এক্সপ্লোর

Chennai Super Kings: প্রাথমিকভাবে দল চায়নি, তবে সিএসকের জাডেজাকে ট্রেড করতে রাজি হওয়ার নেপথ্যে রয়েছেন ধোনি!

IPL 2026: খবর অনুযায়ী সঞ্জু স্যামসনকে দলে নেওয়ার পরিবর্তে রবীন্দ্র জাডেজা এবং স্যাম কারানকে রাজস্থান রয়্যালসের সঙ্গে ট্রেড করছে চেন্নাই সুপার কিংস।

নয়াদিল্লি: ১৩ বছরের সম্পর্ক, জিতেছেন তিন তিনটি খেতাব। ২০২৩ সালের ফাইনাল জয়ের নায়কও তিনি। তবে রিপোর্ট যদি সত্যি হয়, তাহলে কিন্তু এবার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ও চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) সম্পর্ক ছিন্ন হতে চলেছে। ক্রমেই জোরাল হচ্ছে জল্পনা। রাজস্থান রয়্যালসের থেকে ট্রেডিয়ের মাধ্যমে সঞ্জু স্যামসনকে দলে নিচ্ছে চেন্নাই সুপার কিংস। পরিবর্তে জাডেজা এবং স্যাম কারান, দুই তারকা অলরাউন্ডার হলুদ ব্রিগেড থেকে রাজস্থানের ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিচ্ছেন। জাডেজা নাকি এই ট্রেডের জন্য জরুরি অনুমতিপত্রেও সই করে দিয়েছেন।

তবে রিপোর্ট এও দাবি করা হচ্ছে যে চেন্নাই সুপার কিংস প্রাথমিকভাবে জাডেজাকে ছাড়তে একেবারেই রাজি ছিল না। স্যামসনের রয়্যালস ছাড়ার খবর বহুদিন ধরেই সামনে যাচ্ছে। এই খবর সামনে আসতেই সর্বপ্রথম সিএসকের নামই এই ট্রেডিংয়ের সঙ্গে জড়ায়। তখনই শোনা গিয়েছিল পরিবর্তে জাডেজাকে দলে ফেরাতে আগ্রহী রয়্যালস। কিন্তু সিএসকে কেবল স্যাসমনের পরিবর্তে টাকা দিতেই আগ্রহী ছিল। হলুদ ব্রিগেড সহজে তাঁদের ক্রিকেটারদের ছাড়ে না বলেই সাধারণ ধারণা রয়েছে। আর সেই খেলোয়াড় যদি জাডেজার মতো দলের অবিচ্ছেদ্য অঙ্গ হন, তাহলে তো কথাই নেই। তবে হঠাৎ কীভাবে মনবদল হল? এর নেপথ্যে মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। হ্যাঁ, ঠিকই পড়ছেন।

ধোনির বয়স ৪৪ পেরিয়েছে। হালে হাঁটুর সমস্যাতেও ভুগছেন তিনি। এর ফলে আর আগের মতো উপরের দিকে কার্যত ব্যাট করতে দেখাই যায় না ধোনিকে। সেখানে স্যামসনকে ধোনির যোগ্য উত্তরসূরি হিসাবে মনে করছে হলুদ ব্রিগেড। পরিস্থিতি ও সম্ভাবনা যখন এসেইছে, তখন তা হাতছাড়া করতে নারাজ সিএসকে কর্তৃপক্ষ। তাঁরা নাকি যুক্তরাষ্ট্রে স্যামসনের সঙ্গে বৈঠকও সেরেছেন। 

স্যামসনকে দল নিতে কার্যত বদ্ধপরিকর সিএসকে ম্যানেজমেন্ট। স্যামসন যেমন দলের ব্যাটিংয়ে শক্তি জোগান দেবেন, তেমনই তাঁর অধিনায়কত্বের দক্ষতাও বাড়তি বুস্ট জোগাবে। সেই কারণেই পরিস্থিতিবুঝে জাডেজাকে বাধ্য হয়েই ছাড়তে রাজি হয় সিএসকে। রিপোর্ট অনুযায়ী, জাডেজা নেতৃত্ব দেওয়ার ব্যর্থতাও কিন্তু এই সিদ্ধান্তে ভূমিকা নিয়েছে। তাই অবশেষে এক যুগের অধিক সময়ের এক দীর্ঘ সম্পর্কের অবসান ঘটতে চলেছে বলেই মনে করা হচ্ছে। অনেকেই মনে করছেন যে দলের হয়ে তাঁর কেরিয়ার শুরু, প্রথম আইপিএল খেতাব জয়, সেই রাজস্থান রয়্যালসেই আবার কেরিয়ারের শেষভাগে রবীন্দ্র জাডেজার যোগ দেওয়া এখন সময়ের অপেক্ষামাত্র।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget