এক্সপ্লোর

ICC on IPL: আইপিএলের জন্য আড়াই মাস সময় বরাদ্দ রেখেই বাকি সমস্ত সিরিজের সূচি তৈরি করার পথে আইসিসি

ICC: পাকিস্তান-সহ কয়েকটি ক্রিকেট খেলিয়ে দেশের আপত্তি উড়িয়ে আইপিএলের জন্য আড়াই মাস সময়সীমা বরাদ্দ করার পথে হাঁটে চলেছে আইসিসি।

কলকাতা: বিশ্ব ক্রিকেটে ফের একবার ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্ষমতা টের পাওয়া গেল। পাকিস্তান-সহ কয়েকটি ক্রিকেট খেলিয়ে দেশের আপত্তি উড়িয়ে আইপিএলের জন্য আড়াই মাস সময়সীমা বরাদ্দ করার পথে হাঁটে চলেছে আইসিসি। ভারতীয় ক্রিকেট বোর্ডের দাবি মেনে সেই সময় আর কোনও বড় আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন না করার কথা চিন্তাভাবনা করছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।

সূত্রের খবর, আইপিএলের জন্য উইন্ডো দেওয়া হয়েছে প্রতি বছর মার্চের শেষ সপ্তাহ থেকে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত। অর্থাৎ আড়াই মাস। এমনিতেই ২০২২ সাল থেকে দশ দলের আইপিএল হয়ে যাওয়ায় বেড়েছে ম্যাচের সংখ্যা। আইপিএলের সম্প্রচার সত্ত্বও বিক্রি হয়েছে রেকর্ড পরিমাণ অর্থে। যেখানে প্রথমবারের জন্য টিভি সম্প্রচার সত্ত্বের মূল্যকেও ছাপিয়ে গিয়েছে ডিজিটাল সম্প্রচার সত্ত্বের দাম।

২০২৩ এবং ২০২৪ সালে ৭৪টি করে ম্যাচ খেলা হবে আইপিএলে। তবে তারপর প্রত্যেক মরসুমে ম্যাচের সংখ্যা ৮৪টি হতে পারে বলেও খবর। সূত্রের খবর, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত ২০২৩-২৫ ​​সালে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা সফর করবে। যেখানে নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং বাংলাদেশ ঘরের মাঠে সিরিজ খেলবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ২০২৫-২৭ সালে ভারত নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা সফর করবে। একই সঙ্গে ঘরের মাঠে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলবে।

পাকিস্তান সুপার লিগের ক্ষেত্রে পিসিবিকে একটি ছাড় দেওয়ার কথা ভাবছে আইসিসি। জানা গিয়েছে, ২০২৩, ২০২৪ এবং ২০২৬ সালে পিএসএল চলাকালীন পাকিস্তানকে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে না। তবে ২০২৪-২৫ মরসুমে পিএসএল চলাকালীন ঘরের মাটিতে ইংল্যান্ডের সঙ্গে সিরিজ খেলতে হতে পারে বাবর আজমদের। এরপর নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজও খেলতে হতে পারে পাকিস্তানকে। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজকও পাকিস্তান।

আরও পড়ুন: কাইফের ব্যাটে ইতিহাস, স্নায়ুর চাপ কাটাতে সিনেমা দেখতে চলে গিয়েছিলেন উদ্বিগ্ন বাবা-মা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget