এক্সপ্লোর

IPL Highlights: রাজস্থানকে নয় উইকেটে উড়িয়ে দিল গুজরাত, ছিটকে গেলেন রাহুল, এক নজরে আইপিএলের সেরা ৫ খবর

Indian Premier League: আইপিএলের সেরা পাঁচ খবর এক ঝলকে।

কলকাতা: দুই আফগান স্পিনারের দাপটে রাজস্থান রয়্যালসকে কার্যত উড়িয়ে দিল গুজরাত টাইটান্স। নয় উইকেটে রাজস্থানকে হারাল গুজরাত। অপরদিকে, চোটের কারণে আইপিএল থেকেই ছিটকে গেলেন কেএল রাহুল। এক নজরে আইপিএলের সেরা পাঁচ খবর।

গুজরাতের জয়

সকালটা দেখেই বোঝা যায় যে বাকি দিনটা কেমন যাবে। এদিন গুজরাত টাইটান্সের বোলারদের দুরন্ত পারফরম্যান্স দেখেই আন্দাজ করা গিয়েছিল যে এদিনের ম্যাচটা রাজস্থানের জন্য খুব একটা সুখকর হবে না। হলও তাই। মাত্র ১১৮ রানের লক্ষ্যমাত্রা হেসেখেলে পৌঁছে গেল গুজরাত শিবির। মাত্র ১ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল রাজস্থান রয়্যালস। 

রাজস্থানের ১১৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে গুজরাত টাইটান্স শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং শুরু করে। ওপেনে ঋদ্ধিমান সাহা ও গিল নেমেছিলেন। দু'জনে মিলেই ওপেনিংয়ে নেমে ভাল শুরু করেন। গিল ৩৬ রান করে আউট হন। ৩৪ বলে ৪১ রান করেন ঋদ্ধিমান সাহা। হার্দিক পাণ্ড্য আরও মারমুখি মেজাজে ব্যাটিং করেন। তিনি ১৫ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন হার্দিক পাণ্ড্য। তিনি নিজের ইনিংসে ৩টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান। 

রাজস্থান বোলাররা কেউই এদিন সেভাবে প্রভাব ফেলতে পারেননি। ৩.৫ ওভারে ২২ রান খরচ করে ১ উইকেট নেন যুজবেন্দ্র চাহাল। এছাড়া আর কেউই কোনও উইকেট পাননি। রাজস্থানের ওপেনিং বোলার ট্রেন্ট বোল্ট কোনও উইকেন পাননি।

ছিটকে গেলেন রাহুল

আরসিবি ম্যাচে ফাফ ডু প্লেসির একটি শট বাউন্ডারি লাইনে বাঁচাতে গিয়েছিলেন রাহুল। সেই সময়ই আচমকা কোমরের নীচে ব্যথা পান রাহুল। এরপর টিমের ফিজিওর কাঁধে ভর করে মাঠে ছাড়তে দেখা যায় তাঁকে। এরপর চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে ক্রুণাল পাণ্ড্য অধিনায়কত্ব করেছিলেন লখনউ দলের।আগামী সব ম্যাচগুলোয় লখনউয়ের নেতৃত্বে দেখা যাবে বঢোদরার এই অলরাউন্ডারকেই। এরপর নিজের ইনস্টাগ্রাম পোস্টেই রাহুল নিশ্চিত করে ছিটকে যাওয়ার খবর জানান। তিনি লিখেছেন, 'আগামী মাসে ভারতীয় দলের হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলতে পারব না বলে একেবারে ভেঙে পড়েছি। ভারতীয় দলে ফিরে আসতে যা কিছু প্রয়োজন, সেটা করব আমি এবং ভারতীয় দলকে সাহায্য করতে মুখিয়ে আছি। সেটাই বরাবর আমার অগ্রাধিকার থেকেছে।'

পরিবর্ত নায়ার

এবার তাঁর বদলি ক্রিকেটারের নামও ঘোষণা করে দিল তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। রাহুলের বদলে আরেক কর্ণাটক ব্যাটার করুণ নায়ারকে (Karun Nair) দলে নিল লখনউ।

নায়ার দীর্ঘদিন ধরেই ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন। ঘরোয়া ক্রিকেটে প্রায় ৫০-র গড়ে ছয় হাজারের আশেপাশে রানও করেছেন তিনি। আইপিএলেও তাঁর ঝুলিতে রয়েছে ১৪৯৬ রান। এমনকী আন্তর্জাতিক ক্রিকেটে ট্রিপল হান্ড্রেড করারও কৃতিত্ব রয়েছে তাঁর দখলে। কেএল রাহুলের মতো তারকা ব্যাটারের বদলি হিসাবে নায়ারের অভিজ্ঞতাকেই বেছে নিল লখনউ। নতুন দলের হয়ে আইপিএল খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত নায়ারও।

অর্জুনকে সচিনের বার্তা

কিছুদিন আগেই নিজের পঞ্চাশতম জন্মদিন পালন করেছেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। এবার এই বিশেষ দিনটি পরিবারের মানুষ ও বন্ধুদের সঙ্গে একদম ভিন্নভাবে উদযাপন করলেন মাস্টার ব্লাস্টার। শহরের কোলাহল থেকে দূরে স্ত্রী এবং মেয়ে সারাকে (Sara Tendulkar) নিয়ে পাড়ি দিয়েছিলেন এক গ্রাম্য পরিবেশে। সেখানেই দেখা গেল রান্নার কাজেও হাত মিলিয়েছেন। নিজের সোশ্য়াল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ''এটা প্রতিদিন নয় যে আপনি হাফ সেঞ্চুরি করেন, কিন্তু যখন আপনি করেন, এটা তাদের সাথে উদযাপন করা সার্থক যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সম্প্রতি আমার দলের সঙ্গে একটি শান্ত শান্ত গ্রামে একটি বিশেষ ৫০ উদযাপন করেছি। আইপিএল নিয়ে ব্যস্ত থাকা অর্জুনকে খুব মিস করলাম।''

আইপিএলের 'এল ক্লাসিকো'

আজ আইপিএলের 'এল ক্লাসিকো'। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের দুই সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। নিজেদের গত দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ফুটছেন রোহিতের নেতৃত্বাধীন পল্টনরা। অপরদিকে, পরপর দুইটি হার ও একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ফর্ম কিন্তু সিএসকের সঙ্গে নেই। তবে এই দুই দল মাঠে নামলে কখনই মনোরঞ্জনের অভাব হয় না। মুম্বই এই ম্যাচ জিতলেই এক ধাক্কায় ছয় নম্বর থেকে লিগ তালিকায় দুইয়ে উঠে যাবে। অপরদিকে, সিএসকের সামনেও এই ম্যাচ জিতে লিগ তালিকায় দুই নম্বরে উঠে আসার হাতছানি রয়েছে। তাই এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা প্রবল। k

আরও পড়ুন: স্বাদ আনে, স্বাস্থ্যের জন্য় উপকারী, তিল বীজ ব্যবহারে কী লাভ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, মাত্র ৬৭ রানে পড়ল ৪ উইকেট, লাইভ আপডেট
গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, মাত্র ৬৭ রানে পড়ল ৪ উইকেট, লাইভ আপডেট
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের

ভিডিও

Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget