এক্সপ্লোর

IPL Update: '''না, ধন্যবাদ'', সমর্থকদের উদ্দেশে কেন এই বার্তা দিলেন ওয়ার্নার?

IPL Update: ট্রেভর বেলিসের কোচিংয়ে দল একদমই ভাল পারফর্ম করেনি আইপিএলে। এবার তাই পুরনো কোচ টম মুডিকে ফের একবার কোচ হিসেবে নিয়ে আসার চেষ্টা করছে সানরাইজার্স শিবির।

হায়দরাবাদ: প্রথমে অধিনায়কত্ব কেড়ে নেওয়া ও পরে দল থেকেই ছাঁটাই করে দেওয়া। সানরাইজার্স হায়দরাবাদের গতবারের খারাপ পারফরম্যান্সের পাশাপাশি ডেভিড ওয়ার্নারের সঙ্গে দ্বন্দ্বের ছবি শিরোনামে উঠে এসেছিল। তাঁর নেতৃত্বেই আইপিএল জিতেছিল সানরাইজার্স। কিন্তু এরপর সেই ওয়ার্নারকেই বাদ দিয়ে দেওয়া হল দল থেকে। এই ঘটনা অনেক সানরাইজার্স সমর্থকই মেনে নিতে পারেননি। নতুন মরসুম শুরুর আগে অজি তারকাও এবার জানিয়ে দিলেন যে তিনি আর এই দলে থাকছেন না। সমর্থকদের প্রতি ভালবাসা জানালেও তিনি যে আর সানরাইজার্সে ফিরছেন না এবং ফ্রাঞ্চাইজ যে তাঁকে রিটেন করার কথা ভাবছে না, তা আগেইভাগেই জানিয়ে দিয়েছেন অজি তারকা।

ট্রেভর বেলিসের কোচিংয়ে দল একদমই ভাল পারফর্ম করেনি আইপিএলে। এবার তাই পুরনো কোচ টম মুডিকে ফের একবার কোচ হিসেবে নিয়ে আসার চেষ্টা করছে সানরাইজার্স শিবির। এই খবর কানাঘুষো হতেই এক সমর্থক সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন যে কোচ টম মুডি ও অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে তিনি দেখতে চান। কিন্তু সেই সম্ভাবনায় জল ঢেলে দেন স্বয়ং অজি তারকা নিজেই। সেই কমেন্টের প্রত্যুত্তরে বাঁহাতি ওপেনার লেখেন, ''না, ধন্যবাদ''। এই ২ শব্দেই নিজের মতামত জানিয়ে দিয়েছেন তিনি। 

অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটসম্যান ওয়ার্নার ও তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদ দলের সম্পর্কটা যে একেবারে তলানিতে এসে ঠেকেছে, তা দীর্ঘ দিন ধরেই সামনে চলে আসছিল। বিতর্কের আগুন এই মরসুমের শুরু থেকেই ধিকিধিকি করে জ্বলছিল। তাতে ঘৃতাহুতি হয় আইপিএলের প্রথম পর্বে ওয়ার্নারকে অধিনায়কত্ব থেকে সরানোর মধ্যে দিয়ে। আর দ্বিতীয় পর্বে তাঁর খারাপ ফর্মের জন্য দল থেকে বাদ পড়ার পরে পরিস্থিতির অবনতি হয়। আর রাজস্থান রয়্যালসের বিপক্ষে হায়দরাবাদ ম্যাচের পরে সেই জল্পনাতেই কার্যত শিলমোহর দিয়ে ফেললেন ডেভিড ওয়ার্নার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget