এক্সপ্লোর

IPL 2025: আইপিএলের থেকেও ঢাকা প্রিমিয়ার লিগ বেশি কঠিন! দাবি আরসিবি প্রাক্তনীর

Parvez Rasool: আইপিএলে ব্রাত্য হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে পাঁচ বছর খেলেছেন জম্মু ও কাশ্মীরের অলরাউন্ডার।

নয়াদিল্লি: বিশ্বের সবথেকে ধোনী ক্রিকেট লিগ আইপিএল এবং প্রতিদ্বিন্দ্বিতা ও গুণগত মানের ক্ষেত্রেও এই টুর্নামেন্টেকে বাকি সব ফ্র্যাঞ্চাইজি লিগের থেকে এগিয়ে রাখা হয়। তবে এই চিন্তাধারার সঙ্গে একেবারেই সহমত নন রয়্যাল চ্যালেঞ্জার্স তথা ভারতীয় জাতীয় দলের হয়ে খেলা প্রাক্তনী। তাঁর মতে ঢাকা প্রিমিয়ার লিগও আইপিএলের থেকে ভাল।

কাশ্মীরের অলরাউন্ডার পারভেজ রসুল (Parvez Rasool) অতীতে যেমন আইপিএলে খেলেছেন, তেমনই ঢাকা প্রিমিয়ার লিগেও খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। দুই লিগের তুলনা টেনে পারভেজকে বলতে শোনা যায়, 'আমি বাংলাদেশের ঢাকা লিগে পাঁচ বছর খেলেছি। আইপিএলের থেকে আমার মতে ঢাকা লিগ বেশি কঠিন। আমি তো আইপিএলে খেলেছি, ঢাকা লিগেও খেলেছি। বেশি কঠিন বলছি কারণ আইপিএলে তো চুক্তি পাওয়া যায়। তারপর খেল না খেল, সেই অর্থটা পাওয়া যায়।'

তিনি আরও যোগ করেন, 'গোটাটা দলের ওপর নির্ভরশীল। ভাল না খেললে দল থেকে বাদ পড়লেও স্কোয়াডে থাকে খেলোয়াড়রা। তবে ঢাকা লিগে খেললে চাপের পরিমাণটা অনেকটাই বেশি থাকে। কেন? কারণ ওখানে কেবল দুই ম্যাচের চুক্তি দেওয়া হয়। তুমি ভাল পারফর্ম করলে খেলা চালিয়ে যাওয়ার সুযোগ পাও। তবে খারাপ খেললে তৃতীয় ম্যাচে ব্যাগ গুছিয়ে বাড়ি। আমি কারুর নাম নেব না, তবে প্রচুর বড় বড় ক্রিকেটাররা রয়েছেন যাঁদের দুই ম্যাচ খেলার পরেই ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।'

ধোনির ফিটনেস

তাঁকে ভারতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা অধিনায়ক হিসাবে চিহ্নিত করেন অনেকে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দীর্ঘদিন। তবে আইপিএলে (IPL) এখনও খেলা চালিয়ে যাচ্ছেন। চেন্নাই সুপার কিংস এবারও রিটেন করেছে মহেন্দ্র সিংহ ধোনিকে (MS Dhoni)। দেশজুড়ে, বিদেশেও তাঁর অসংখ্য ভক্ত এখন থেকেই অপেক্ষায় রয়েছেন, কবে ফের ব্যাট হাতে মাঠে নেমে পড়বেন মাহি। আর তাঁর ব্যাট থেকে বেরনো হেলিকপ্টার শট আছড়ে পড়বে গ্যালারিতে।

আইপিএলের আগে নিজের ফিটনেস নিয়ে বড় আপডেট দিলেন ধোনি। ক্যাপ্টেন কুল বলেছেন, 'আগের মতো ফিট আমি নই। এখন অনেক বেশি পরিশ্রম করতে হয়। ক্রিকেটের জন্য ফিট থাকতে কী খাচ্ছি, কী করছি সব দিকে বাড়তি সচেষ্ট থাকতে হয়। তবে আমরা ফাস্টবোলার নই। ফলে ওদের মতো শারীরিক সক্ষমতা দরকার হয় না।'

আরও পড়ুন: যুবরাজকে জাতীয় দল থেকে ছাঁটাই করার জন্য দায়ী কোহলি! বিস্ফোরক মন্তব্য উথাপ্পার 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget