এক্সপ্লোর

IPL 2021 Orange Cap: ধবন-রাহুলকে পেরিয়ে অরেঞ্জ ক্যাপের নতুন মালিক সঞ্জু

সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএলের দ্বিতীয় পর্বে সোমবার ফের ব্যাট হাতে জ্বলে উঠলেন সঞ্জু স্যামসন। ছিনিয়ে নিলেন অরেঞ্জ ক্যাপ।

দুবাই: আইপিএলের প্রথম পর্বেও দুরন্ত ফর্মে ছিলেন। করোনার ধাক্কায় টুর্নামেন্ট বন্ধ হয়ে যাওয়ার আগে ব্যাট হাতে করেছিলেন সেঞ্চুরিও। সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএলের দ্বিতীয় পর্বে সোমবার ফের ব্যাট হাতে জ্বলে উঠলেন সঞ্জু স্যামসন। ছিনিয়ে নিলেন অরেঞ্জ ক্যাপ।

অধিনায়কোচিত ইনিংস খেললেন সঞ্জু স্যামসন। সোমবার আইপিএলে তাঁর ব্যাটিং দাপটে লড়াই করার মতো রান তুলল রাজস্থান রয়্যালস। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে রাজস্থান তুলল ১৬৪/৫। জয়ের জন্য ১৬৫ রানের লক্ষ্য দিল কেন উইলিয়ামসনের দলের সামনে। স্যামসন একাই করলেন ৫৭ বলে ৮২ রান। ১০ ম্যাচে ৪৩৩ রান হয়ে গেল তাঁর। শিখর ধবন সমসংখ্যক ম্য়াচে ৪৩০ রান করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে দুই নম্বরে নেমে গেলেন। এক ম্যাচ কম খেলে ৪০১ রান কে এল রাহুলের।

এক দল কার্যত প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে। আর এক দলের সামনে সুযোগ তুলনামূলকভাবে বেশি হলেও সামান্য ভুল ডেকে আনতে পারে বিপদ। শেষ হয়ে যেতে পারে প্লে অফের স্বপ্ন। এমনই মরণবাঁচন পরিস্থিতিতে আজ, সোমবার আইপিএলে মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু। তবে শুরুতেই ওপেনার এভিন লিউয়িসকে ফিরিয়ে রাজস্থান ইনিংসে ধাক্কা দেন ভুবনেশ্বর কুমার। তবে মারমুখী মেজাজে ব্যাটিং করছিলেন যশস্বী জয়সবাল। ২৩ বলে ৩৬ রান করে সন্দীপ শর্মার বলে আউট হন তিনি।

তবে তিন নম্বরে নেমে সেরা ইনিংসটা খেলে যান রাজস্থান অধিনায়ক। সিদ্ধার্থ কৌলের বলে আউট হওয়ার আগে ৫৭ বলে ৮২ রান করেন সঞ্জু। তাঁর ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছক্কা। অরেঞ্জ ক্যাপও এখন তাঁর দখলে।

তবে লোয়ার মিডল অর্ডার সেভাবে দাঁড়াতে পারেনি। যে কারণে আরও বড় স্কোর করতে পারেনি রাজস্থান। হায়দরাবাদ বোলারদের মধ্যে সিদ্ধার্ত কৌল ৩৬ রানে ২ উইকেট নিয়েছেন। রশিদ খান ৪ ওভারে ৩১ রান দিয়ে নেন ১ উইকেট।

৯টি ম্যাচ খেলে ৮টিতেই হেরে গিয়েছে হায়দরাবাদ। জয় মাত্র এক ম্য়াচে। ২ পয়েন্ট নিয়ে টেবিলে সকলের নীচে কেন উইলিয়ামসনরা। সোমবার হারলে সানরাইজার্স হায়দরাবাদের প্লে অফের দৌড় সম্পূর্ণ শেষ হয়ে যাবে। প্লে অফে যাওয়ার সামান্যতম আশা বাঁচিয়ে রাখতে হলে বাকি ৫ ম্যাচের সবকটি জিততেই হবে তাঁদের। তাহলে ১৪ ম্যাচের শেষে ঋদ্ধিমান সাহাদের পয়েন্ট দাঁড়াবে ১২। আইপিএলে প্লে অফে ওঠার জন্য কাট অফ মার্ক ধরা হয় ১৪ পয়েন্টকে। ১২ পয়েন্ট পেলে তাকিয়ে থাকতে হবে অন্যান্য দলগুলির ফলাফলের দিকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget