এক্সপ্লোর

IPL 2022: ক্যাপ্টেন ধোনি ফিরতেই জয়ের সরণীতে, সানরাইজার্স বধ সিএসকের

IPL 2022 SRH vs CSK: ৪ উইকেট তুলে নিলেন একাই। কেন উইলিয়ামসন, নিকোলাস পুরান ও অভিষেক শর্মার মরিয়া লড়াইও সানরাইজার্সকে (Sunrisers Haderabad) জয় এনে দিতে পারল না।

পুণে: মহেন্দ্র সিংহ ধোনি অধিনায়ক হিসেবে ফিরতেই ফের ছন্দে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hayderabad) বিরুদ্ধে ১৩ রানে জয় ছিনিয়ে নিল হলুদ জার্সিধারীরা। ব্যাট হাতে রুতুরাজ, কনওয়ের দুর্দান্ত ইনিংসের পর বল হাতে অনবদ্য স্পেল মুকেশ চৌধুরীর। ৪ উইকেট তুলে নিলেন একাই। কেন উইলিয়ামসন, নিকোলাস পুরান ও অভিষেক শর্মার মরিয়া লড়াইও সানরাইজার্সকে জয় এনে দিতে পারল না। এই ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গে প্লে অফের দৌড়েও টিকে থাকল চেন্নাই সুপার কিংস।

১৮৯-তে আটকে গেল সানরাইজার্স

দুশোর ওপর রানের লক্ষ্যমাত্রা। রান তাড়া করতে নেমে শুরুটা দারুণ করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। ২ ওপেনার অভিষেক শর্মা ও কেন উইলিয়ামসন শুরু থেকেই চালিয়ে খেলছিলেন। বিশেষ করে অভিষেক ছিলেন মারমুখি মেজাজে। অভিষেক শর্মা ২৪ বলে ৩৯ রান করে আউট হন। পরের বলেই রাহুল ত্রিপাঠীর খাতা খোলার আগেই ফিরে যান। পরপর ২ বলে ২ উইকেট তুলে নেন মুকেশ চৌধুরী। এরপর মার্করমকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান কেন উইলিয়াসন। চেষ্টা করেছিলেন বৈতরণী পার করার। কিন্তু পারলেন না। ৪৭ রান করে ফিরতে হয় তাঁকেও। নিকোলাস পুরান চালিয়ে খেলছিলেন লোয়ার অর্ডারে নেমে। শেষ ওভারে দরকার ছিল ৩৮ রান। কিন্তু পুরান ২৪ রানই তুলতে পারেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৯ রানই বোর্ডে তুলতে পারে হায়দরাবাদ। 

৯৯ রানে ফিরলেন রুতুরাজ

টস জিতে এদিন বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন। চেন্নাইয়ের হয়ে ওপেনে নেমেছিলেন ডেভন কনওয়ে ও রুতুরাজ গায়কোয়াড। চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত সিএসকের ওপেনিং জুটি সেভাবে বড় রান পায়নি। প্লে অফের দৌড়ে ন্যূনতম টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হত। আর তার জন্য দরকার ছিল বোর্ডে বড় রান তুলে প্রতিপক্ষকে চাপে রাখা। ঠিক সেই কাজটাই করলেন রুতুরাজ ও কনওয়ে। শুরুতে একটু ধীর গতিতে কনওয়ে শুরু করলেও মারমুখি মেজাজে ছিলেন রুতুরাজ। কেরিয়ারের দ্বিতীয় আইপিএল শতরান আসছে, তা একপ্রকার নিশ্চিতই ছিল। কিন্তু ব্যক্তিগত ৯৯ রানের মাথায় পয়েন্টে ক্যাচ তুলে দিলেন। ৬টি বাউন্ডারি ও ৬টি ছক্কা হাঁকান নিজের ইনিংসে রুতুরাজ। কনওয়ে যদিও ৫৫ বলে ৮৫ রান করে অপরাজিত থাকেন। তিনি ৮টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান। ধোনি ৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন। 

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget