এক্সপ্লোর

IPL 2025: সতেরোর আয়ুশের ব্যাটিংয়ে মজে সূর্য, দরাজ সার্টিফিকেট দিলেন কিশোর ব্যাটারকে

Suryakumar On Ayush: নিজের ইনিংসে চারটি বাউন্ডারি ও দুটো ছক্কা হাঁকায় সে। ম্য়াচ চেন্নাই হারলেও আয়ুশ মাথরের ব্যাটিংয়ে মজেছেন ভারতের টি-টোয়েন্টি ফর্ম্য়াটে জাতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। 

মুম্বই: দু-দিন আগেই বৈভব সূর্যবংশীর আইপিএল অভিষেক নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। মাত্র ১৪ বছর বয়সে সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে আইপিএলে অভিষেক করেছিলেন বিহারের এই কিশোর। দু-দিন পরে আরও এক কিশোর প্লেয়ারের আইপিএল অভিষেক আলোড়ন ফেলে দিয়েছে। ১৭ বছরের আয়ুশ মাথরে। চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএলে অভিষেক হয়েছিল আয়ুশের। দল হারলেও ব্যাট হাতে নজর কেড়েছেন আয়ুশ। ১৫ বলে ৩২ রানের ইনিংস খেলেন তিনি। নিজের ইনিংসে চারটি বাউন্ডারি ও দুটো ছক্কা হাঁকায় সে। ম্য়াচ চেন্নাই হারলেও আয়ুশ মাথরের ব্যাটিংয়ে মজেছেন ভারতের টি-টোয়েন্টি ফর্ম্য়াটে জাতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। 

সূর্যকুমার বলেন, ''আমার মনে হয় আয়ুশ খুব ভাল ছেলে। গত দু বছর ধরে খুব কাছ থেকে দেখেছি ওকে আমি। যেভাবে নিজেকে গড়ে তুলেছে, যেভাবে প্রস্তুতি সেরেছে, পরিশ্রম করেছে, যা ওর জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। ও খেলার প্রতি ভীষণ সৎ থাকে। প্রথমে অনুশীলনে আসা থেকে শুরু করে সবার শেষে মাঠ থেকে বেরনো। এগুলো একজন ক্রিকেটারের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ও অনেক দূর যাবে, এটুকু আমি জানি। একটা কথাই বলতে চাই, নিজের খেলার প্রতি সৎ থাকতে। খেলাটা উপভোগ করো, ভালবাসো।''

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Chennai Super Kings (@chennaiipl)

রবিবারের ম্য়াচে চেন্নাইয়ের বিরুদ্ধে ১৭৭ রান তাড়া করতে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। ম্য়াচে ৭৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন রোহিত। নিজের ইনিংসে ৬টি ছক্কা ও ৪টি বাউনড্ারি হাঁকান তিনি। ১৬৯-স্ট্রাইক রেটে ব্য়াটিং করছিলেন রোহিত। নিজের ২৬৪তম আইপিএল ম্য়াচ খেলতে নেমে ২০ তম বার ম্য়াচের সেরা নির্বাচিত হলেন রোহিত শর্মা। এই চুর্নামেন্টের ইতিহাসে যা যে কোনও ক্রিকেটারের সর্বাধিক। এখনও পর্যন্ত বিরাট ২৬০টি আইপিএল ম্য়াচ খেলে ১৯ বার ম্য়াচের সেরা নির্বাচিত হয়েছেন। সিএসকে অধিনায়ক ধোনি ও প্রাক্তন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ১৮ বার আইপিএলে ম্য়াচের সেরা নির্বাচিত হয়েছেন।  

শুরু থেকেই এদিন মুম্বই ওপেনাররা বিধ্বংসী ফর্মে ছিলেন। পাওয়ার প্লেতেই রায়ান রিকেলটন ও রোহিত মিলে কোনও উইকেট না হারিয়েই দলের হয়ে ৬২ রান যোগ করে ফেলেন। তবে ব্যাটে অর্ধশতরান হাঁকানোর পর বল হাতেও সিএসকের হয়ে প্রথম সাফল্য এনে দেন রবীন্দ্র জাডেজা। নিজের প্রথম ওভারেই ২৪ রানে রিকেলটনকে ফেরান তিনি। তবে তাতে মুম্বই ইনিংসের ওপর কোনও প্রভাব পড়েনি। 

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget