এক্সপ্লোর

PBKS vs RCB Live: বিরাট, দেবদত্তর অর্ধশতরান, পঞ্জাবের বিরুদ্ধে ৭ উইকেটে জয় আরসিবির

IPL 2025: চলতি মরশুমে এখনও পর্যন্ত সাত ম্য়াচের মধ্যে ৫ ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে শ্রেয়স আইয়ারের দল। প্লে অফে ওঠার পক্ষে অন্য়তম দাবিদার এই পাঞ্জাব শিবির।

Key Events
indian premier league 2025 punjab kings vs royal challengers bengaluru live score update team status PBKS vs RCB Live: বিরাট, দেবদত্তর অর্ধশতরান, পঞ্জাবের বিরুদ্ধে ৭ উইকেটে জয় আরসিবির
আজ ফের পাঞ্জাব বনাম আরসিবি দ্বৈরথ
Source : PTI

Background

আইপিএলে আজ মধুর প্রতিশোধের পালা। শ্রেয়সদের ডেরায় খেলতে নামবে বিরাট কোহলিরা। তিনদিন আগেই চিন্নাস্বামীতে যে লড়াইয়ে হারতে হয়েছিল পাঞ্জাবকে। সেই লড়াই ছিল বৃষ্টিবিঘ্নিত। ১৪ ওভারের ম্য়াচে হারতে হয়েছিল আরসিবিকে। আর চণ্ডীগড়ে পাঞ্জাবের ঘরের মাঠে খেলা। যে মাঠে আজকের বিকেলের ম্য়াচ, সেখানকার পিচেও কিন্তু ব্যাটারদের জন্যই থাকছে সুবিধে। বড় রান বোর্ডে তুলতে পারবে প্রথমে ব্যাটিং করতে নামা দল। পাঞ্জাব নিঃসন্দেহে এই ম্য়াচে কিছুটা এগিয়ে থেকেই আরসিবির বিরুদ্ধে খেলতে নামবে। 

চলতি মরশুমে এখনও পর্যন্ত সাত ম্য়াচের মধ্যে ৫ ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে শ্রেয়স আইয়ারের দল। প্লে অফে ওঠার পক্ষে অন্য়তম দাবিদার এই পাঞ্জাব শিবির। ব্যাটিং বিভাগে তরুণ প্রিয়াংশ আর্য, প্রভসিমরণদের সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে অভিজ্ঞতা সম্পন্ন শ্রেয়স আইয়ার, মার্কাস স্টোইনিস, গ্লেন ম্য়াক্সওয়েলরা রয়েছেন। এছাড়া স্পিন বিভাগে যুজবেন্দ্র চাহালের উপস্থিতি দলের বাড়তি ভারসাম্য় যোগ করেছে। পেস বিভাগে মার্কো ইয়েনসেন, অর্শদীপ সিংহরা আছেন। কেকেআরের বিরুদ্ধে এই মাঠেই শেষ হোম ম্য়াচে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল পাঞ্জাব।

আরসিবি অন্য়দিকে নিজেদের শেষ ম্য়াচে এই পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নেমেছিল। সেই ম্য়াচে হারতে হয়েছিল তাঁদের। ফিল সল্ট এবারের মরশুমে আরসিবি দলে যোগ দিয়েছে। ইংল্যান্ড তারকা গত মরশুমে কেকেআরের জার্সিতে যে ফর্মে ছিলেন সেই ফর্মই ধরে রেখেছেন। যদিও আগের ম্যাচে রান পাননি। টিম ডেভিড পাঞ্জাবের বিরুদ্ধে চিন্নাস্বামীতে একাই লড়ে অর্ধশতরান হাঁকিয়েছিলেন। তবে দলকে জেতাতে পারেননি। আজকের চণ্ডীগড়ে যে পিচে খেলা হবে, তাতে স্পিনাররা সুবিধে পেতে পারেন। সেক্ষেত্রে আরসিবি সুয়াশ শর্মার সঙ্গে ক্রুণাল ও লিভিংস্টোনকে ব্যবহার করতে পারে।

18:54 PM (IST)  •  20 Apr 2025

PBKS vs RCB Live: জয় আরসিবির

ম্য়াচ জিতল আরসিবি। ৭ উইকেটে পঞ্জাব বধ আরসিবির। ৭৩ রানে অপরাজিত থাকলেন বিরাট কোহলি। 

18:38 PM (IST)  •  20 Apr 2025

PBKS vs RCB Live Score: অর্ধশতরান বিরাট ও দেবদত্তর

অর্ধশতরান হাঁকালেন বিরাট কোহলি। অর্ধশতরান পূরণ করলেন দেবদত্ত পড়িক্কলও।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget