এক্সপ্লোর

T20 World Cup: কঠিন পরিশ্রমের ফল পেয়েছেন, বিশ্বকাপের দলে ঢুকেই আবেগঘন পোস্ট স্যামসনের

Sanju Samson: রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসেবে দলকে দুর্দান্তভাবে চালনা করছেন। এছাড়াও ব্যাট হাতেও সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় সাত নম্বরে রয়েছেন।

জয়পুর: গত দু-তিনদিন ধরেই একটা আভাস পাওয়া যাচ্ছিল যে সঞ্জু স্য়ামসনের (Sanju Samson) আইপিএলে (IPL 2024) পারফরম্য়ান্সে নির্বাচকরা এতটাই খুশি হয়েছেন যে তাঁকে বিশ্বকাপের জন্য ভাবতে পারেন। সেই মতই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) জন্য ঘোষিত ১৫ সদস্যের ভারতীয় দলে(Indian Cricket Team)  জায়গা পেয়েছেন কেরালার ক্রিকেটার। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) অধিনায়ক হিসেবে দলকে দুর্দান্তভাবে চালনা করছেন। এছাড়াও ব্যাট হাতেও সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় সাত নম্বরে রয়েছেন। ৯ ম্য়াচে ৩৮৭ রান ঝুলিতে পুরে নিয়েছেন স্যামসন। 

গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের যে ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই। তাতে ঋষভ পন্থের সঙ্গে উইকেট কিপার ব্যাটার হিসেবে সঞ্জু স্যামসনকেও নেওয়া হয়েছে। আইপিএলে রাজস্থান রয়্যালস এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ১৬ পয়েন্টের সঙ্গে। প্লে অফ প্রায় নিশ্চিতই বলা চলে তাদের। ব্যাট হাতেও সঞ্জু দারুণ ফর্মে। বিশ্বকাপের স্কোয়াডে ঢুকে পড়ার পরই নিজের সোশ্য়াল মিডিয়ায় কেরালার এই ক্রিকেটার লিখেছেন, ''পরিশ্রম ও ঘাম দিয়ে সেলাই করা জার্সি'' অর্থাৎ এই দিনটি দেখার জন্য কতটা পরিশ্রম করতে হয়েছে তাঁকে তা বোঝাতেই এই মন্তব্য করেছেন স্যামসন।

দেশের জার্সিতে ২০১৫ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল স্যামসনের। কিন্তু ধোনি, পন্থের উপস্থিতি ও নিজের ধারাবাহিকতার অভাবের জন্য জায়গা পাকা করতে পারেননি কখনওই। এখনও পর্যন্ত ২৫টি টোয়েন্টি ম্য়াচে ৩৭৪ রান করেছেন স্যামসন। গড় ১৮.৭০। স্ট্রাইক রেট ১৩৩.০৯। একটি মাত্র অর্ধশতরান ঝুলিতে পুরেছেন স্যামসন। সর্বােচ্চ ৭৭।

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sanju V Samson (@imsanjusamson)

তবে আইপিএলে এখনও পর্যন্ত দুর্দান্ত পারফর্ম করেছেন স্যামসন। ১৬১ ম্য়াচে তিনি ৪২৭৩ রান করেছেন। তিনটি সেঞ্চুরি ও ২৪টি অর্ধশতরান রয়েছ ঝুলিতে। ব্যক্তিগত সর্বোচ্চ ১১৯। এখনও পর্যন্ত এবারের আইপিএলে রাজস্থান রয়্যালস গুজরাত টাইটান্সের বিরুদ্ধে হেরেছে। আর কোনও ম্য়াচে এখনও পর্যন্ত হারেনি তারা। এখনও পর্যন্ত ৯ ম্য়াচ খেলে ঝুলিতে ১৬ পয়েন্ট পুরে নিয়েছে তারা। আগামীকাল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রাজীব গাঁধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামবে রয়্যালস শিবির। সেই ম্য়াচে জিতলে পাকাপাকি প্রথম দল হিসেবে এবারের আইপিএলের প্লে অফে জায়গা করে নেবে তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget