এক্সপ্লোর

Abhishek Nayar: জাতীয় দল থেকে ছাঁটাই হয়েছে, আইপিএলে এবার এই দলে যোগ দিতে পারেন নায়ার

IPL 2025 KKR: এর আগে কেকেআরের ব্যাটিং কোচ ছিলেন নায়ার। গম্ভীরের মেন্টরশিপেও আইপিএলজয়ী গত মরশুমের কেকেআর দলের সঙ্গে যুক্ত ছিলেন নায়ার।

মুম্বই: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৩ কোচিং স্টাফকে ছেঁটে ফেলেছে বৃহস্পতিবার। সহাকারী কোচ অভিষেক নায়ার, ফিল্ডিং কোচ টি দিলীপ ও ট্রেনার সোহম দেশাইকে সরিয়ে দেওয়া হয়েছে। গৌতম গম্ভীরের কোচ হয়ে জাতীয় দলে কাজ শুরু করার দিন থেকেই নায়ার ছিলেন সহকারী কোচ। জাতীয় দলে মাত্র ৮ মাস কাজ করার পরই বিদায়ঘণ্টা বেজে গেল প্রাক্তন মুম্বইকরের। এবার কী করবেন?

কানাঘুষো শোনা যাচ্ছে যে আইপিএলে ফের ফিরতে চলেছেন অভিষেক। এর আগে কেকেআরের ব্যাটিং কোচ ছিলেন নায়ার। গম্ভীরের মেন্টরশিপেও আইপিএলজয়ী গত মরশুমের কেকেআর দলের সঙ্গে যুক্ত ছিলেন নায়ার। ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী অভিষেক নায়ার হয়ত ফের কেকেআর শিবিরেই ফিরতে পারেন। বেশ কয়েকটি মরশুম ধরে কেকেআর শিবিরের সঙ্গেই যুক্ত ছিলেন নায়ার। 

প্রসঙ্গত, বর্ডার-গাওস্কর সিরিজে হারার পর ভারতীয় ক্রিকেট বোর্ড একটি পর্যালোচনা বৈঠকের আয়োজন করেছিল। যেখানে দলের একজন সদস্য অভিযোগ করেছিলেন যে, ড্রেসিংরুমের খবর বাইরে যাচ্ছে।  অস্ট্রেলিয়া সফর চলাকালীন জানা গিয়েছিল যে, ড্রেসিংরুমের খবর বাইরে বেরনোর জন্য কোচ গম্ভীর ভারতীয় দলের ক্রিকেটার সরফরাজ খানের দিকে আঙুল তুলেছিলেন। যদিও পরে নাকি একাধিক সহকারী কোচের বিরুদ্ধে খবর ফাঁস করার অভিযোগ ওঠে।

শোনা যাচ্ছে, সহকারী ব্যাটিং কোচ অভিষেক নায়ার ছাড়াও ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপ এবং ট্রেনার সোহম দেসাইকেও ছেঁটে ফেলা হয়েছে। নায়ারের জায়গায় কাউকে নিয়োগ করা হবে না কারণ ব্যাটিং কোচ হিসেবে সীতাংশু কোটাক ইতিমধ্যেই দলের সঙ্গে যুক্ত হয়েছেন। অন্যদিকে, দিলীপের কাজ সহকারী কোচ রায়ান টেন দুশখাতে দেখবেন। 

বর্ডার-গাওস্কর ট্রফিতে ভারতীয় দল ১-৩ ব্যবধানে হেরেছিল। এই সিরিজের মাঝপথে আর অশ্বিন হঠাৎ করেই অবসর নিয়েছিলেন। রোহিত শর্মা সিডনি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন, যার পরে অনুমান করা হচ্ছিল যে, দলের ভেতরে সব ঠিকঠাক চলছে না। ভারতীয় ড্রেসিংরুমের খবরও বাইরে এসেছিল, যার ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছিল। ভারতীয় দলের একজন সদস্য বোর্ডেক কাছেও সেই অভিযোগ করেছিলেন।

অভিষেক নায়ারের কেকেআরের সঙ্গে যুক্ত ছিলেন অনেকদিন। দীনেশ কার্তিক যখন নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন তখনই  নায়ার কোচিং স্টাফ হিসেবে যুক্ত হয়েছিলেন। বরুণ চক্রবর্তীর মত প্লেয়ারের কেকেআরে উঠে আসার পেছনে নায়ারের বিশাল অবদান রয়েছেন। এখন দেখার ফের নাইট জার্সিতে ডাগআউটে দেখা যায় কি না নায়ারকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

New Market Hotel Fire News: নিউ মার্কেটে ঘটনাস্থলে Tapas Roy, Agnimitra Paul | Kolkata Fire
Job Seekers Protest: ফের পথে চাকরিপ্রার্থীরা, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত ২০২২-এ TET উত্তীর্ণদের মিছিল
Militant Arrest News: রিষড়া থেকে পাকিস্তানি জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের আরও ১ সহযোগী গ্রেফতার
BJP News: 'বর্তমান সরকারকে প্রমাণ করতে হবে, যে তারা কী চান', বললেন জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়
Kolkata New Market Hotel Fire: হোটেলগুলিকে লাইসেন্স কে দিল? প্রশ্ন তুললেন Agnimitra Paul |ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget