এক্সপ্লোর

Shoaib Akhtar on Coronavirus: ভারতে আগুন জ্বলছে, বন্ধ হোক আইপিএল, মন্তব্য আখতারের

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত। তার মধ্যেই চলছে আইপিএল। যা নিয়ে এবার মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার।

নয়াদিল্লি: করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত। তার মধ্যেই চলছে আইপিএল। যা নিয়ে এবার মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বললেন, 'ভারত ও পাকিস্তান, দু দেশেরই ক্রিকেট বোর্ডের ভাবা উচিত এই পরিস্থিতিতে আইপিএল চালিয়ে যাওয়া বা পাকিস্তান প্রিমিয়ার লিগ চালু করা উচিত কি না। এখন সম্পূর্ণ খরচ করা উচিত বিপর্যস্ত মানুষের জন্য। আইপিএলের চেয়েও অক্সিজেন এখন অনেক বেশি জরুরি।'

আইপিএল বন্ধ করার ডাক দিয়েছেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস। নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেছেন, 'ভারতে এখন আগুন জ্বলছে। এই পরিস্থিতিতে আইপিএল বন্ধ করা উচিত। পাকিস্তানেও আগামী জুন মাসে পাকিস্তান সুপার লিগ টি-টোয়েন্টি হওয়ার কথা। সেই টুর্নামেন্টও পিছিয়ে দেওয়া উচিত।'

কয়েকদিন আগেই পাকিস্তানের সকলের কাছে ভারতের পাশে দাঁড়ানোর আবেদন করেছিলেন প্রাক্তন তারকা পেসার। বলেছিলেন, 'ভীষণ কঠিন এক সময় চলছে। আসুন, পাকিস্তানের সকলে মিলে অর্থসাহায্য করুন। সেই অর্থ অক্সিজেন কেনার জন্য ভারতের হাতে তুলে দেব।'

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে উথালপাতাল ভারত। অথচ তার মধ্যেই চলছে আইপিএল। টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়ে দেশে ফিরে গিয়েছেন রাজস্থান রয়্যালসের অস্ট্রেলীয় ক্রিকেটার অ্যান্ড্রু টাই। দেশে ফিরেই বিস্ফোরণ ঘটালেন তিনি। অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে টাই বললেন, 'যে দেশে করোনা সংক্রমণের এত বাড়বাড়ন্ত, মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সুযোগ পাচ্ছেন না, সেখানে ভারতীয় সরকার এবং ফ্র্যাঞ্চাইজিগুলি এত টাকা খরচ করে আইপিএল করছে কীভাবে!'

টাইয়ের মতোই আইপিএল ছেড়ে দেশে ফিরেছেন অস্ট্রেলিয়ারই অ্যাডাম জাম্পা, কেন রিচার্ডসন, ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন। টাই জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বহু সতীর্থের ফোন পেয়েছেন। অনেকেই জানতে চেয়েছেন, তিনি কীভাবে, কোন পথে দেশে ফিরলেন। তাঁর দাবি, করোনা আবহে যে ক্রিকেটাররাও কতটা ভীত, এই ঘটনা তারই প্রমাণ দেয়। ভারতীয় তারকাদের মধ্যে আইপিএল থেকে সাময়িকভাবে সরে দাঁড়িয়েছেন আর অশ্বিনও।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget