীলনে দেখা হয়ে গেল ভারতীয় ক্রিকেটের সেকাল-একালের। অর্থাৎ সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) সঙ্গে দেখা করলেন বিরাট কোহলি (Virat Kohli)। শুধু দেখা করলেন বলা ভুল, দুই মহাতারকা একেবারে খোশমেজাজে আড্ডাও দিলেন। দেখা হওয়ার সঙ্গে সঙ্গেই সচিনকে জড়িয়ে ধরলেন কোহলি। এরপরই চলল আড্ডা দেওয়ার পালা। দীর্ঘক্ষণ দুই মহাতারকা একে অপরের সঙ্গে কথা বলেন। আইপিএলের সোশ্যাল মিডিয়া পেজে দুই কিংবদন্তির মুখোমুখি সাক্ষাৎ-এর ভিডিও পোস্ট করা হয়েছে।

 

অবশ্য শুধু সচিন-কোহলিই, কোহলির সঙ্গে দেখা করে আড্ডা দেন সূর্যকুমার যাদবও। আবার ফাফ ডুপ্লেসিকে টিম ডেভিডের সঙ্গে কথা বলতে দেখা গেল। ডেভিড একদা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সদস্যও ছিলেন বটে। নিজের প্রাক্তন দলের বেশ কয়েকজন তারকার সঙ্গে কিছুক্ষণ কথা বলে অজি ব্যাটার।

ওয়াংখেড়েতে মেগা ডুয়েল

রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জোড়া ম্যাচে ২০০-র বেশি রান তাড়া করে টানা দুটো ম্যাচে জেতার পর অবশ্য চেন্নাই সুপার কিংসের কাছে আইপিএলে তাদের শেষ ম্যাচে হেরেছিল মুম্বই ইন্ডিয়ান্স। অপরদিকে, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গত ম্যাচে হোঁচট খেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও। তাই মুম্বই-ব্যাঙ্গালোর ম্যাচে কাদের পাল্লা ভারী হয়, নজর থাকবে সেদিকেই। যে ম্যাচের ঠিক আগে জোফ্রা আর্চারের পরিবর্ত হিসেবে ক্রিস জর্ডনকে দলে নেওয়ার ঘোষণা জানিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স শিবির। তবে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ থেকেই ক্রিস জর্ডন মুম্বই জার্সিতে খেলতে নামবেন কি না, তা অবশ্য পরিষ্কার নয়। 

ব্যাঙ্গালোরের অধিনায়ক ফাফ ডু প্লেসি এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপ তাঁর দখলে রেখেছেন। এবারের আইপিএলে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান তাঁর ঝুলিতে। ছন্দে চলছে বিরাট কোহলির ব্যাটও। উল্টোদিকে, সেভাবে চলছে না রোহিত শর্মার ব্যাট। তাই মুম্বইয়ের অধিনায়ক আইপিএলের গ্রুপপর্বের একেবারে শেষ দিকে ছন্দে ফেরেন কি না, সেদিকেও থাকবে নজর। উল্টোদিকে, দারুণ ছন্দে থাকার পাশাপাশি বোলারদের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকা রয়েছেন আরসিবি-র মহম্মদ সিরাজ ও এমআইয়ের পীযূষ চাওলা।

আরও পড়ুন: পার্ক না কি ট্রেডমিল? দৌড়নোর লাভ কোথায় বেশি? কোনটা বাছবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, মাত্র ৬৭ রানে পড়ল ৪ উইকেট, লাইভ আপডেট
গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, মাত্র ৬৭ রানে পড়ল ৪ উইকেট, লাইভ আপডেট
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget