এক্সপ্লোর

IPL 2021: ফাইনালে অপরাজেয় কেকেআর, ধোনিদের বিরুদ্ধে ম্যাচের আগে কী বলছেন মেন্টর?

এখনও পর্যন্ত আইপিএলের ফাইনালে কোনওদিন হারেনি কেকেআর। দুবার ফাইনালে উঠে দুবারই চ্যাম্পিয়ন। যার মধ্যে ২০১২ সালে চিপকে সিএসকে-কে হারিয়েই প্রথমবার ট্রফি জয়ের স্বাদ পেয়েছিলেন নাইটরা।

কলকাতা: আইপিএল ফাইনালে পৌঁছে গেল কলকাতা নাইট রাইডার্স। ৭ বছর পর। শুক্রবার, দশমীর দিন ফাইনালে নাইটদের প্রতিপক্ষ মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। যে ম্যাচের আগে কেকেআরের সেরা ভরসা ফাইনালে দলের রেকর্ড।

এখনও পর্যন্ত আইপিএলের ফাইনালে কোনওদিন হারেনি কেকেআর। দুবার ফাইনালে উঠে দুবারই চ্যাম্পিয়ন। যার মধ্যে ২০১২ সালে চিপকে সিএসকে-কে হারিয়েই প্রথমবার ট্রফি জয়ের স্বাদ পেয়েছিলেন নাইটরা।

ধোনির দলের বিরুদ্ধে ফাইনালের আগে সেই রেকর্ড কি কেকেআর ক্রিকেটারদের কাছে বাড়তি প্রেরণার? বুধবার শারজায় রুদ্ধশ্বাস ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ৩ উইকেটে হারানোর পর কেকেআরের মেন্টর ডেভিড হাসির কাছে জানতে চেয়েছিল এবিপি লাইভ। জবাবে হাসি বলেন, 'ফাইনালে কেকেআর কখনও হারেনি। সেই রেকর্ড তো বাড়তি উৎসাহ দেবে বটেই। তবে চেন্নাই সুপার কিংস কঠিন প্রতিপক্ষ। তিনবারের চ্যাম্পিয়ন। আমাদের ভাল ক্রিকেট খেলতে হবে।'

সংযুক্ত আরব আমিরশাহিতে শিশির নিয়ে সমস্যায় পড়ছে অনেক দল। রাতের দিকে শিশির বেশি পড়ায় বল গ্রিপ করতে গিয়ে সমস্যায় পড়ছেন স্পিনাররা। কেকেআর বোলিংয়ের দুই সেরা অস্ত্র বরুণ চক্রবর্তী ও সুনীল নারাইন স্পিনার। যে কারণে টস জিতলেই আগে ফিল্ডিং করে নিতে চাইছে কেকেআর। যাতে পরের দিকে শিশিরের সঙ্গে লড়াই করার ঝক্কি না পোহাতে হয়। হাসি অবশ্য বলছেন, 'মাঠকর্মীরা ভাল কাজ করছেন। শিশির প্রতিরোধী স্প্রে ছড়ানো হচ্ছে। আর শিশিরের সমস্যা দুই দলকেই সামলাতে হচ্ছে। তাই ওসব নিয়ে ভাবছি না।'

দলের এই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পিছনে কোচ ব্রেন্ডন ম্যাকালামকে কৃতিত্ব দিচ্ছেন হাসি। বলছেন, 'ম্যাকালাম বিনয়ী। কৃতিত্ব নেবে না। তবে ওই সকলের মধ্যে বিশ্বাস তৈরি করে দিয়েছিল।'

রুদ্ধশ্বাস ম্য়াচ। প্রায় গোটা ম্যাচে দাপট দেখিয়েও আচমকা কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং ধস। সব সামলে রাহুল ত্রিপাঠির বিশাল ছক্কায় অবশেষে স্বস্তি। দিল্লি ক্যাপিটালসকে ৩ উইকেটে হারিয়ে আইপিএলের ফাইনালে পৌঁছে গেল শাহরুখ খান-জুহি চাওলার দল কেকেআর। দশমীর দিন দুর্গা বিসর্জনের বিষণ্ণতা কাটিয়ে কি বাংলার জন্য ট্রফি আনতে পারবেন নাইটরা?

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget