এক্সপ্লোর

CSK vs RCB: ৯ নম্বরে ধোনিকে ব্যাট করতে দেখেই ক্ষেপে গেলেন ভারতীয় দলে তাঁর প্রাক্তন ২ সতীর্থ

MS Dhoni: ১৯৭ রান তাড়া করতে নেমে ২০ ওভার শেষে ১৪৬/৮ বোর্ডে তুলতে পারে চেন্নাই বাহিনী। কিন্তু ধোনি যদি একটু ওপরের দিকে আসতেন ব্যাটিং করতে, তবে ম্য়াচের ফল অন্য় কিছু হতে পারত বলেই মনে করেন অনেকে।

চেন্নাই: আরসিবির বিরুদ্ধে ব্যাট হাতে ১৬ বলে ৩০ রানের ক্যামিও ইনিংস খেলেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। তিনটি বাউন্ডারি ও দুটো ছক্কাও ছিল সেই ইনিংসে। তবে ম্য়াচ জেতাতে পারেননি তিনি সিএসকেকে। আর ম্য়াচের শেষে ধোনিকেই সমালোচনার মুখে পড়তে হচ্ছে। তার কারণ ৯ নম্বর পজিশনে ব্যাটিং করতে আসা। সিএসকের ৫০ রানে হারের জন্য ধোনির এত পেছনের দিকে ব্যাটিং করতে আসাকে অনেকে দায়ী করছেন। ১৯৭ রান তাড়া করতে নেমে ২০ ওভার শেষে ১৪৬/৮ বোর্ডে তুলতে পারে চেন্নাই বাহিনী। কিন্তু ধোনি যদি একটু ওপরের দিকে আসতেন ব্যাটিং করতে, তবে ম্য়াচের ফল অন্য় কিছু হতে পারত বলেই মনে করেন অনেকে। সেই তালিকায় রয়েছেন ২ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান ও রবিন উথাপ্পাও। 

নিজের সোশ্য়াল মিডিয়ায় পাঠান লিখেছেন, ''আমি কোনওভাবেই ধোনির ৯ নম্বরে ব্য়াটিং করতে আসাকে সমর্থন করতে পারব না। এর ফলে দলের কোনও লাভই হবে না। ওঁর আরও আগে ব্যাটিং করতে আসা উচিৎ ছিল।''

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পাও নিজের সোশ্য়াল মিডিয়ায় ধোনির ব্যাটিং অর্ডারে ৯ নম্বরে নামার সমালোচনা করে লিখেছেন, ''আরসিবির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা জয়। চিপকে এই জয় ওদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে এই বছর। ধোনির ৯ নম্বরে ব্য়াট করতে নামা কোনও মানে হয় না। দলের জন্য কোনও লাভ হয় নি। ধোনি আরও আগে আসলে নেট রান রেটে আরও খানিকটা উন্নতি করতে পারত সিএসকে।''

 

১৭ বছর পর চিপকে প্রথমবার আরসিবি জয় ছিনিয়ে নিল চেন্নাইয়ের বিরুদ্ধে। ৬১৫৫ দিন পর চিপক স্টেডিয়ামে ম্যাচ জিতল আরসিবি। ম্যাচ হারলেও সুরেশ রায়নার রেকর্ড ভেঙে দিলেন মহেন্দ্র সিংহ ধোনি। তিনিই চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএলে সবচেয়ে বেশি রানের মালিক। সিএসকে-র হয়ে আইপিএলে ৪৬৮৭ রান রয়েছে রায়নার। ধোনির হয়ে গেল ৪৬৮৯ রান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget