এক্সপ্লোর

Ajinkya Rahane: আগামী মরশুমে আরও শক্তিশালী দল হয়ে আমরা ফিরে আসব: রাহানে

IPL 2025 KKR: গোটা টুর্নামেন্টে কেকেআরের বোলিং ইউনিট পুরোটাই মূলত নির্ভর করে ছিল সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তীর ওপরে। যদিও বরুণ গতকালের ম্য়াচেও ভাল পারফর্ম করতে পারেননি।

নয়াদিল্লি: গতবারের চ্যাম্পিয়ন। এবার প্লে অফেই জায়গা করে নিতে পারেনি কেকেআর। এমনকী শেষ ম্য়াচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও বিশাল ব্যবধানে হার। অরুণ জেটলি স্টেডিয়ামে সানরাইজার্স ম্য়াচের পর সাংবাদিক বৈঠকে এসে রাহানে জানিয়ে দিলেন যে আগামী মরশুমে আরও শক্তিশালী হয়ে তাঁরা ফিরে আসবেন। 

সানরাইজার্সের বিরুদ্ধে রবিবারের ম্য়াচে ১১০ রানে হেরে গিয়েছিল কেকেআর। ম্য়াচের পর রাহানে বলছেন, ''এই মরশুমটা আমাদের জন্য খুব একটা ভাল গেল না। অনেক ম্য়াচে জয়ের কাছে পৌঁছেও আমরা হেরে গিয়েছি। সেই ম্য়াচগুলো যদি জিততে পারতাম, তবে ফল কিন্তু অন্যরকমও হতে পারত। ব্যাটিং ও বোলিং ইউনিট হিসেবে আমরা একেবারেই ধারাবাহিকভাবে ভাল খেলতে পারিনি। তবে এই ফর্ম্য়াটে এমনটা হয়েই থাকে। তাই এই নিয়ে বেশি মাথা ঘামাচ্ছি না আমরা।''

এরপরই অভিজ্ঞ ডানহাতি ব্যাটার বলেন, ''একজন অধিনায়ক হিসেবে আমি যা দেখেছি, তাতে আমার মনে হয়েছ সবাই তাঁদের সেরাটা দেওয়ারই চেষ্টা করেছে। কিন্তু আগের বারের চ্যাম্পিয়ন থাকার পর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নেমে ফের ট্রফি জেতা, এটা কখনওই সহজ কাজ নয়। প্রত্যেকটি দল তাঁদের সেরাটা দিয়েছে। প্রস্তুতি সেরেছে দারুণভাবে। আমরাও আমাদের সেরাটা দিয়েছি। এটুকুই বলতে পারি যে আগামী মরশুমে আরও শক্তিশালী হয়ে আমরা ফিরে আসব।''

গোটা টুর্নামেন্টে কেকেআরের বোলিং ইউনিট পুরোটাই মূলত নির্ভর করে ছিল সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তীর ওপরে। যদিও বরুণ গতকালের ম্য়াচেও ভাল পারফর্ম করতে পারেননি। ২০ ওভারে সানরাইজার্স বোর্ডে তুলে নিয়েছিল ৩ উইকেট হারিয়ে ২৭৮ রান। প্রথম হেড ও পরে ক্লাসেন কেকেআর বোলারদের নিয়ে রীতিমত ছিনিমিনি খেলেন। যদিও রাহানে দলের বোলারদের পাশেই দাঁড়াচ্ছেন। তিনি বলছেন, ''এটা এমন একটা ফর্ম্য়াট যেখানে বোলারদেরই সমালোচনা সহ্য করতে হয় বেশি। তাঁদেরই বেশি আক্রমণ করা হয়। তবে নিজেদের পরিকল্পনা ও গেমপ্ল্যান পরিষ্কার থাকা দরকার সবসময়। আমাদের দলে বরুণ, হর্ষিত, বৈভব, নারাইন প্রত্যেকেই নিজের দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহল। তাই আমার মনে হয় যে গোটা টুর্নামেন্টে আমার বোলাররা ভালই খেলেছে।''

রবিবার নাইটদের সামনে ছিল রেকর্ড ২৭৯ রানের লক্ষ্য। সেই লক্ষ্য তাড়া করতে নেমে একেবারে তাসের ঘরের মতো ভাঙে কেকেআরের ব্যাটিং। কোনও সময়ই মনে হয়নি কেকেআর ম্যাচ জয় বা তার আশেপাশেও যেতে পারে। শেষমেশ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে (Sunrisers Hyderabad vs Kolkata Knight Riders) ১১০ রানে হেরে এক হতাশাজনক আইপিএল মরশুম (IPL 2025) শেষ করল কেকেআর। পাঁচ ম্যাচ পরে অবশেষে নাইটদের বিরুদ্ধে জয়ের স্বাদ পেল নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি। হেনরিখ ক্লাসেনের (Heinrich Klaasen) চোখধাঁধানো শতরানের পর বল হাতে হর্ষ দুবে ও ঈশান মালিঙ্গা নজর কাড়লেন। ১৬৮ রানে অল আউট হয়ে গেল কেকেআর

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget