এক্সপ্লোর

IPL 2023: 'ওরকম ব্য়াটিংয়ের জবাব ছিল না মুম্বইয়ের বোলারদের', গিলকে দরাজ সার্টিফিকেট সচিনের

Sachin On Gill: গিলের বিস্ফোরক ব্য়াটিংয়ে মজে স্বয়ং মাস্টার ব্লাস্টারও। নিজের সোশ্য়াল মিডিয়ায় শুভমনকে প্রশংসা করার পাশাপাশি ২ ফাইনালিস্ট দলকে শুভেচ্ছাবার্তাও পাঠান সচিন। 

আমদাবাদ: আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন শুভমন গিল। এখনও পর্যন্ত তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। অরেঞ্জ ক্যাপের দৌড়ে এই মুহূর্তে সবার আগে রয়েছেন ৮৫১ রান ঝুলিতে পুরে নিয়ে। শেষ ২ ম্যাচে পরপর সেঞ্চুরি হাঁকিয়েছেন। প্রথমে আরসিবির বিরুদ্ধে গ্রুপ পর্বে গুজরাতের শেষ ম্যাচে ও এরপর গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। গিলের বিস্ফোরক ব্য়াটিংয়ে মজে স্বয়ং মাস্টার ব্লাস্টারও। নিজের সোশ্য়াল মিডিয়ায় শুভমনকে প্রশংসা করার পাশাপাশি ২ ফাইনালিস্ট দলকে শুভেচ্ছাবার্তাও পাঠান সচিন। 

কী বলেন মাস্টার ব্লাস্টার?

আরসিবির বিরুদ্ধে গিলের সেঞ্চুরি মুম্বই ইন্ডিয়ান্সকে প্লে অফের টিকিট পাইয়ে দিয়েছিল। কিন্তু সেই মুম্বইয়ের বিরুদ্ধেই দ্বিতীয় কোয়ালিফায়ারে ফের সেঞ্চুরি হাঁকান এই তরুণ ওপেনার। সচিন মুম্বই দলের মেন্টর। চোখের সামনে দেখেছেন তরুণ ব্যাটারের বিধ্বংসী ব্যাটিং। সোশ্য়াল মিডিয়ায় ছবি পোস্ট করে সচিন লিখেছেন, ''গিল অসাধারণ ছন্দে আছে। ওর একটা শতরান আমাদের আইপিএলে ফিরিয়ে এনেছিল। পরের শতরান আইপিএল থেকে ছিটকে দিল। শুভমনকে দেখে মনে হয়েছে ওর অসম্ভব ঠান্ডা মাথা, সঠিক মানসিকতা, রান করার খিদে, দৌড়ে রান নেওয়ার ক্ষমতা এবং বড় ম্যাচে পারফর্ম করার ইচ্ছে বাকিদের থেকে আলাদা করেছে ওকে। মুম্বইয়ের বিরুদ্ধে বারো ওভারের পর থেকে গিল যে ব্যাটিং করেছিল তার জবাব ছিল না আমাদের বোলারদের কাছে। আশা করছি আজ ফাইনালে আবার একটা দুর্দান্ত ব্যাটিং দেখতে পাব। মনে রাখতে হবে চেন্নাই সাত আট নম্বর পর্যন্ত ব্যাট করতে পারে। ধোনি নিজেও আসছে অনেক শেষে। একটা দুর্দান্ত ফাইনাল হতে চলেছে আমি নিশ্চিত।''

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sachin Tendulkar (@sachintendulkar)

নতুন ইতিহাস লিখবেন রশিদ?

বর্তমান মরসুমে গুজরাত টাইটান্সের সাফল্যের প্রধান কারণ তাঁদের দুরন্ত বোলিং আক্রমণ। পার্পল ক্যাপ তালিকার প্রথম তিনে থাকা তিনজনই গুজরাতের বোলার। মহম্মদ শামি ২৮ উইকেট নিয়ে রয়েছেন প্রথম স্থানে। তাঁর থেকে এক কম ২৭ উইকেট নিয়ে দ্বিতীয় স্থান রয়েছেন রশিদ খান আর তৃতীয় স্থান মোহিত শর্মা। ২৪ উইকেট রয়েছে মোহিতের দখলে। এদের মধ্যে রশিদের সামনেই এক সর্বকালীন আইপিএল রেকর্ড গড়ার হাতছানি রয়েছে। আর মাত্র এক উইকেট নিলেই রেকর্ড গড়ে ফেলবেন তিনি।

রশিদ আর এক উইকেট নিলেই যুজবেন্দ্র চাহালের রেকর্ড তাঁর নামে করে ফেলবেন। চাহাল ও রশিদ যুগ্মভাবে এক মরসুমে স্পিনার হিসাবে সর্বাধিক ২৭ উইকেট নিয়েছেন। গত মরসুমে ২৭ উইকেট নিয়েছিলেন চাহাল। যদি রশিদ আজকের ম্যাচে আর একটি উইকেট নেন, তাহলেই তিনি এক আইপিএল মরসুমে স্পিনার হিসাবে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড নিজের নামে করে ফেলবেন।

 

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget