এক্সপ্লোর

IPL New Sponsor: ভিভোর বদলে আইপিএল-এর নতুন টাইটেল স্পনসর টাটা

IPL 2022: চিনা মোবাইল ফোন সংস্থা ভিভোর বদলে আইপিএল-এর নতুন টাইটেল স্পনসর হচ্ছে টাটা। আজ আইপিএল-এর গভর্নিং কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বছর থেকেই আইপিএল-এর নতুন স্পনসর টাটা।

নয়াদিল্লি: চিনা মোবাইল ফোন সংস্থা ভিভোর বদলে আইপিএল-এর নতুন স্পনসর হচ্ছে ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী টাটা। আজ আইপিএল-এর গভর্নিং কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বছর থেকেই আইপিএল-এর স্পনসর হচ্ছে টাটা।

আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ পটেল এ বিষয়ে জানিয়েছেন, ‘টাটা গ্রুপ আইপিএল-এর টাইটেল স্পনসর হচ্ছে।’

২,২০০ কোটি টাকায় ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত আইপিএল-এর টাইটেল স্পনসর হওয়ার চুক্তি করে ভিভো। কিন্তু ২০২০ সালে গালওয়ানে ভারত-চিনের সেনা সংঘর্ষের পর এক বছরের জন্য আইপিএল-এর টাইটেল স্পনসর হিসেবে রাখা হয়নি ভিভোকে। যদিও গত আইপিএল-এ ফের টাইটেল স্পনসর হিসেবে দেখা যায় এই চিনা সংস্থাকে। যদিও এবার তারা সরে যাচ্ছে।

২০১৮ সালে যখন ভিভো প্রথমবার আইপিএল-এর টাইটেল স্পনসর হয়, তখন তারা প্রতি বছর ৪৪০ কোটি টাকা দেবে বলে চুক্তি করে। ২০২২ পর্যন্ত পাঁচ বছরের চুক্তি হলেও, ২০২০ সালের আইপিএল-এ যেহেতু ভিভোর বদলে ড্রিম ইলেভেন আইপিএল-এর টাইটেল স্পনসর হয়, তাই ভিভোর সঙ্গে চুক্তি আরও এক বছর বাড়িয়ে ২০২৩ পর্যন্ত করা হয়। তবে তার আগেই বিদায় নিল এই চিনা সংস্থা। এবার থেকেই হচ্ছে ‘টাটা আইপিএল’। ২০২৩ পর্যন্ত আইপিএল-এর টাইটেল স্পনসর থাকছে টাটা গ্রুপ। 

আজ আইপিএল চেয়ারম্যান আরও জানিয়েছেন, ‘এতদিন আইপিএল-এর নতুন ফ্র্যাঞ্চাইজি আমদাবাদের অধিগ্রহণ করা নিয়ে সিভিসি ক্যাপিটালকে ছাড়পত্র দেওয়া হয়নি। এ বিষয়ে জটিলতা তৈরি হয়েছিল। তবে আজ গভর্নিং কাউন্সিলের বৈঠকে সিভিসি ক্যাপিটালের আমদাবাদ ফ্র্যাঞ্চাইজি অধিগ্রহণের বিষয়টি অনুমোদিত হয়েছে। আজই লেটার অফ ইনটেন্ট দেওয়া হবে।’

আজ মূলত আমদাবাদ ফ্র্যাঞ্চাইজির অধিগ্রহণের বিষয়টি নিয়েই আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে আলোচনা হওয়ার কথা ছিল। তারই সঙ্গে আইপিএল-এর টাইটেল স্পনসর এবং নিলামের দিনক্ষণ নিয়েও আলোচনা হয়। আইপিএল চেয়ারম্যান জানিয়েছেন, ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে আইপিএল-এর নিলাম হবে। তবে লখনউ ও আমদাবাদ ফ্র্যাঞ্চাইজি নতুন ক্রিকেটারদের সই করানোর জন্য কতদিন সময় পাবে, সে বিষয়ে আইপিএল চেয়ারম্যান কিছু জানাননি।

সেরা শিরোনাম

India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Diego Maradona: মারাদোনার মৃত্যু রহস্যে নতুন মোড়! আদালতে চিকিৎসকের বয়ানে নিশানা কাদের দিকে?
মারাদোনার মৃত্যু রহস্যে নতুন মোড়! আদালতে চিকিৎসকের বয়ানে নিশানা কাদের দিকে?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget