এক্সপ্লোর

CSK: চোট পাওয়া জেমিসনের পরিবর্তে চেন্নাই সুপার কিংসে যোগ দিচ্ছেন মাগালা

Chennai Super Kings: নিউজিল্য়ান্ডের অলরাউন্ডার কাইল জেমিসনকে ১ কোটি টাকার বিনিময়ে সিএসকে দলে নিয়েছিল। গত মাসে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলার সময়ে পায়ে চোট পেয়েছিলেন।

চেন্নাই: আইপিএলের আগেই কাইল জেমিসনের (Kyle Jemison) ছিটকে যাওয়াটা কিছুটা ধাক্কা দিয়েছিল চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings)। কিন্তু টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে নামার আগে কিউয়ি অলরাউন্ডারের পরিবর্ত খুঁজে নিল সিএসকে (CSK)। দক্ষিণ আফ্রিকার বোলার সিসান্দা মাগালাকে (Sisanda Magala) বেছে নিল তিনবারের টুর্নামেন্ট জয়ীরা। 

নিউজিল্য়ান্ডের অলরাউন্ডার কাইল জেমিসনকে ১ কোটি টাকার বিনিময়ে সিএসকে দলে নিয়েছিল। গত মাসে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলার সময়ে পায়ে চোট পেয়েছিলেন। যার জন্য বেশ কয়েক মাস ক্রিকেট থেকে দূরে থাকবেন জেমিসন। যার জন্য এবার মাগালাকে দলে নিল সিএসকে। ৩২ বছরের এই তারকা পেসারকে তাঁর বেস প্রাইস ৫০ লক্ষ টাকায় দলে নিল সিএসকে। 

২০২১ সালের এপ্রিলের পর থেকে দেশের জার্সিতে একটিও টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি মাগালা। দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে ভাল পারফর্ম করে নজরে পড়েছিলেন। গোটা টুর্নামেন্টে মোট ১৪টি উইকেট নিয়েছিলেন। এছাড়াও লোয়ার অর্ডারে ব্যাটিংয়ের হাতও খুব ভাল। আগামী ৩১ মার্চ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে চেন্নাই সুপার কিংস। 

বিগত কয়েক মরসুমে করোনা (Covid-19) কাঁটায় ক্রিকেটারদের একাধিক বিধিনিষেধ মেনেই আইপিএলে (IPL) অংশগ্রহণ করতে হয়েছিল। বর্তমানে করোনার চোখরাঙানি নেই বললেই চলে, তাই তেমন কোনও বিধিনিষেধও নেই। সাম্প্রতিক সময়ে তো করোনা আক্রান্ত ক্রিকেটাররাও ম্যাচে অংশগ্রহণ করেছেন। তবে এক্ষেত্রে বিপরীত পথ অবলম্বন করতে চলেছে আইপিএলের আয়োজক সংস্থা।    

সাত দিনের আইসোলেশন

আসন্ন মরসুমে জৈব বলয়ের বাধা নেই। তবে আইপিএল ম্যানেজমেন্ট ঝুঁকি নিতে আগ্রহী নয়। একাধিক রিপোর্ট অনুযায়ী আইপিএলের সময় কোনও ক্রিকেটার করোনা আক্রান্ত হলে তাঁকে সেই সময় মাঠে নামার অনুমতি দেওয়া হবে না। উপরন্তু, আক্রান্ত ব্যক্তিকে দলের বাকি সকলের থেকে পৃথকভাবে সাতদিন আইসোলেশনে কাটাতে হবে। করোনা আক্রান্ত ক্রিকেটারের রিপোর্ট যতক্ষণ না পর্যন্ত নেগেটিভ আসছে, ততক্ষণ তিনি অনুশীলনও করতে পারবেন না। প্রসঙ্গত, করোনা আক্রান্ত হওয়ার পাঁচদিনের আগে আবার পরীক্ষাও করা যাবে না বলেই খবর।

মেডিক্যাল গাইডলাইন

খবর অনুযায়ী ফ্রাঞ্চাইজিগুলিকে আইপিএলের তরফে দেওয়া মেডিক্যাল গাইডলাইনে জানানো হয়েছে, একমাত্র যাদের মধ্যে করোনার উপশম দেখা যাবে, কেবল তাঁদেরই করোনা পরীক্ষা করা হবে। উপশম না থাকলে কোনওরকম পরীক্ষাও করা হবে না। একবার করোনা আক্রান্ত হওয়ার পর সাতদিন  কেটে গেলেও আক্রান্ত ক্রিকেটারকে করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট না দেখানো পর্যন্ত খেলার অনুমতি দেওয়া হবে না। দলে যোগ দেওয়ার অন্তত ১২ ঘণ্টা আগে ওই ক্রিকেটারকে দুইটি নেগেটিভ টেস্ট রিপোর্ট দেখাতে হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel: গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?
গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?
MS Dhoni: কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
IPL: দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
Hardik Pandya: MI ছেড়ে CSK-তেই যোগ দিচ্ছেন হার্দিক পাণ্ড্য? জল্পনা নিয়ে মুখ খুলল হলুদ ব্রিগেড
MI ছেড়ে CSK-তেই যোগ দিচ্ছেন হার্দিক পাণ্ড্য? জল্পনা নিয়ে মুখ খুলল হলুদ ব্রিগেড

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget