এক্সপ্লোর

IPL 2022, LSG vs DC: মহসিন খানের দুরন্ত বোলিং, দিল্লি বধ করে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে লখনউ

IPL 2022: দুরন্ত পেস বোলিংয়ে নজর কাড়লেন। তুলে নিলেন চার চারটে উইকেট। যার সুবাদে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল লখনউ সুপারজায়ান্টস।

মুম্বই: ব্য়াট হাতে কাজটা করেছিলেন অধিনায়ক কে এল রাহুল। আর বল হাতে অধিনায়কের আস্থার পূর্ণ মর্যাদা রাখলেন মহসিন খান। দুরন্ত পেস বোলিংয়ে নজর কাড়লেন। তুলে নিলেন চার চারটে উইকেট। যার সুবাদে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল লখনউ সুপারজায়ান্টস। ৬ রানে পন্থের দলকে হারিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল লখনউ সুপারজায়ান্টস। দুরন্ত বোলিংয়ের সুবাদে ম্যাচের সেরা নির্বাচিত হলেন মহসিন খান।

মহসিনের চার উইকেট, লখনউয়ের জয়

১৯৬ রানের বিশাল লক্ষ্যমাত্রা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা যে কোনও দলের কাছেই চাপের। আর সেই চাপ নিতেই শুরুতেই ব্যর্থ দিল্লির ২ ওপেনার পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্নার। ম্যাচের দ্বিতীয় ওভারেই চামিরার বলে ক্যাচ আউট হয়ে ফেরেন পৃথ্বী। তিনি ৫ রান করেন। ডেভিড ওয়ার্নারের ব্যাটও চলেনি এদিন। মহসিন খান তাঁকে ফিরিয়ে দেন। এরপর ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে দিল্লি। মাঝে মিচেল মার্শ, অধিনায়ক ঋষভ পন্থ ও অক্ষর পটেল মিলে দলের স্কোর এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু তাঁরা কেউই দলকে জয় এনে দিতে পারেননি। মার্শ ৩৭ রান করে ফেরেন। পন্থের ঝুলিতে ৪৪ রান। অক্ষর অপরাজিত থাকেন ৪২ রানে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রানেই আটকে যায় দিল্লির ইনিংস। মহসিন খান ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৪টে উইকেট তুলে নেন। 

রাহুলের দুরন্ত ৭৭

প্রতি ম্য়াচে নেমে রান করাটা যেন এবারের আইপিএলে অভ্যেসে পরিণত করে ফেলেছেন কে এল রাহুল। এদিনও তার ব্যতিক্রম হল না। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কে এল রাহুল। ওপেনিংয়ে কুইন্টন ডি ককের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন রাহুল। মাত্র ৪ ওভারেই ২ জনে মিলে বোর্ডে চল্লিশের ওপরে রান তুলে দিয়েছিলেন। লখনউ শিবিরে প্রথম আঘাত হানেন শার্দুল ঠাকুর। তিনি ফিরিয়ে দেন ডি কককে। ১৩ বলে ২৩ রান করে ফিরে যান তিনি। এরপরই দীপক হুডাকে সঙ্গে নিয়ে আবার ব্যাট হাতে ঝড় তুললেন লখনউ সুপারজায়ান্টস দলের অধিনায়ক কে এল রাহুল। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শুরুটা একটু স্লথ হলেও ধীরে ধীরে নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসেন রাহুল। শেষ পর্যন্ত ৫১ বলে ৭৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন এই কর্ণাটকী। নিজের ইনিংসে ৪টি বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকান রাহুল।

দীপক হুডাও এদিন অর্ধশতরান হাঁকালেন। ৩৪ বলে ৫২ রানের ইনিংস খেলেন এই ডানহাতি স্টাইলিস্ট ব্যাটার। তিনি নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান। লোয়ার অর্ডারে ক্রুণাল পাণ্ড্য ও মার্কাস স্টোইনিস মিলে দলের স্কোর দুশোর কাছাকাছি পৌঁছে দেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget