এক্সপ্লোর

আইপিএলে লাইফলাইন ইরফান পাঠানের, ডাক পেলেন গুজরাত লায়ন্সের

নয়াদিল্লি: আইপিএলে লাইফলাইন ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার ইরফান খানের। নিলামে কোনও দলই তাঁকে কেনেনি। এবার আহত ডোয়েন ব্র্যাভোর জায়গায় ইরফানকে দলে নিচ্ছে গুজরাত লায়ন্স। গত ফেব্রুয়ারিতে আইপিএলের নিলামে অবিক্রিত থেকে যান ইরফান। তাঁর বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা। দুদুবার তাঁর নাম উঠলেও কোনও ফ্র্যাঞ্চাইজিই তাঁকে কিনতে আগ্রহ দেখায়নি। বাম হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য ব্র্যাভোর অস্ত্রোপচার হয়েছিল। সেই অস্ত্রোপচারের ধাক্কা কাটিয়ে উঠতে পারেননি তিনি। ফেল ইতিমধ্যেই এই ক্যারিবিয়ান ক্রিকেটার এবারের আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। আট দলের আইপিএলের পয়েন্ট তালিকায় সুরেশ রায়নার দল গুজরাত লায়ন্স এখন সাত নম্বরে। এই অবস্থায় ঘুরে দাঁড়াতে একজন সিমার-অলরাউন্ডার খুঁজছিল তারা। আইপিএলের গত নয়টি মরশুমে ১০২ টি ম্যাচ খেলার অভিজ্ঞতা, সেইসঙ্গে দেশে সেই অর্থে ভালো মানের সিমার অলরাউন্ডারের অভাব ইরফানের পক্ষে গিয়েছে। ইরফান গুজরাত লায়ন্সের জার্সিতে নিজের একটি ছবি ট্যুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন। লিখেছেন, এই দুর্দান্ত দলের অংশ হওয়ার জন্য মুখিয়ে রয়েছি। ভারতীয় দলের এক সময়ের প্রথমসারির অলরাউন্ডার ৩২ বছরের ইরফান বেশ কয়েক বছর ধরেই জাতীয় দলের বাইরে। আইপিএলে এখনও পর্যন্ত পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলে ১০২ ম্যাচে তাঁর সংগ্রহ ৮০ উইকেট। ১২০ স্টাইক রেটে ১১৩৭ রান করেছেন তিনি। গত বছর পুনে দলের হয়ে একেবারেই সাদামাটা পারফরম্যান্স করেছিলেন ইরফান। উল্লেখ্য, ভারতীয় দলের পেসার ইশান্ত শর্মাও নিলামে অবিক্রিত থেকে গিয়েছিলেন। পরে কিংস ইলেভেন পঞ্জাব তাঁকে দলে নেয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget