এক্সপ্লোর

CSK vs LSG Preview: ঘরের মাঠে জয়ের ধারা অব্যাহত রাখার চ্যালেঞ্জ, LSG-র বিরুদ্ধে গত হারের বদলা নিতে পারবে CSK?

IPL 2024: এ মরশুমে দুই দলের গত সাক্ষাৎকারে সিএসকেকে আট উইকেটে কার্যত হেলায় হারিয়েছে লখনউ সুপার জায়ান্টস।

চেন্নাই: দিন তিনেক আগেই মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) এবং লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। সেই ম্যাচে সিএসকেকে হেলায় হারায় লখনউ। এবার ঘরের মাঠে ফের একবার লখনউয়ের মুখোমুখি হতে চলেছেন রুতুরাজ গায়কোয়াড়রা (Ruturaj Gaikwad)। সিএসকে কি গত হারের বদলা নিতে পারবে, না সিএসকের বিরুদ্ধে দুইয়ে দুই করবেন রাহুলরা?

গত ম্যাচে হারলেও, ঘরের মাঠে কিন্তু সিএসকে কার্যত অপ্রতিরোধ্য। বছরের পর বছর সিএসকের দৌরাত্ম্যের অন্যতম বড় কারণ ঘরের মাঠে সিএসকের অনবদ্য রেকর্ড। এ মরশুমেও সেই ধারা অব্যাহত। চলতি মরশুমে চিপকে তিনে তিন করেছে সিএসকে। লখনউয়ের বিরুদ্ধেও সেই ধারা অব্যাহত রাখার লক্ষ্যেই মাঠে নামবে হলুদ ব্রিগেড। চিপকের পিচের দিকে কিন্তু এই ম্যাচে বিশেষ নজর থাকবে। কেকেআরের মতো দলের বিরুদ্ধে মন্থর গতির পিচ করে নাইট ব্যাটারদের স্বাভাবিক ছন্দে বড় শট খেলা থেকে রুখতে সক্ষম হয়েছিল সিএসকে। তবে লখনউ কিন্তু নিজেদের ঘরের মাঠে এমন পিচে গত মরশুমে একাধিক ম্যাচ খেলেছে। তাই তাদের সেটা খুব সমস্যা হওয়ার কথা নয়।

এই ম্যাচের ভাগ্য নির্ধারণ হতে পারে শিবম দুবে বনাম রবি বিষ্ণোই ডুয়েলে কে জয়ী হয়, তার ওপর নির্ভর করে। দুবে যেন প্রতি ম্যাচেই নিজের পাওয়ার হিটিংয়ে নিজেকে নতুন করে চেনাচ্ছেন। তাঁর বিধ্বংসী ব্যাটিং মিডল ওভারগুলিতে সিএসকেকে দ্রুত রান তুলতে সাহায্য করছে। বিষ্ণোইয়ের বিরুদ্ধে তাঁর রেকর্ডও ভাল। লখনউয়ের লেগ স্পিনারের বিরুদ্ধে ২১ বলে ৩৩ রান করেছেন দুবে। দুবেকে শান্ত রাখতে পারাটা বিষ্ণোইয়েরর কাছে বড় চ্যালেঞ্জ হতে চলেছে। আবার নতুন বলে প্রতিপক্ষকে ধাক্কা দিয়ে ব্যাকফুটে ঠেলে দেওয়ায় দীপক চাহারের সিদ্বহস্ত হলেও, তাঁর বিরুদ্ধে রাহুলের রেকর্ড দুরন্ত। চাহারের বিরুদ্ধে ৯৬ বলে ১৫৭ রান করেছেন রাহুল। একবারও আউট হননি। আবার হলুদ ব্রিগেডের এ মরশুমের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক মুস্তাফিজুরের বিরুদ্ধে দাপট দেখিয়েছেন নিকোলাস পুরান। ৪৫ বলে করেছেন ৮৮ রান।

এই পরিসংখ্যানগুলিই আজ এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দিচ্ছে। লখনউ কি প্রথম দল হিসাবে এ মরশুমে সিএসকেকে তাদের ঘরের মাঠে হারাতে পারবে? কড়া টক্করের আশায় ক্রিকেটপ্রেমীরা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: আম্পায়ারের সঙ্গে তর্কাতর্কি, কঠোর শাস্তি পেলেন কোহলি, বাড়ল ম্যাচ হারার জ্বালা 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget