এক্সপ্লোর

Anrich Nortje on IPL: পন্থ-পন্টিংদের জন্য স্বস্তি, মাঠে নামতে তৈরি তারকা পেসার

শ্রেয়স আইয়ারের চোট, অক্ষর পটেলের করোনা, এনরিকে নোখিয়ার করোনা, একের পর এক দুঃসংবাদে জেরবার হয়েছিল দিল্লি ক্যাপিটালস শিবির। অবশেষে কিছুটা স্বস্তির খবর ঋষভ পন্থ-রিকি পন্টিংদের জন্য।

মুম্বই: শ্রেয়স আইয়ারের চোট, অক্ষর পটেলের করোনা, এনরিকে নোখিয়ার করোনা, একের পর এক দুঃসংবাদে জেরবার হয়েছিল দিল্লি ক্যাপিটালস শিবির। অবশেষে কিছুটা স্বস্তির খবর ঋষভ পন্থ-রিকি পন্টিংদের জন্য। করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে নোখিয়ার। তিনি সুস্থ। নিভৃতবাস পর্ব শেষ। আগামীকাল, রবিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলার জন্য তিনি ফিট, জানিয়ে দিয়েছে দিল্লির টিম ম্যানেজমেন্ট।

টুর্নামেন্ট শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছিল দিল্লি শিবির। কাঁধের হাড় সরে যাওয়ায় গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছিলেন নিয়মিত অধিনায়ক শ্রেয়স আইয়ার। পরে শ্রেয়সের কাঁধে অস্ত্রোপচার করতে হয়। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন ঋষভ পন্থ। এরপর স্পিনার অলরাউন্ডার অক্ষর পটেল করোনা আক্রান্ত হন। তারপর নোখিয়ার করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসায় নতুন সঙ্কটে পড়েছিল দিল্লি ক্যাপিটালস।

গতবারই প্রথম আইপিএল খেলেন দক্ষিণ আফ্রিকার পেসার। ইংরেজ অলরাউন্ডার ক্রিস ওকস ছিটকে যাওয়ায় দিল্লি ক্যাপিটালস তাঁকে নিয়েছিল পরিবর্ত হিসেবে। গতবার দুরন্ত ফর্মে ছিলেন। চর্চা হয়েছিল আইপিএলের ইতিহাসে তাঁর দ্রুততম বল (১৫৬.২২ কিমি প্রতি ঘণ্টায়) করা নিয়ে। এবার অবশ্য অন্য কারণে শিরোনামে উঠে এলেন তিনি। দিল্লি শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, সদ্য পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলে ফিরেছিলেন তিনি। দিল্লি শিবিরে যোগ দেওয়ার সময় প্রথম করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল তাঁর। কিন্তু কোয়ারেন্টিন পর্বে দ্বিতীয় রিপোর্ট পজিটিভ আসে। দিল্লি ক্যাপিটালস শিবিরের এক উচ্চপদস্থ আধিকারিক এবিপি লাইভকে জানিয়েছিলেন, ফের একবার করোনা পরীক্ষা করা হয়েছে নোখিয়ার। তাঁর শরীরে কোনও উপসর্গ নেই এখনও। তৃতীয়বার পরীক্ষার সেই রিপোর্ট নেগেটিভ এসেছে। গত আইপিএলে দিল্লির সাফল্যের নেপথ্যে অন্যতম বড় কারণ ছিলেন নোখিয়া।

এর আগে দিল্লি ক্যাপিটালসের তারকা অলরাউন্ডার অক্ষর পটেল করোনা আক্রান্ত হয়েছিলেন। তাঁর ক্ষেত্রেও অনেকটা একইরকম অভিজ্ঞতা হয়েছিল দিল্লির। বিবৃতি দিয়ে সেবার দিল্লি জানিয়েছিল, মুম্বইয়ের হোটেলে ২৮ মার্চ প্রবেশ করেন অক্ষর। তখন তিনি নেগেটিভ রিপোর্ট এনেছিলেন। কিন্তু হোটেলে দ্বিতীয় বার কোভিড পরীক্ষা হওয়ার পর তাঁর রিপোর্ট পজিটিভ এসেছিল। উল্লেখ্য, কলকাতা নাইট রাইডার্সের নীতীশ রানার পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলের আগে করোনা হয়েছিল অক্ষরের। তারপর আরসিবির দেবদত্ত পড়িক্কলের আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে।

বাই বেন! অস্ত্রোপচারের জন্য দেশে ফিরলেন স্টোকস, বিষণ্ণ রাজস্থান শিবির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget